কিভাবে পারফেক্ট কিওয়ার্ড রিসার্স করবেন? এর সঠিক নিয়ম কি? মাত্র ১০ মিনিটেই পারফেক্ট কিওয়ার্ড রিসার্স করুন।

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আপনার ওয়েব সাইট গুগল প্রথম পেজে আনতে হলে  কিওয়ার্ড  রিসার্চ একটা খুব গুরুত্বপূর্ণ  বিষয়।  সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন র‌্যাঙ্কিং এ আপনার ওয়েব সাইট অনেক এগিয়ে থাকবে যার ফলে আপনি প্রচুর ভিজিটর পাবেন। কিওয়ার্ড রিসার্সে ভুল হলে প্রতিটা পদে পদে ওয়েবসাইটকে মূল্য দিতে হবে যার ফলে আপনি ভিজিটর হারাবেন অতএব আপনার মূল চাবি হল কিওয়ার্ড রিসার্চ।

পারফেক্ট কিওয়ার্ড রিসার্স করার সঠিক উপায়গুলো হলো:

১. আপনার যে বিষয়ের উপর একটি ওয়েব সাইট বা ব্লগ খুলবেন এবং যে বিষয়ের উপর টিউন করবেন অবশ্যই আপনাকে সেই বিষয়গুলোর উপর সঠিক কিওয়ার্ড নির্বাচন করতে হবে। এমন কি ওয়ার্ড নির্বাচন করতে হবে যার   প্রতিযোগী কম এবং ভিজিটর বেশি।

২. কিওয়ার্ড তালিকা করে রাখার জন্য এক্সেলে অথবা গুগল প্রেডসীড নিয়ে সেটাতে ফাইল করে নির্দিষ্ট নাম দিয়ে সেভ রাখতে পারেন। এগুলো আপনি যে কোন সময় আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।

৩. সর্ব প্রথম কি-ওয়ার্ড রিসার্চ এর জন্য নিজের ব্রেইন স্ট্রিম কে কাজে লাগাতে হবে। নিজের নিস সিলেক্ট করে রিলেটেড কি-ওয়ার্ড এর আইডিয়া নেয়ার জন্য গুগল এর সাহায্য নিতে পারেন। গুগল সার্চ এ আপনার নিস রিলেটেড কি-ওয়ার্ড লিখলে গুগল সেই কি-ওয়ার্ড এর রিলেটেড কিছু কি-ওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে।

৪. প্রতিটি কিওয়ার্ড রিলেটেড সিনোনেম লিষ্ট তৈরি করে সেগুলো থেকে কিওয়ার্ড ব্যবহার করতে পারেন।

৫. উবার সাজেস্ট, গুগল এডওয়ার্ড, ওয়ার্ড স্ট্রিম, এগুলো টুলস ব্যবহার করে আপনি আপনার মূল্যবান কিওয়ার্ডগুলো অনুসন্ধান করে এমন কি ওয়ার্ড চুড়ান্ত ভাবে  নির্বাচন করতে হবে  তারপর সেগুলো আপনি কপি করে প্রেডসীড নিয়ে সেটাতে ফাইল করে নির্দিষ্ট নাম দিয়ে সেভ করে স্থায়ী ভাবে রাখতে পারেন। এ নিয়মগুলো অনুসরণ করে আপনি আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন র‌্যাঙ্কিং এগিয়ে নিয়ে আসতে পারেন।  কোথাও যাতে বুঝতে সমস্যা না হয় সেজন্য আমি একটি ভিডিও তৈরি করছি।

সবাইকে ধন্যবাদ জানিয়ে টিউন শেষ করলাম। খোদা হাফেজ।

Level 0

আমি সাইফুল্লাহ তারেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস থেকে আপনার টিউন ফরমেট করে সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সংশোধন এর মাধ্যমে আপনার টিউনটিকে পরিমার্জনকরা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস এই ফরমেট মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা পরিমার্জিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।

    সেজন্য টেকটিউনসকে অসংখ্য ধন্যবাদ। আমি অবশ্যই টেকটিউনস এর এই ফরমেট মেনে চলবো। আর এখানে আমার একটি প্রশ্ন আছে সেটা হলো…
    আপনারা যে টিউন ফরমেট সংশোধন করে দিয়েছেন অর্থাৎ ভিডিও এমবেড কোড কিভাবে বসিয়েছেন সেটা আমি পারি না কেন? সেটার জন্য কিভাবে কোড বসাতে হয়? যদি জানিয়ে দিতেন তাহলে উপকৃত হতাম। ধন্যবাদ।