
Samsung Galaxy M47 স্পেসিফিকেশন
স্যামসাং গত ২৯ জুন গ্লোবালি Galaxy M47 5G লঞ্চ করেছে। এই ফোনে রয়েছে নতুন হার্ডওয়্যার আর আপডেট সফটওয়্যার। কম দামের মধ্যে এই ফোনে অনেক ভালো ফিচার দিচ্ছে। নিচে এর সকল ফিচারগুলো দেওয়া হলোঃ
ডিসপ্লে
Samsung M47-এ রয়েছে 6.7 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে, Full HD+ (1080 × 2340) রেজুলিউশন। স্মুথ স্ক্রলিং আর গেমিংয়ের জন্য 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যা এই বাজেটের ফোন হিসেবে খুবই ভাল একটা সুবিধা। স্ক্রিনে ব্যবহার হয়েছে Corning Gorilla Glass Victus+, তাই স্ক্র্যাচ আর হুট করে পড়ে যাওয়া থেকে ফোন থাকবে নিরাপদ।
ক্যামেরা
এই মোবাইলে আছে 50MP মেইন ক্যামেরা, সাথে OIS। আরও আছে 5MP আল্ট্রা-ওয়াইড লেন্স আর 2MP ম্যাক্রো ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে যেকোনো জায়গায় ভালো ছবি তোলা যায়। সামনে রয়েছে 12MP সেলফি ক্যামেরা, যাতে HDR সাপোর্ট আছে। সামনে-পেছনে দুই ক্যামেরা দিয়েই 4K ভিডিও করা যায়। এছাড়া স্যামসাংয়ের AI এডিটিং টুলস দিয়ে কয়েক ট্যাপেই ছবি আরও সুন্দর করা যায়।
প্রসেসর
Galaxy M47-এ দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 6 Gen 3 (4nm) প্রসেসর। এবং এর সাথে Adreno 710 GPU দেওয়া হয়েছে যেটা মাল্টিটাস্কিং আর গেমিং স্মুথ রাখে, আর ব্যাটারি চার্জ অনেক সেভিং করে। ফোনটিতে রয়েছে Android 16 আর One UI 8.5। এর সাথে পাবেন 6টি Android আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেট।
ব্যাটারি ও চার্জার
মোবাইলটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W ফাস্ট চার্জিং আর বাইপাস চার্জিং সাপোর্ট করে। বাইপাস চার্জিং অন থাকলে চার্জারে গেম খেললেও ফোন কম গরম হয়। বিঃদ্রঃ ফোনের সাথে কোন চার্জার দেওয়া নেই, চার্জার আলাদাভাবে কিনতে হবে।
Samsung Galaxy M47 5G বাংলাদেশে দাম
Samsung Galaxy M47 5G এখনো বাংলাদেশে লঞ্চ হয়নি। তাই একদম নির্দষ্ট মুল্য এই মুহুর্তে বলা সম্ভব হচ্ছে নাহ। তবে আশা করা যাচ্ছে নিচের দামের কাছাকাছিই ফোনের দাম হবে। নিচে আনুমানিক প্রাইস দেওয়া হলো এবং Samsung Galaxy M47 Update Price জানতে Mobile Buzz BD তে ভিজিট করুন।
Samsung Galaxy M47 এর আনুমানিক দাম:
এই ফোন নিয়ে কোন কিছু জানার থাকলে আমাকে কল করতে পারেন 09613668844
Samsung Galaxy M47 কোথা থেকে কিনবেন?
বাংলাদেশের অনেক মোবাইল সেলার আছে যারা স্যামস্যাং মোবাইল সেল করে থাকে। তবে আপনি যদি সবচেয়ে কম মূল্যে অথেন্টিক ফোন কিনতে চান তাহলে মোবাইল বাজ বিডি অনেক সেরা একটা অপশন হবে আপনার জন্য। তারা অরিজিনাল স্যামসাং ফোন, সাথে অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে থাকে।
FAQ
বাংলাদেশে Samsung Galaxy M47 কবে পাওয়া যাবে?
এখনো বাংলাদেশে লঞ্চ ডেট জানানো হয়নি। তবে গ্লোবাল মার্কেটে ২৯ জুন ২০২৬ লন্স করা হয়েছে।
Galaxy M47-এ কি বাংলাদেশে 5G চলবে?
হ্যাঁ, Galaxy M47-এ 5G সাপোর্ট আছে। তবে বাংলাদেশে এখনো 5G নেটওয়ার্ক নেই। ফোনটি সব অপারেটরের 4G নেটওয়ার্কে ভালোভাবে চলবে।
Galaxy M47-এ কি অন্য চার্জার দিয়ে চার্জ দেওয়া যাবে?
ফোনে আছে USB Type-C পোর্ট, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যেকোনো USB Type-C চার্জার দিয়ে চার্জ দেওয়া যাবে, তবে ভালো পারফরম্যান্সের জন্য স্যামসাংয়ের অরিজিনাল 45W চার্জার ব্যবহার করাই ভালো।
আমি Mr. Meshkat। , Mobile Buzz BD বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 মাস 1 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।