
একটা সময় ছিল শুধু ভালো থাম্বনেইল আর ক্যাচি টাইটেল দিলেই ভিডিও ভাইরাল হয়ে যেত 😇। কিন্তু এখন ব্যাপারটা অনেক বদলে গেছে 😮💨। ইউটিউব এখন শুধু ভিডিও আপলোড করার জায়গা না। এটা এক ধরনের বুদ্ধিমান সার্চ ইঞ্জিন। আর ওরা আসলে একটা জিনিসই খুঁজে: দর্শক কতটা খুশি হলো আপনার ভিডিও দেখে। আমি নিজের চ্যানেলে কাজ করতে গিয়ে কিছু জিনিস খুব পরিষ্কারভাবে বুঝেছি। নিচে সেগুলো শেয়ার করছি।
অনেকে ভাবে, “আমার CTR ১০% হয়ে গেছে, এখন তো ভাইরাল হবো!” কিন্তু সমস্যা হচ্ছে - মানুষ যদি ২০ সেকেন্ড পরে বের হয়ে যায়, তাহলে ইউটিউব সেটা নোট করে। আমার অভিজ্ঞতায় দেখেছি: যখন ভিডিওর Average View Duration ৫০% এর কাছাকাছি যায়, তখন ইমপ্রেশন হঠাৎ করে বাড়তে শুরু করে। 🤗 আমি কী করি?
দর্শককে ব্যস্ত রাখতে পারলে অ্যালগরিদম নিজে থেকেই সাহায্য করে।
একটা জিনিস খেয়াল করেছেন? আপনি একটা ভিডিও দেখলেন, তারপর আরেকটা, তারপর আরেকটা… ইউটিউবের আসল লক্ষ্য হলো এই “চেইন” চালু রাখা। তাই আমি এখন ভিডিওর শেষে ইচ্ছা করে পরের প্রাসঙ্গিক ভিডিওর কথা বলি। শুধু এন্ডস্ক্রিন দিয়ে শেষ করি না মুখে বলি, “এই ভিডিওটা দেখলে পুরো বিষয়টা ক্লিয়ার হবে। ” যখন মানুষ একটার পর একটা আপনার ভিডিও দেখে, তখন ইউটিউব বুঝে — এই চ্যানেল মানুষকে ধরে রাখতে পারে।
আগে শুধু কীওয়ার্ড লিখলেই হতো। এখন ইউটিউব অটো-ক্যাপশন দিয়ে আপনার কথাও বিশ্লেষণ করে। আমি চেষ্টা করি ভিডিওর প্রথম ৩০-৬০ সেকেন্ডে মূল টপিকটা পরিষ্কারভাবে বলে দিতে। ঘুরিয়ে পেঁচিয়ে না, সরাসরি। এতে ভিডিওর প্রসঙ্গ অ্যালগরিদমের কাছে পরিষ্কার হয়।
আমি এক সময় কমিউনিটি টিউন দিতাম না। পরে দেখি, একটা ছোট Poll দিলেও ভালো রেসপন্স আসে। এখন আমি মাঝে মাঝে ভিডিও দেওয়ার আগের দিন একটা প্রশ্ন করি। মানুষ আগেই এনগেজ হয়ে যায়। ভিডিও আপলোডের সময় যখন তারা নোটিফিকেশন পায়, তখন ক্লিক করার সম্ভাবনাও বাড়ে।
Analytics-এ একটা গ্রাফ আছে: New vs Returning Viewers। আমি যখন দেখলাম রিটার্নিং ভিউয়ার বাড়ছে, তখন বুঝলাম মানুষ শুধু ভিডিও না, আমাকে দেখতে আসছে। চ্যানেল বড় করতে নতুন মানুষ দরকার। কিন্তু চ্যানেল টিকিয়ে রাখতে দরকার পরিচিত মানুষ। তাই এখন আমি চেষ্টা করি এমন কন্টেন্ট বানাতে, যাতে মানুষ ভাবে: “এই চ্যানেলের পরের ভিডিওটা কবে আসবে?”
ইউটিউবকে “হ্যাক” করার কোনো ম্যাজিক ট্রিক নেই। কিন্তু একটা জিনিস নিশ্চিত, যদি মানুষ ভিডিও দেখে খুশি হয়, সময় দেয়, আর আবার ফিরে আসে… তাহলে অ্যালগরিদমও আপনার পক্ষে কাজ শুরু করবে। অ্যালগরিদম নিজে থেকেই আসবে। 😎😎😎
মো: আসিফুল হক
কন্টেন্ট রাইটার এন্ড স্ট্র্যাটেজিস্ট
আমি আসিফুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 দিন 18 ঘন্টা যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।