দ্য রেলওয়ে চিলড্রেন: একটি কিশোর ক্লাসিক

আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভাল আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি।

আজকের টিউনটা খুব সংক্ষিপ্ত। এত ছোট একটা টিউন লেখা, শুধু একটা বই নিয়ে উচিৎ হচ্ছে কিনা জানি না। তবে বইটা আমার ভালো লেগেছে। বইটি মূলত একটি অনুবাদিত কিশোর ক্লাসিক। তবে এটি পড়তে আমার মনে হয় কিশোর হওয়াটা জরুরী শর্ত না। সবারই ভাল লাগার কথা।

দ্য রেলওয়ে চিলড্রেন বইয়ের লেখক এডিথ নেসবিট। এর অনুবাদক আমাদের সকল বইপ্রেমীদের অত্যন্ত পরিচিত এবং প্রিয় একটি নাম, কাজী আনোয়ার হোসেন। প্রকাশনীর নামটা তো বুঝতেই পারছেন, অবশ্যই সেবা প্রকাশনী। স্ক্যান করা হয়েছে শিশু কিশোর ডট অর্গ কতৃক।

বইয়ের বিষয়বস্তু যদি এক লাইনে বলি তবে বলতে হবে, বাবার হারানো আর ফিরে আসা। কিন্তু আসলে বইটির ভেতরের কাহিনী আরো অনেক ব্যাপক। সবচেয়ে বেশি এখানে আমার মতে ফুটে উঠেছে একটা পরিবারের স্নেহ, প্রীতি ও মমতার বন্ধন। আর এর সাথে ভাই-বোনের সম্পর্ক ও ঝগড়া। এর সাথে অদ্ভুত কৌশলে লেখক জুড়ে দিয়েছেন  এক রেল স্টেশনকে, রেলের মানুষদেরকে। যদিও গল্পের চরিত্ররা রেলের কেউ না। স্টেশনে থাকে না। তবু এক রেলওয়ে স্টেশনই হয়ে উঠেছে কাহিনীর কেন্দ্রবিন্দু। বই নিয়ে বিস্তারিত যদি এখানেই লিখি তবে পড়ার মজা পাবেন না। আর যদি কিছুই না লিখি তবে আগ্রহ পাবেন না। তাই এতটুকুই লিখলাম।

বই নিয়ে জানার চেয়ে বই পড়াই বেশি গুরুত্বপূর্ণ। তাই বাকিটা পড়ে নেওয়াই উত্তম হবে। বইটি পড়লেই বুঝবেন কেন এটি একটি ক্লাসিক। পড়তে হলে ডাউনলোড করতে হবে। বইটি গুগল ড্রাইভে আপলোড করা আছে তিনটি ফরম্যাটে। আপনার প্রয়োজনীয় ফরম্যাট ডাউনলোড করে নিন। সাইজ খুব ছোট। সব ফরম্যাটই ০.৩ থেকে ১.০৩ মেগাবাইটের মধ্যে। অতএব, সাইজ নিয়ে সমস্যা নেই।

ডাউনলোড

Epub        Mobi          PDF

বইটি সম্বন্ধে শিশু কিশোর ডট অর্গ এই সতর্কতা আরোপ করে দিয়েছে। আশা করি কেউ ভঙ্গ করবেন না।

সতর্কতাঃ বইটি শিশু-কিশোররা পড়বে এইটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। এখানে আমার কোন ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমি শুধু চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে একটি বই শিশু-কিশোরদের মাঝে পৌছে দেওয়ার। যদি কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কোন অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই বইটি ডাউনলোড করে থাকেন এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রস্তুত ও বিপনন করে থাকেন তবে পরবর্তিতে কপিরাইট সংক্রান্ত সমস্ত দায়ভার ডাউনলোডকারীর। কোন ভাবেই সেই দায়ভার শিশু-কিশোর.অর্গ বহন করবে না। সুতরাং বই ডাউনলোড করুন, শেয়ার করুন, নিজে আলোকিত হোন, অন্যকে আলোকিত করুন। বাংলাভাষায় সাহিত্য বিস্তারে শিশুদের মধ্যে অনুপ্রেরণা জাগান।

আজ এখানেই শেষ করছি। আমাদের ব্লগে একবার ঘুরে আসতে পারেন।

আল্লাহ হাফেজ।

Level 0

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনি ফেসবুকে আসেন না কেনো৷আমি মাহবুব http://www.ebookstallbd.blogspot.com এর এডমিন হুমম৷ নতুন একাউন্ট থাকলে লিংক প্লিজ❓