
গত সোমবার মাইক্রোসফট নিশ্চিত করল যে উইন্ডোজ ১০ জুলাই মাসের ২৯ তারিখ বাজারে ছাড়া হবে ফ্রি আবগ্রেড করার জন্য। উইন্ডোজ 7, 8.1 ব্যবহারকারীরা এবং উইন্ডোজ 10 এর নতুন ডিভাইজে এই আপগ্রেডের সুবিধা পাওয়া যাবে।
এ বছরের শেষের দিকে এটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে তারা জানিয়েছেন। উইন্ডোজ 8 এ স্টার্ট মেনু না পাবার ক্ষোভের পর ব্যবহারকারীদের সুবিধার্তে 8.1 থেকে শুরু করে উইন্ডোজ 10 এ আবার স্টার্ট মেনু দেওয়া হয়েছে।
উইন্ডোজ ১০ এর নতুন ফিচার সমুহঃ
> কর্টানাঃ ইন্টারনেট এক্সপ্লোরার এর পরিবর্তে নতুন ব্রাউজার।

> উইন্ডোজ হ্যালোঃ এটি একটি নতুন ফিচার যেখানে কম্পিউটার তার ব্যবহারকারীকে তার নাম ধরে অভিবাদন জানাবে এবং এখানে বায়োমেট্রিক অথেন্টিকেশন থাকাতে ব্যবহারকারী পাসওয়ার্ড ছাড়াই লগ ইন করতে পারবে।

> মাইক্রোসফট অফিস ২০১৬ সাপোর্ট করবে

> উইন্ডোজ কন্টিয়ামঃ এটি কম্পিউটারের সফটয়্যারকে কনভার্ট করে আপনার উইন্ডোজ ফোনে ব্যবহার করার উপযোগী করে দিবে। তাই আপনি চাইলেই আপনার উইন্ডোজ ফোনকে কম্পিউটার হিসেবে ব্যবহার করতে পারবেন।

> লাইভ এক্স বক্স গেমসঃ আপনি আপনার কম্পিউটার বা ট্যাবে উইন্ডোজ ১০ ব্যবহার করলে সরাসরি এক্স বক্সে গেমস খেলার সুবিধা পাবেন।

বিশেষ দ্রষ্টব্যঃ
* উইন্ডোজ ৭, ৮.১ এর ব্যবহারকারীকে ১ বছরের ফ্রী আপগ্রেডের জন্য রেজিস্ট্রেশন করতে হবে
* উপরে বর্নিত ভার্সনের এন্টারপ্রাইজ ভার্সন এর আপগ্রেডের সুবিধা পাবে না
* উইন্ডোজ এক্সপি, ভিস্তা বা পাইরেটেড উইন্ডোজের ক্ষেত্রেও এই আপগ্রেডের সুবিধা পাওয়া যাবে না
* প্রতিটি ডিভাইসের জন্য ইহা একবারই সীমাবদ্ধ
* কর্টানা সব বাজারে একসাথে নাও পাওয়া যেতে পারে
* মুখের স্বীকৃতি সনাক্ত, আঙুল মুদ্রণ সনাক্তকরার জন্য একটি বিশেষ আলোকিত ইনফ্রারেড ক্যামেরা প্রয়োজন হবে
* কন্টিয়াম শুধুমাত্র নির্বাচিত মডেলের ফোনের জন্য প্রযোজ্য হবে
আজ এ পর্যন্ত থাক। আবার পরে নতুন কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। সেই পর্যন্ত ভালো ত্থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।
For any kind of information:
SAYEDUR RAHMAN
Web: creative.radiospondon.com
Email: [email protected]
আমি সাইদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল লাগল