আপনার কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রেখে দিন

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সবাইকে সালাম ও সুভেচ্ছা জানিয়ে আমার জীবনের প্রথম পোষ্ট শুরু করছি। আর সবার কাছে অনুরোধ করছি যেহেতু এটা আমার প্রথম পোষ্ট তাই ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আসল কথায় আসি, সাধারণত আমারা সিষ্টেমের কোন সফটওয়্যার বা ড্রাইভার অন্য যে কোন কিছু ঠিকমত কাজ না করলে বা কোরাপ্ট করলে বা কোন ভাবেই যদি আর কাজ না করে তখন আমাদের সিষ্টেম নতুন করে সেটাপ দেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না। কিন্তু এভাবে আপনাকে নতুন করে সবকিছু ইন্সটোল করতে হয় যা অনেক সময় সাপেক্ষ । কিন্তু আপনি যদি সিষ্টেমের একটি ব্যাকআপ বা সেডো ইমেজ রেখে দেন তাহলে আপনার অনেক মূল্যবান সময় বাঁচতে পারে। তাহলে আসুন শুরু করা যাক -

প্রথমে আপনার পিসির সিস্টেম (এখানে আমি Windows 7-এর ব্যবহার দেখাচ্ছি) ইন্সটোল করুন এবং বাকি যে সকল সফটওয়্যার, ড্রাইভার মোটকথা আপনার পিসিতে যা যা লাগবে সব ইনস্টোল করুন। এরপর স্টেপ বাই স্টেপ আমার দেওয়া নীচের ছবিগুলো অনুসরন করুন।

প্রথমে আমি Image Backup রাখার পদ্ধতি দেখাচ্ছি

চিত্র – 1

Control Panel ত সবাই চিনেন, ত ওখানে যাওয়ার পর Back up your computer-এ ক্লিক করুন।

চিত্র – 2

Back up or restore your file এ অপশনটি আসলে এখান Back up now-এ ক্লিক করুন।

চিত্র – 3

Select where you want to save your backup এ অপশনটি হচ্ছে আপনি কোন ড্রাইভে আপনার  Image Back up রাখবেন সিটি সিলেক্ট করতে বলছে। যেমন আমি F ড্রাইভ সিলেক্ট করেছি। এখানে একটা বিষয় বলে রাখা দরকার সেটা হলো আপনি যে ড্রাইভই সিলেক্ট করেননা (C ড্রাইভ বাদে) কেন সেখানে মোটামুটি 30-50GB জায়গা ফাঁকা থাকতে হবে। যাইহোক এবার Next –এ ক্লিক করুন।

চিত্র – 4

এ অপশনটি আপনি Windows-এর উপরেই ছেড়ে দিন শুধু Next –এ ক্লিক করুন।

চিত্র – 5

এখানে Save settings and exit উপরে ক্লিক করুন।

চিত্র – 6

আপনাকে শেষবারের মত কনফার্ম হতে বলছে। শুধু Back up now –এ ক্লিক করুন।

চিত্র – 7

আপনার Windows Back up  শুরু হয়ে গেছে, সম্পুর্ন Back up  নিতে 20-40 মিনিট সময় হয়ত লাগতে পরে তাই। এটা নির্ভর করে আপনার পিসির হার্ডওয়া্রের পারফরমেন্সের উপর এবং আপনি কতগুলো সফটওয়্যার ও ড্রাইভার ইনস্টোল করেছেন তার উপর। কাজ শেষ হলে নিচের কনফারমেশন বক্সটি আসবে এখান থেকে Close বাটনে ক্লিক করে বের হয়ে যান। ব্যাস হয়ে গেল আপনার কম্পিউটারের সিস্টেমের শ্যাডো ব্যাকআপ। এরপর দেখাব কিভাবে এই Back up থেকে System Restore করতে হয়।

System Restore করার পদ্ধতিঃ

চিত্র – 1

উপরে দেখানো চিত্র-1 এর মত এখানেও Control Panel -এ যান এবং Back up your computer-এ ক্লিক করুন।

চিত্র – 2

এবার এখান থেকে Recover system settings or your computer -এ ক্লিক করুন।

চিত্র – 3

এখান থেকে Advanced recovery methods –এই অপশনে ক্লিক করুন।

চিত্র – 4

এখান থেকে Use a system image you created earlier to recover your computer –এই অপশনে সিলেক্ট করুন।

