বাংলাদেশ ফুটবল ফ্যানদের জন্য বিপিএল ২০১৬ এর দলগুলোর ব্যাজ/ওয়াটারমার্ক, লাগিয়ে নিন আপনার প্রোফাইল পিকচারে।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই পরম করুণাময় আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি।

আগেই বলি আমি ফুটবলের ফ্যান না। বিপিএল ২০১৬ এর একটা ম্যাচও দেখিনি। তবে শুনেছি যে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ২০১৬ শুরু হয়েছে 😛 আর ফটোশপের এক্সপার্টও না। আর কোন কোডারও না। এটা বানিয়েছি মূলত আমার এক ফেসবুক ফ্রেন্ড হাসান তাসিনের অনুরোধে। তাই অদক্ষ হাতের অদক্ষ এই কাজ ভাল লাগবে এমন কোন কথা নাই।

তো যাহোক, সবার প্রথমে একটু দেখে নিই ওয়াটার মার্কগুলো-

আমি জানি এগুলো খুব বেশি ভালো হয়নি। সেজন্য দুঃখিত। ছবির উপরে এগুলো কিছুটা এরকম দেখাবে-

এই ব্যাজগুলো যদি আপনার ছবিতে যোগ করতে চান তবে নিচের ধাপগুলো অনুসরণ করুন-

১। এখানে যান।

২। আপনার দল নির্বাচন করুন।

৩। ছবি সিলেক্ট কর-তে ক্লিক করে ছবি সিলেক্ট করে আপলোড করুন।

৪। ১০ সেকেন্ডের মত অপেক্ষা করুন। তারপর ব্যাজযুক্ত ছবি পাবেন। ডাউনলোড করুন।

৫। আপনার প্রোফাইল পিকচারে সেট করে নিন।

এটা মূলত কম্পিউটার উপযোগী করেই তৈরি। মোবাইলে একটু সমস্যা হতে পারে। আমি মোবাইলে ট্রাই করে দেখিনি।

কোন সমস্যা হলে ফেসবুকে যোগাযোগ করুন।

কোন সাজেশন থাকলে টিউমেন্ট করুন।

আর দাওয়াত থাকলো আমার ব্লগে ঘুরে আসার- গ্রিন রেঞ্জারস+

আল্লাহ হাফেজ।

পুনশ্চ: সম্প্রতি শেষ হওয়া আমার অর্ধ বার্ষিক পরীক্ষার English 2nd Paper খুব খারাপ হয়েছে। আমার জন্য একটু দুয়া করবেন যেন পাশ হয়।

Level 0

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস