
জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ১১০৪

বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট ১, ১০৪টি শূন্য পদে বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ২৫ জুলাই ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।
পদের বিবরণ
| পদ | পদসংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | বেতন | বয়সসীমা |
|---|---|---|---|---|
| জোনাল ম্যানেজার | ৪ | স্নাতকোত্তর ডিগ্রি। ঋণ কর্মসূচিতে জোনাল ম্যানেজার বা সমপদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অন্তত ১৫টি শাখা পরিচালনার অভিজ্ঞতাসহ মোট ১০ বছরের ঋণ কার্যক্রমের অভিজ্ঞতা থাকতে হবে। | ৭৪, ৩২৪ টাকা | অনূর্ধ্ব ৪৮ বছর |
| শাখা ব্যবস্থাপক | ১০০ | স্নাতকোত্তর ডিগ্রি। ঋণ কার্যক্রমে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠিত এনজিওতে শাখা পরিচালনায় ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা আবশ্যক। | শিক্ষানবিশ (৬ মাস): ৪০, ০০০ টাকা, স্থায়ী হলে: ৫০, ০৭০ টাকা | অনূর্ধ্ব ৪০ বছর |
| শাখা হিসাবরক্ষক | ১০০ | হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা বা ফাইন্যান্সে স্নাতকোত্তর। এনজিওতে হিসাবরক্ষক হিসেবে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। | শিক্ষানবিশ (৬ মাস): ৩০, ০০০ টাকা, স্থায়ী হলে: ৩৭, ৩৭০ টাকা | অনূর্ধ্ব ৩৫ বছর |
| অফিসার | ৮০০ | স্নাতক বা সমমান পাস। ঋণ কার্যক্রমে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা এবং বাইসাইকেল বা মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায়ে আগ্রহ থাকতে হবে। | শিক্ষানবিশ (৬ মাস): ২৭, ০০০ টাকা, স্থায়ী হলে: ৩৩, ৫৭৫ টাকা | অনূর্ধ্ব ৩৫ বছর |
| পিয়ন কাম গার্ড (চুক্তিভিত্তিক) | ১০০ | ন্যূনতম এসএসসি বা সমমান পাস। সংশ্লিস্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। | ১৫, ০০০ টাকা | অনূর্ধ্ব ৩০ বছর |
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত দিতে হবে। আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং খামের ওপর পদের নাম ও স্থায়ী ঠিকানা লিখতে হবে।
আবেদন ফি
১ থেকে ৩ নম্বর পদের জন্য: ৩০০ টাকা।
৪ ও ৫ নম্বর পদের জন্য: কোনো আবেদন ফি লাগবে না।
আবেদনের শেষ তারিখ
২৫ জুলাই ২০২৬
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আমি নুরুল মোস্তাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।