
বাংলাদেশ আগামী দুই বছরের মধ্যে একটি স্যাটেলাইট পাঠাচ্ছে মহাকাশে। ২০১৩ সাল নাগাদ এর কাজ শেষ হবে। বাংলাদেশ স্পেস রিসার্চ এন্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন এর তদারকি করবে। তারা এপস্ক নামের এশিয়ান একটি সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করবে।
আসুন এবার দেখে নেয়া যাক এই স্যাটেলাইট আমাদের কি কাজে লাগবে। এর মাধ্যমে মূলত তথ্য সংগ্রহ করা হবে। আমাদের দেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে ব্যবস্থা নিতে এই তথ্য সহায়তা করবে। আর্থ রিসোর্স এর পরিমান এবং তার সীমানা নির্ধারণ করে তার ব্যবহার নিশ্চিত করতে সাহায্য করবে এ স্যাটেলাইট।
আরও মজার ব্যাপার হচ্ছে এই স্যাটেলাইট স্থাপন করা হলে আর আমাদের ক্যাবল টিভি নেটওয়ার্ক ব্যবহার করতে হবে না। ক্যাবল টিভি নেট ছাড়াই আপনারা চ্যানেল দেখতে পারবেন।
স্পারসো জানায় এই স্যাটেলাইট স্থাপনে খরচ হবে ১৫০ থেকে ২০০ মিলিয়ন ইউএস ডলার।
আমি বাসন্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তাই নাকি? দারুন খবর দিলেন তো!!!