
আসসালামু আলাইকুম।
আগেই বলে নিই এটি শুধু Banglalion WIXUBB-116 মডেমের জন্য। আমরা যারা এটা ব্যবহার করি এটা জানি যে, আমরা খুব হতভাগা, কেননা আমরা লিনাক্সও চালাতে পারি না, ওয়াইফাই হস্টপট হিসেবেও এটা কাজ করে না। কিন্তু এটা শুধু আমাদের জন্য।
আমি কিন্তু বাংলালায়নের পুরনো ইউজার। এর সার্ভিস নিয়ে তেমন অভিযোগ নাই। এট্টু সমস্যা করে, বাট ওকে। তবুও সবার বিরোধীতা কেমনে করি? তাই আমিও একে বাংলাবিলাই বলি। আর এখন আমি দিতে যাচ্ছি বাংলাবিলাই ফ্ল্যাট স্কিনপ্যাক এই মডেম ইউজারদের জন্য। এটা গতরাতে বানানো শুরু করে আজ দুপুরে শেষ করলাম।
ছবিতে আপনারা এটির স্ক্র্রিণশট দেখতে পারছেন। ফ্লাট ডিজাইন, সিম্পল, সুন্দর। অবশ্য সবার ভালো লাগবে না। তবে বর্তমানে অনেকেই ফ্লাট ডিজাইন পছন্দ করেন। সেটি মাথায় রেখেছি। আর ক্লোজ, মিনিমাইজ বাটনগুলোও আরও স্মার্ট। নেটওয়ার্ক সিগনাল পাল্টানো হয়েছে। কানেকশনের বাটনগুলো করা হয়েছে চৌকোণ। থিম ডার্ক করতে চেয়েছিলাম। তবে টেক্সটের একটু লাইট করলাম। তো আশা করি ভালই লাগবে।
তো এখন এটা ব্যবহার করে দেখতে চান তো?
করে নিন ইমেজ প্যাক। এরপরে এক্সট্রাক্ট করে নিন। ইমেজ ফোল্ডার অপেন করুন। ভেতরে কিছু ইমেজ পাবেন। কপি করুন। এরপর C:\Program Files\Banglalion Connection Manager\Images অথবা C:\Program Files (x86)\Banglalion Connection Manager\Images এ গিয়ে পেস্ট করুন। সহজভাবে বাংলালায়নের ইমেজগুলো রিপ্লেস করে দিন। এবার বাংলালায়ন ক্লোজ করে আবার খুলে দেখুন। যদি ভাল না লাগে এবং আবার আগের স্কিনে ফিরে যেতে চান তাহলে দেখুন ইমেজ ফোল্ডারের ভেতর একই নামে আরেকটা ফোল্ডার আছে। ওখানে আগের স্কিনের ব্যাক আপ রাখা আছে।
আশা করি আপনাদের এটি ভাল লেগেছে। ভাল লাগলে আমাদের ব্লগ ভিজিট করুন, সাবস্ক্রাইব করুন এবং ctrl+d চেপে আমাদের বুকমার্ক করে রাখুন।
আজকের পোস্ট এখানেই শেষ করছি। সমস্যা হলে ফেসবুক বা গুগল আইডির সাহায্যে টিউমেন্ট করুন।
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।