চিত্র – 5

এখান থেকে Restart –এই বক্সে ক্লিক করুন।

চিত্র – 6

পিসি Restart হওয়ার পর এই অপশনটিই প্রথম আপনার সামনে আসবে। কোন কিছু পরিবর্তন না করে Next-এ ক্লিক করুন।

চিত্র – 7

এখানে আপনার পিসিতে যদি Password দেওয়া থাকে তবে সেটা দিয়ে OK করুন।

চিত্র – 8

এখানে থেকে System Image Recovery এই অপশনটি সিলেক্ট করুন।

চিত্র – 9

Select a system image backup এই অপশনটি সাধারনত ডিফল্টভাবে আপনার ব্যাকআপ হওয়া ফাইলগুলির লোকেশন খোঁজে নিবে। তাই কোন কিছু পরিবর্তন না করে Next-এ ক্লিক করুন।

চিত্র – 10

এখানে কোন কিছু পরিবর্তন না করে Next-এ ক্লিক করুন।

চিত্র – 11

শুধু Finish-এ ক্লিক করুন।

চিত্র – 12

এখানে আপনার ব্যাকআপ হওয়া ডাটা সিস্টেম ড্রাইভে রেস্টোর হবে তাই আপনাকে চুড়ান্ত ভাবে নিশ্চিত হতে বলছে। Yes-এ ক্লিক করুন।

এখন আপনার পিসিতে ব্যাকআপ হওয়া ডাটাগুলো রেস্টোর হতে থাকবে। একটু ধৈর্য্য ধরে অপেক্ষা করুন, এখানেও ব্যাকআপ হওয়ার সময় যতটা সময় নিয়েছিল প্রায় অনুরুপ সময়ই লাগবে। ব্যাস হয়ে গেল Image Restore, আপনি পিসির একেবারে নতুন একটি অপারেটিং সিস্টেম (সাথে সফটওয়্যার ও ড্রাইভার) পেয়ে গেলেন কোন ইনস্টোলেশনের ঝামেলা ছাড়াই।

আজ এখানেই থামতে হচ্ছে। আগামিতে হয়তো আবার কোন পোষ্ট নিয়ে হাজির হবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ অবশ্যাই কমেন্ট করতে ভুলবেন না। কারো কাছে ভালো না লাগলেও দয়াকরে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ্হাফেজ।

Level 0

আমি ওয়াহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ। প্রযুক্তিকে ভালোবাসি আর প্রতিদিন নতুন নতুন কিছু শেখার চেষ্টা করি। বর্তমানে একটি কোম্পানির Print & Design সেকশনের প্রধান হিসাবে কর্মরত আছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টেকটিউনস পরিবারে স্বাগতম। প্রথম টিউন অনেক ভালো হয়েছে 🙂 নিয়মিত টিউন চাই

    ধন্যবাদ। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

Level 0

যেই ড্রাইভে ব্যাকআপ রাখব সেখানে 30-50GB জায়গা ফাঁকা থাকতে হবে!!! আমার হার্ডডিস্ক মাত্র ৩৫০ জিবি। আর সবগুলা ড্রাইভেই লাল বাতি জ্বালানো!!! তাই, আমি এটি করতে পারব না 🙁
যাহোক, টিউনটি সুন্দর হয়েছে অনেক

Level 2

আমার কয়েকটি প্রশ্নঃ
আমার উইন্ডোজ জেনুইন। আমি যদি ব্যাকআপ নিয়ে রাখি পরে রিস্টোর করি, তাহলে আমার উইন্ডোজ কি জেনইন থাকবে ? নাকি সিরিয়াল কি আবার আকটিভেট করতে হবে। (amar windows 2 years er jonno jenuin, University theke pawa. Ami jodi dui bochor por o restore korte chai, serial activate dorkar hobe kina?)
রিস্টর করার পর c ড্রাইভের পুরাতন উইন্ডোজ মুছে গিয়ে নতুন উইন্ডোজ (রিস্তোর) ইন্সটল হবে, নাকি পুরাতন্টার সাথে নুতুন্টা ওভারলাপ হবে?
পরিশেষে খূব ভাল পোস্ট। Keep burning!

