Samsung Galaxy A36 নতুন দাম ও স্পেসিফিকেশন

বাজেটের মধ্যে ভালো মানের একটা স্মার্টফোন খুঁজছেন? Samsung Galaxy A36 হতে পারে আপনার জন্য দারুণ একটা পছন্দ। সুন্দর ডিসপ্লে, ভালো ক্যামেরা, আর লম্বা সময়ের ব্যাটারি ব্যাকআপ নিয়ে এই ফোনটা মিড-রেঞ্জ সেগমেন্টে বেশ আলোচিত। চলুন দ্রুত জেনে নেই ফোনটা আসলে কেমন।
Samsung Galaxy A36 এর মূল ফিচারস

  • ৬.৭ ইঞ্চি Super AMOLED স্কিন
  • ১২০Hz রিফ্রেশ রেট
  • ৫০ মেগাপিক্সেল মেইন, ৮ মেগাপিক্সেল ওয়াইড, আর একটা ম্যাক্রো ক্যামেরা
  • সেলফি ক্যামেরা ১২ মেগাপিক্সেল
  • ব্যাটারি ৫০০০ mAh
  • ৪৫ ওয়াট চার্জার, দ্রুত চার্জ হয়
  • Snapdragon 6 Gen 3 প্রসেসর
  • RAM ৬, ৮ বা ১২ জিবি
  • IP67 ওয়াটার ও ডাস্ট রেটিং
  • Corning Gorilla Glass Victus+
  • ৬ বছর সফটওয়্যার আপডেট

ডিসপ্লে
ফোনের স্ক্রিন সাইজ ৬.৭ ইঞ্চি, যা বর্তমান বাজারে বেশ বড় স্ক্রিনের মধ্যে পড়ে। এটা Super AMOLED ধরনের স্ক্রিন, তাই কালার অনেক গাঢ় এবং কালো রঙ একদম নিখুঁত কালো দেখায়। ব্রাইটনেস সর্বোচ্চ ১, ২০০ নিটস পর্যন্ত যেতে পারে। যার ফলে রোদের মধ্যেও স্ক্রিন স্পষ্ট দেখা যায়। স্ক্রিনে দেওয়া হয়েচেহ ১২০Hz রিফ্রেশ রেট। যার ফলে স্ক্রল করার সময় বা গেম খেলার সময় সবকিছু খুব স্মুথ লাগবে, কোনো ল্যাগ অনুভব হবে না।

ক্যামেরা
পেছনে আছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটা দিয়ে দিনের আলোতে ছবি তুললে কালার এবং ডিটেইল দুটোই খুব সুন্দর আসে। সাথে থাকা ৮ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা দিয়ে একসাথে বেশি জায়গা ফ্রেমে আনা যায়, যেমন গ্রুপ ছবি বা বড় কোনো ভবনের ছবি তোলার সময় কাজে লাগে। ম্যাক্রো ক্যামেরা দিয়ে খুব কাছ থেকে ছোট জিনিসের ছবি তোলা যায়, যেমন ফুল বা পোকামাকড়ের ছবি। সেলফি ক্যামেরা ১২ মেগাপিক্সেলের, তাই সেলফি তোলার সময় বা ভিডিও কলে চেহারা স্পষ্ট এবং পরিষ্কার দেখা যায়।

ব্যাটারি ও চার্জিং
এই ফোনে দেওয়া হয়েছে ৫০০০ mAh ব্যাটারি, যা এই দামের ফোনগুলোর মধ্যে বেশ ভালো ব্যাটারি হিসেবে ধরা হয়। স্বাভাবিক ব্যবহারে যেমন ফেসবুক চালানো, ইউটিউব দেখা, চ্যাট করা এসবে ব্যাটারি সহজে সারাদিন ব্যকআপ দিতে সক্ষম। চার্জ কমে গেলে ৪৫ ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিলে অন্য সাধারণ চার্জারের চেয়ে অনেক কম সময়ে ফোন ফুল চার্জ হয়ে যায়।

