কম্পিউটারের গতি বাড়ানোর কয়েকটি বিশেষ টিপস্

আমরা সবাই মোটামোটি কম্পিউটার ব্যবহার করি।খোঁজ করলে খুব কম মানুষই পাওয়া যাবে,যারা কম্পিউটার সম্পর্কে যানে না বা ব্যবহার করতে পারে না।প্রায় অনেকের কাছেই কম্পিউটার রয়েছে।যন্ত্রটি প্রায় সবার কাছেই প্রিয়।এবার কাজের কথায় আসা যাক,এই প্রিয় জিনিসটির যদি কোন সমস্যা হয় তাহলে মনটা একটু খারাপই হয়।যেমন ধরুন আপনার মনে হচ্ছে যে,আমার কম্পিউটারের স্প্রিড দিন দিন কমে যাচ্ছে।প্রথম অবস্থায় বা উইনন্ডোজ দেওয়ার পরে কম্পিউটারের যে গতি ছিল তা এখন আর নেই।এ সমস্যার অন্যতম কারন হলো আমরা নিজেরাই।

আমরা কম্পিউটারে প্রায় কোন না কোন সফটওয়্যার ইন্সষ্টল করছি আর প্রত্যেহ কম্পিউটার চালাতে-চালাতে কিছু অপ্রোয়জনীয় ফাইল এসে জমা হচ্ছে আমাদের কম্পিউটারে।দিনে দিনে জমাকৃত ফাইলগুলি কম্পিউটার থেকে পরিষ্কার না করার ফলে আস্তে-আস্তে কম্পিউটারের গতি কমছে।চিন্তার কোন কারন নেই আমি কিছু টিপস্ দিলাম যা কম্পিউটারের গতি বাড়াতে ও অপ্রোয়জনীয় ফাইলকে ডিলিট করতে সাহায্যে করবে,তবে সমস্যাগুলো যদি সফটওয়্যার সংক্রান্ত হয়ে থাকে।আশা করি টিপস্ গুলো কাজে লাগবে।

১. আপনার কম্পিউটারের ডেস্কটপে যে রিসাইকেলবিন রয়েছে তাতে যদি কোন ধরনের ফাইল থাকে তাহলে তা মুছে ফেলে দিন।আর সবসময় রিসাইকেলবিন ফাঁকা রাখার চেষ্টা করুন।

২. Start মেন্যু থেকে রান প্রোগ্রামে যান এবং নিচের প্রতিটি শব্দ একবার করে লিখে কি-বোর্ড থেকে এন্টার কী প্রেস করুন। recent, temp, %temp%, Prefetch.প্রতিটির জন্য নতুন উইন্ড খুলবে।এই উইন্ডগুলোর মধ্য যেসব ফাইল দেখতে পাচ্ছেন তা কম্পিউটার থেকে ডিলিট করে দিন।

৩. এবার Run অপশনের ঘরে গিয়ে টাইপ করুন msconfig এবং ok তে ক্লিক করুন এবার নতুন একটি উইন্ডো আসবে।সেখানে থেকে Startup ট্যাবটি সিলেক্ট করুন।যে সব প্রোগ্রাম আপনার সামনে আসবে।সেখানে থেকে যেসব অপ্রয়োজনীয় প্রোগ্রাম কম্পিউটার ‍START UP হওয়ার সময় দেখতে চান না সেগুলির পার্শ্বে থেকে টিক চিহ্নটি উঠিয়ে দিন এবার প্রোগ্রামকে সেভ করার জন্য OK বাটনে প্রেস করুন এবং এরপর যে উইন্ডো আসবে তাতে Restart বাটনে ক্লিক করে কম্পিউটার রিস্টার্ট দিন।কাজ শেষ।

কাজগুলো সঠিকভাবে করতে পারলে আশা করছি আপনার পিসি আগের থেকে দ্রুতগতি হবে।আজ এখানেই বিদায় নিচ্ছি।সবার সামনে আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভাল থাকবেন আর আমাদের সাথেই থাকুন।ধন্যবাদ সবাইকে।

আমার ওয়েবসাইট http://www.hrcomputerbd.com

Level 0

আমি Hasibur Rahman bd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এইগুলো হল র‍্যাম কে ফ্রি রাখার বেসিক ট্রিকস, এবং যে কম্পিউটার চালাতে জানে এইগুলো তারও জানার কথা।

    @mgrp:
    ভাইজান আমার টিউনটির মূল টাইটেল হচ্ছে কম্পিউটারের গতি বাড়ানোর কয়েকটি বিশেষ টিপস্।এইগুলি হল র‍্যাম কে ফ্রি রাখার বেসিক ট্রিকস হলেও আপনার পিসির গতিতো বাড়াচ্ছে।আমার পোষ্টের সাথে কাজের মিল থাকলেই হল।আরো কিছু ট্রিকস ছিল কিন্তু সময়ের অভাবে তা লিখা হয়ে উঠেনি।আপনি হয়তবা আমার থেকে বড়,তাই আপনি বেশি জানেন যাই হোক আমার টিউনে কমেন্টস্ করার জন্য আপনাকে ধন্যবাদ।

ভাই এই টিপস গুলো নিয়ে অনেক পোষ্ট আছে । নতুন কিছু চেষ্টা করুন ।
তারপরও শেয়ার করার জন্য ধন্যবাদ ।

    @Moyin Hossain Emon:
    নতুন কিছু কী লিখব বলেন ভাইয়া সে বিষয়টি নিয়েই লেখার জণ্য চেষ্টা করব।

এসব নিয়ে বহুবার টিউন করা হয়েছে।ভবিষ্যতে কোন বিষয়ে টিউন করার আগে সার্চ করে দেথবেন ঐ টিউনটা আগে করা হয়েছে কিনা।

    @Iron maiden:
    আমাকে সাবধান করার জন্য ধন্যবাদ।আমিতো আগেই বলেছি আমি নতুন টিউনার।