    Chayapoth ভাই আপনার প্রথম প্রশ্নের উত্তরটা একটু খারপ লাগবে। আপনাকে আবার আকটিভেট করতে হবে।
    দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে Restore করার পর আপনি একেবারে ফ্রেশ একটি উইন্ডজ পবেন। কোন ওভারল্যাপিং হবে না।

কাজের টিউন ধন্যবাদ 😀

Level 0

@wahid bhai apnar tune ki khub shundor hoyeche. amar kichu prosno chilo apnar kache? ami jodi ei niyom ti onushoron kori tahole ki amar baki drive gulo ki format hoye jabe? R ei ta korte hole ki windows er recovery disc theke select korte hobe naki computer er theke resotre select korlei hobe. R amar laptop e windows genuine tai amar ki key dite hobe naki automatically key niye nibe? R ami windows er revocery disc nah use kore amar c drive k format korte chai karon amar hdd 500 gb eikhan thek ami duita drive korechi 112 gb kore duita. Kintu er porer drive r korte dei nah and keno drive D te recovery computer create korlo ebong 14 gb jaiga full thake. ektu shajacho pele onek upokrito hobo.

Level 0

@wahid bhai apnar tune ti khub shundor hoyeche. amar kichu prosno chilo apnar kache? ami jodi ei niyom ti onushoron kori tahole ki amar baki drive gulo ki format hoye jabe? R ei ta korte hole ki windows er recovery disc theke select korte hobe naki computer er theke restore select korlei hobe. R amar laptop e windows genuine tai amar ki key dite hobe naki automatically key niye nibe? R ami windows er recovery disc nah use kore amar c drive k format korte chai karon amar hdd 500 gb eikhan thek ami duita drive korechi 112 gb kore duita. Kintu er porer drive r korte dei nah and keno drive D te recovery computer create korlo ebong 14 gb jaiga full thake. ektu shajacho pele onek upokrito hobo.

Shuvz ভাই প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলছি। এই নিয়মে ব্যাকআপ করলে আপনার অন্যকোন ড্রাইভ ফরম্যাট হওয়ার কোন সুযোগ নেই আর যখন Restore কমান্ড use করবেন তখন PC অটোমেটিক রিষ্ট্রাট হবে তারপর বাকি নিয়মতো দেখিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও আপনি windows recovery disk use করেও এ কাজটি করতে পারেন।আর একটি বিষয় এ নিয়মে সিস্টেম ড্রাইভ (সেটা সাধারণত c ড্রাইভই হয়ে থাকে) A to Z কপি (কপি মানে Backup) হবে। সুতরাং যখন Restore করবেন তখন আপনার সিস্টেম ড্রাইভ Backup রাখার পুর্বে যে অবস্থায় ছিল ঠিক সে অবস্থায় ফিরে আসবে। তবে হ্যাঁ আপনার windows এর key যদি এক বছর বা লিমিট করে দেওয়া থাকে এবং আপনি যদি টাইমওভার করে ফেলেট তবে আপনাকে অবশ্যই নতুন করে key নিতে হবে। আর আপনার পরের প্রশ্নগুলো উত্তর গুলোর জন্যে কোন Hardware বিশেষজ্ঞ সাথে আলোচনা করে দেখতে পারেন।ধন্যবাদ, ভালো থাকবেন।

ভাই আমার পিসির সি ড্রাইভ এ কিছু নাই কিন্ত ৬০ জিবি ফুল,এর মধ্যে ২ বার উইন্ডোজ ৭ ইন্সটল ১ বার উইন্ডোজ ৮ ইন্সটল করছি,এখন সি ড্রাইভ খালি করার জন্য কি করতে পারি,
please help me,

আপনি সম্ভবত Windows Instaltion-এর সময় Format এই কমান্ডটি ইউজ করেননা। আবার যখন নতুন করে windows দিবেন তখন একটু খুজে (Advance Option এর ভিতর) Format দিয়ে নিবেন। আশাকরি আপনার সমস্যা আর হবে না।

kaje lagbe re vai thnx

Level 0

Save settings and exit er place Save settings and run backup ase ki korbo?