পারফরম্যান্স
ফোনে ব্যবহার হয়েছে Snapdragon 6 Gen 3 নামের প্রসেসর, যেটা এই দামের ফোনের মধ্যে বেশ শক্তিশালী হিসেবে পরিচিত। দৈনন্দিন কাজ যেমন ফেসবুক চালানো, ইউটিউব দেখা, চ্যাট করা এসবে ফোনটা কোনো সমস্যা ছাড়াই চলে। RAM ৬ জিবি, ৮ জিবি বা ১২ জিবি অপশনে পাওয়া যায় বলে একসাথে অনেক অ্যাপ খুলে রাখলেও ফোন স্লো হয়ে যায় না। হালকা থেকে মাঝারি ধরনের গেমও ভালোভাবে খেলা যায়, স্ক্রিনের ১২০Hz রিফ্রেশ রেটের কারণে গেম খেলার সময়ও সবকিছু স্মুথ লাগে।

Samsung Galaxy A36 এর দাম বাংলাদেশে
বাংলাদেশে Samsung Galaxy A36 এর দাম শুরু হয়েছে 28, 999 টাকা থেকে। তবে স্টোরেজ ভেদে দাম কিছুটা বাড়ে। সবচেয়ে আপডেট দাম এবং আসল প্রোডাক্ট কেনার জন্য দেখে নিতে পারেন Samsung Galaxy A36 price in Bangladesh পেজটি, যেখানে সব স্টোরেজ ও কালার অপশনের সাথে বর্তমান দাম দেওয়া আছে।

কেন এই ফোনটা কেনা যেতে পারে

  • ৬.৭ ইঞ্চি বড় স্ক্রিন ও ১২০Hz রিফ্রেশ রেট থাকায় দেখতে ও ব্যবহার করতে মজা লাগে
  • ৫০ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে দিনের বেলা ভালো মানের ছবি তোলা যায়
  • ৫০০০ mAh ব্যাটারি থাকায় বারবার চার্জ দেওয়ার ঝামেলাইয় পড়তে হয় নাহ
  • ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং থাকায় দ্রুত চার্জ দেওয়া যায়
  • IP67 রেটিং ও Gorilla Glass Victus+ থাকায় ফোনটা তুলনামূলক সেইফ থাকে
  • ৬ বছর আপডেট পাওয়া যায়, তাই ফোনটা সহজে পুরনো হয়ে যাবে না
  • অরিজিনাল প্রোডাক্ট ও অফিসিয়াল ওয়ারেন্টি নিয়ে কেনার সুযোগ আছে

FAQ
Samsung Galaxy A36 এর দাম কত?

বাংলাদেশে এই ফোনের দাম স্টোরেজ ভেদে ভিন্ন হয়। তবে সর্বনিম্ম 28, 999 টাকা থেকে বিক্রি করা হচ্ছে।

এই ফোনের ব্যাটারি কতটা ভালো?

ব্যাটারি ৫০০০ mAh এর, তাই সাধারণ ব্যবহারে সারাদিন অনায়াসে চলে যায়।

ফোনটা কি পানি থেকে সুরক্ষিত?

হ্যাঁ, ফোনটার IP67 রেটিং আছে, মানে সামান্য পানি বা ধুলাবালি থেকে সুরক্ষা পাওয়া যায়, তবে পুরোপুরি পানির নিচে ব্যবহারের জন্য না।

গেম খেলার জন্য কি ফোনটা ভালো?

Snapdragon 6 Gen 3 প্রসেসর ও ১২০Hz স্ক্রিন থাকায় হালকা থেকে মাঝারি ধরনের গেমের জন্য ফোনটা বেশ ভালোভাবেই কাজ করে।

ফোনটা কোথা থেকে অরিজিনাল কেনা যাবে?

অরিজিনাল প্রোডাক্ট ও ওয়ারেন্টি সহ কিনতে বিশ্বস্ত কোনো অনলাইন শপ বা শোরুম থেকে কেনা উচিত।

কত বছর সফটওয়্যার আপডেট পাওয়া যাবে?

এই ফোনে দীর্ঘ সময় ধরে সফটওয়্যার আপডেট দেওয়া হয়, তাই ফোনটা অনেক বছর ব্যবহার করা যায়।

আমাদের Samsung Galaxy A36 পোস্টটি ভাল লেগে থাকলে লাইক ও টিউমেন্ট করে পাশে থাকুন। এটি আমাদের নতুন টিউন করতে আগ্রহী করে তোলে। আমার টেকটিউনস এ করা  পূর্বের Samsung Galaxy M47 পোস্টটি চাইলে পড়ে আসতে পারেন।

Level 0

আমি Mr. Meshkat। , Mobile Buzz BD বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 মাস 2 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস