
হ্যালো টেকটিউনস কমিউনিটিন বন্ধুরা,
আশাকরি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি শাহরিয়ার ইবনে আলম, আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টিউন শেয়ার করবো। টিউনের টাইটেল দেখে তো বুঝেই গিয়েছেন কি শেয়ার করতে চলেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
“টেক প্রহর (Tech Prohor) – প্রহরে প্রহরে তথ্য ও প্রযুক্তির আপডেট” হলো বাংলা ভাষায় (ইউনিকোড ভিত্তিক) তথ্য ও প্রযুক্তি বিষয়ক ব্লগ, ব্লগিং ওয়েবসাইট ও উন্মুক্ত ব্লগিং প্লাটফর্ম যা ২৬ জুন, ২০২৫ তারিখে প্রতিষ্ঠা করা হয় এবং পরবর্তীতে ভিডিও চ্যানেল (যেমন: ইউটিউব চ্যানেল) তৈরী করা হয়। টেক প্রহরে তথ্য ও প্রযুক্তি বিষয়ক নতুন নতুন আপডেট, খবরাখবর ও বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিকস শেয়ার করা হয়ে থাকে। টেক প্রহরকে সংক্ষেপে বলা হয় টিপি (TP), টেক প্রহরের নিবন্ধিত ব্যবহারকারীদেরকে (Registred Users) বলা হয় সাবস্ক্রাইবার (Subscriber), ব্লগারদের (যারা লেখালেখি করেন) বলা হয় অথর (Author), ব্লগ গুলোকে বলা হয় টিউন (Post), যারা নিয়ন্ত্রণ করেন তাদেরকে বলা হয় মডারেটর (Moderator) এবং মালিক পক্ষকে বলা হয় অ্যাডমিন (Admin)। এটি একটি উন্মুক্ত ব্লগিং প্লাটফর্ম হওয়ায় যে কেউ টেক প্রহরে নিবন্ধন (Register) করতে পারে এবং টেক প্রহরের ব্লগার নীতিমালা অনুসরণ করে তথ্য ও প্রযুক্তি বিষয়ক টিউন লিখতে পারে। টেক প্রহরের ব্লগার নীতিমালার বাইরে কোনো পােস্ট বা মতামত (Comments) গ্রহণ করা হয় না। টেক প্রহরে প্রকাশিক সকল কনটেন্ট (যেমনঃ লেখা, ছবি, অডিও, ভিডিও, কোড, ফাইল ইত্যাদি) এবং যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায়ভার শুধুমাত্র সংশ্লিস্ট প্রকাশকারীর। আপনার যদি টেক প্রহরে প্রকাশিক কোনো কনটেন্ট এর বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে কনটেন্ট রিপোর্ট অথবা অপসারণের অনুরোধ করতে পারেন, আমরা আপনার অভিযোগটি খতিয়ে দেখবো এবং যথাযথ ব্যবস্থা নিবো।
টেক প্রহরের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হলো বাংলা ভাষাভাষী দর্শক ও পাঠকদের জন্য তথ্য ও প্রযুক্তি বিষয়ক নির্ভরযোগ্য, সহজবোধ্য ও উপকারী বিষয়বস্তু উপস্থাপন করা। টেক প্রহর প্রযুক্তি জগতের নতুন দিক, খবরাখবর, গবেষণা, ট্রেন্ড, টিপস অ্যান্ড ট্রিকস, টিউটোরিয়াল ও প্রযুক্তির ব্যবহার বিষয়ক তথ্য সহজ ভাষায় তুলে ধরার মাধ্যমে সাধারণ মানুষের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি করতে সচেষ্ট। পাশাপাশি ব্লগিং ও উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে এটি নতুন ব্লগার ও প্রযুক্তি প্রেমীদের জন্য সৃজনশীলতা প্রকাশের সুযোগ সৃষ্টি করে এবং প্রযুক্তি বিষয়ক আলোচনা ও মতবিনিময়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। টেক প্রহরের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো বাংলাদেশসহ বাংলা ভাষাভাষী সকল দেশের প্রযুক্তিগত উন্নয়ন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্যে অবদান রাখা এবং স্থানীয় ও আন্তর্জাতিক টেকনোলজি কমিউনিটিকে সমৃদ্ধ করা।
ডেমো লিংক: https://www.techprohor.com/
ডাউনলোড লিংক: Download
থিমটি ডাউনলোড করে আপনার ওয়ার্ডপ্রেসে আপলোড করুন, তারপর Active -এ ক্লিক করুন। তাহলেই থিমটি Active হয়ে যাবে।
তাহলে আজকে এ পর্যন্তই। এতক্ষণ সময় নিয়ে পোস্টটি পড়াড় জন্য ধন্যবাদ।
আমি শাহরিয়ার ইবনে আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 ঘন্টা 12 মিনিট যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Shahriar Ibne Alam is a Bangladeshi Computer Science & Technology Engineer, IT Specialist & Consultant, Entrepreneur, Digital Creator, Author and Teacher.