বাংলাদেশের যেকোনো ট্রেন লাইভ ট্র্যাক করবেন যেভাবে – ফ্রি, ২০২৬

স্টেশনে দাঁড়িয়ে আছেন, হাতে ঘড়ি, চোখ রেললাইনের দিকে। মনে মনে সেই চিরচেনা প্রশ্ন, "ট্রেন কোথায়? আর কতক্ষণ লাগবে?" 🤔

আমরা প্রায় সবাই এই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি। ট্রেন লেট করছে কিনা, এখন কোন স্টেশনে আছে, পৌঁছাতে আর কত দেরি, এই সহজ তথ্যটুকুর জন্যই আমাদের ভরসা করতে হয় অনুমান কিংবা অন্যের কথার ওপর।

🚧 সমস্যাটা কোথায়?

মজার ব্যাপার হলো, বাংলাদেশ রেলওয়ের নিজস্ব কোনো অফিসিয়াল লাইভ ট্র্যাকিং অ্যাপ বা ওয়েবসাইট নেই। একটা SMS সার্ভিস আছে ঠিকই (TR লিখে ট্রেন নম্বর পাঠালে অবস্থান জানা যায়), কিন্তু ৫ টাকার বেশি লাগে একবার জানতে।

ঠিক এই জায়গাটা সহজ করতেই আমরা বানিয়েছি — TrainKothai (ট্রেন কোথায়?)। 🎉

💡 TrainKothai আসলে কী?

http://www.trainkothai.com — বাংলাদেশ রেলওয়ের যাত্রীদের জন্য একটি ফ্রি লাইভ ট্রেন ট্র্যাকিং ওয়েবসাইট ও অ্যাপ। কোনো সাইন-আপ লাগে না, কোনো খরচ নেই, যেকোনো ব্রাউজার বা ফোন থেকেই ব্যবহার করতে পারবেন।

নামটাই বলে দেয় এটা কী করে, যাত্রীর মনের প্রথম প্রশ্নের উত্তর: ট্রেন এখন ঠিক কোথায়।

⚙️ কীভাবে কাজ করে?

আমরা মূলত তিনটি উৎস মিলিয়ে আপনাকে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য দেওয়ার চেষ্টা করি 👇

  • 🚉 বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল শিডিউল
  • 📩 অফিসিয়াল SMS তথ্য
  • 👥 ক্রাউডসোর্সিং: অর্থাৎ ট্রেনে থাকা যাত্রীদের শেয়ার করা লাইভ অবস্থান

ব্যাপারটা অনেকটা কমিউনিটির মতো, যত বেশি যাত্রী TrainKothai ব্যবহার করবেন, প্রত্যেকের জন্য ডেটা তত বেশি নিখুঁত হবে। 🙌

📌 এখন যা যা পাচ্ছেন

  • ✅ ৩০+ ট্রেনের লাইভ আপডেট (আরও ট্রেন যুক্ত করার কাজ চলছে)
  • ✅ ট্রেনের লাইভ লোকেশন, ডিলে (কত মিনিট লেট), প্রগ্রেস, নিকটতম স্টেশন, পরের স্টপেজ ও বর্তমান স্পিড
  • ✅ ট্রেনের নাম বা নম্বর দিয়ে সার্চ
  • ✅ বাংলা ও ইংরেজি — দুই ভাষাতেই ব্যবহার
  • ✅ ওয়েবসাইট + Android অ্যাপ (Google Play Store-এ)

🚀 সামনে যা আসছে

  • 🚊 কমিউটার ট্রেন — কমিউটার যাত্রীদের জন্য সুখবর, নেক্সট আপডেটেই যুক্ত হচ্ছে!
  • 🍏 iOS (iPhone) অ্যাপ — কাজ প্রায় শেষের দিকে, খুব শীঘ্রই আসছে!

🙏 আপনার একটু সাহায্য চাই

আমরা আপ্রাণ চেষ্টা করছি ডেটাগুলো যেন ১০০% সঠিক থাকে। তবুও কোথাও কোনো ভুল বা অমিল চোখে পড়লে একটু কষ্ট করে টিউমেন্টে জানাবেন,  আপনার একটা গঠনমূলক ফিডব্যাকই আমাদের সার্ভিসটাকে আরও নিখুঁত করতে সাহায্য করবে। 😇

একবার ঘুরে এসে জানান তো, প্রজেক্টটা কেমন লাগল? আপনার মতামতের অপেক্ষায় রইলাম! ❤️🚆

👉 http://www.trainkothai.com

Level 2

আমি আনোয়ার আবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস