বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ৭২৫

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ৭২৫

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ৭২৫

বাংলাদেশ ব্যাংকের অধীনে অফিসার পদে ৭২৫ জন নিয়োগ, আবেদন চলছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’ পদে মোট ৭২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এই পদে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-১০ এর বেতন ১৬, ০০০ থেকে ৩৮, ৬৪০ টাকা পর্যন্ত। এছাড়া চাকরির সঙ্গে অন্যান্য সরকারি সুযোগ-সুবিধাও পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীরা আগামী ০২ জুলাই ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
এক নজরে চাকরির তথ্য
পদের নাম: অফিসার (জেনারেল)
মোট পদ: ৭২৫টি
বেতন স্কেল: ১৬, ০০০–৩৮, ৬৪০ টাকা
গ্রেড: ১০
বয়সসীমা: ২১ থেকে ৩২ বছর
আবেদনের শেষ তারিখ: ০২ জুলাই ২০২৬
নিয়োগকারী সংস্থা: ব্যাংকার্স সিলেকশন কমিটি
কোন ব্যাংকে কতজন নিয়োগ
এই নিয়োগের আওতায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জনবল নেওয়া হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকে সবচেয়ে বেশি ৪৭১ জন নিয়োগ দেওয়া হবে। এছাড়া রূপালী ব্যাংকে ৮০ জন, কর্মসংস্থান ব্যাংকে ৭২ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৪৭ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২২ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ১৬ জন, বেসিক ব্যাংকে ১৩ জন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ২ জন এবং প্রবাসীকল্যাণ ব্যাংকে ২ জন নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

এছাড়া এসএসসি বা সমমান এবং তার পরবর্তী পরীক্ষাগুলোর মধ্যে অন্তত একটিতে প্রথম বিভাগ বা প্রথম শ্রেণি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণি থাকলে আবেদন করা যাবে না।
বয়সসীমা
২০২৬ সালের ১ এপ্রিল তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স কমপক্ষে ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের সময় ৬০০×৬০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন ফরমে সব তথ্য সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। আবেদন ফি পরিশোধের পর অবশ্যই Payment Verify সম্পন্ন করতে হবে।
আবেদন ফি
আবেদন ফি ২০০ টাকা। এই ফি ফেরতযোগ্য নয়।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু: ০১ জুন ২০২৬

আবেদন শেষ: ০২ জুলাই ২০২৬

ফি জমা ও ভেরিফাইয়ের শেষ সময়: ০২ জুলাই ২০২৬ রাত ১১:৫৯ মিনিট

বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন

Level 5

আমি নুরুল মোস্তাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস