পারমাণবিক বোমা (পরমাণু কি?), পরমাণুর গঠন বৈচিত্র

পারমাণবিক বোমার কথা বলতে গেলে আগে বলতে হবে পরমাণু কি? কারণ পারমাণবিক বোমার মূল উপাদান পরমাণু।
পরমাণু অলৌকিক বা অসাধারণ কোনো বস্তু নয়, বরং বিশ্বের সবচেয়ে সাধারণ বস্তু পরমাণু।
বিশ্বের যতো কিছু বস্তু আছে তার সবকিছুর মূল উপাদান পরমাণু। পরমাণু দিয়েই গোটা বিশ্ব সৃষ্টি।
এই যে মানুষের শরীরটা এটাও বিলিয়ন বিলিয়ন সংখ্যক পরমাণুর এক একটি সংগ্রহ মাত্র।

পারমাণবিক বোমা নিক্ষেপের পর মুহুর্তের দৃশ্য
পরমাণু বা এটম বিশ্বের যাবতীয় বস্তুর সর্বাপেক্ষা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এবং এর রয়েছে একটি বিচিত্র ধরনের রাসায়নিক চরিত্র।
পৃথিবীতে হাজার হাজার রকমের পদার্থ রয়েছে। পদার্থের অতি ক্ষুদ্র অংশ অণু (Molecules)। এক ফোঁটা জলে আছে প্রায় ৩৩ বিলিয়ন বিলিয়ন অণু। আবার এই এক একটি অণু গঠিত হয়েছে তিনটি করে পরমাণু দিয়ে। অর্থাৎ জলের একটি অণুতে আছে দুটো করে হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু। এই দু'য়ে মিলে সৃষ্টি হয়েছে একটি জলের অণু।
তাহলে সহজেই অনুমাণ করা যায় এই পরমাণু কতো ক্ষুদ্র বস্তু। সাধারণ ভাবে পরমাণু দর্শন কারো পক্ষে সম্ভব নয়-একমাত্র শক্তিশালী ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেই এদের দেখা যায়।

পরমাণুর গঠন বৈচিত্র
এমন যে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু এটম। সেও আবার সাদামাটা নয়। সেই ক্ষুদে এটমও আবার ততোধিক ক্ষুদ্র বস্তুর সমন্বয়ে গঠিত। ইলেকট্রন (Electron), প্রোটন (Proton) এবং (Neutron) নামে ক্ষুদ্রতম বস্তুর সমন্বয়ে গঠিত এক একটি এটম বা পরমাণু।
এটমের আভ্যন্তরীন গঠন যেনো এক একটি আণুবীক্ষণীক সৌরজগতের মতো। সৌর জগতের কেন্দ্রস্থলে যেমন রয়েছে সূর্য। সূর্যকে ঘিরে ঘুরপাক খাচ্ছে তার গ্রহগুলো।
এটমের কেন্দ্রেও আছে তেমনি নিউক্লিয়াস (Nucleus)। যেমন সৌরজগতের কেন্দ্রে থাকে সূর্য। এর চারপাশটা মহাশূন্য, এই শূন্যে ভেসে বেড়াচ্ছে ইলেকট্রন। ওরা নিউক্লিয়াসকে ঘিরে পাক দিচ্ছে।
এটমের নিউক্লিয়াস গঠিত হয়েছে আবার কতগুলো বস্তুর সমন্বয়ে। এখানে একান্ত ঘন হয়ে জড়িয়ে অবস্থান করছে প্রোটন এবং নিউট্রন নামের বস্তুরা। এছাড়াও নিউক্লিয়াসে অন্য যেসব বস্তু আছে তাহলো-মেসনস (Mesons), নিউট্রনস (Neutrons), হাইপারনস (Hyperons).
এটমের নিউক্লিয়াসে পজেটিভ চার্জযুক্ত আর ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত। নিউট্রন হলো নিস্ক্রীয়।
এটমের ভরের শতকরা ৯৯.৯৭৫ ভাগ হলো এই নিউক্লীয়াসে। এর গড় ঘনত্ব-প্রতি ঘন সেন্টিমিটারে প্রায় ৩ x ১০,০০,০০,০০,০০,০০০ কিলোগ্রাম। নিউক্লীয়াসের ব্যাস এক সেন্টিমিটারের এক লাখ কোটি ভাগের একভাগ (১০-12 সেঃ মিঃ) এবং পরমাণুর ব্যাস এক সেন্টিমিটারের দশ কোটি ভাগের একভাগ (১০-8 সেঃ মিঃ) ।
ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরপাক খায় কত বেগে? তার পরিমাণও অবিশ্বাস্য। একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশের কয়েক মিলিয়ন বার পাক দেয় প্রতি সেকেন্ডের একলক্ষ ভাগের এক ভাগ সময়ে।

চলবে.......................................................................

Level 0

আমি আল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

amar+++++
Khob janar agroho. Asay roilam…

ভাই চালায় যান ।থেমে আছেন ক্যান।…………

Level 0

চলবে

ভালো টিউন। ধন্যবাদ

apni atom k o bostu bolesin abar electron, proton k o bostu bolesen. tahole ki atom, electron, proton era sobay ek rokom. poromanor gothon sourojogoter moto ata ratherford er motobad kintu ai motobad bortomane grohonjoggo noy. abar likhesen neutron niskrio. ata hobe chargehin or charge niropekkho.

Level 0

++++++++++++

তথ্য ভিত্তিক টিউন এবং অনেক ভাল টিউন,
তবে আমার মনে হয় টিউনটা সংক্ষিপ্ত হয়ে গেছে বিষয় অনুযায়ী যেহেতু আপনি লিখেছেন চলবে,……………।,
যদি চলবে…………।জিনিসটা এখানেই এক সাথে দিয়ে টিউনটা করতেন তা হইলে টিউনের আকার বড় হইত এবং সুন্দর হইত।
যেহেতু এইটা কোন টিউটোরিয়াল না সেহেতু এইটাকে একাধিক পর্বে না প্রকাশ করলেই ভাল হইত।
আর সাজিয়ে লেখতে পারলে টিউনটা নির্বাচিত টিউন হওয়ারও দাবিদার হইত।
সিদ্ধান্ত আপনার আমি শুধু আমার নিজস্ব মতটা প্রকাশ করলাম কিছু মনে করবেন্না।
অনেক ধন্যবাদ টিউনের জন্য।

ভালোই হইছে কিন্তু ধারাবাহিক না করে সম্পূর্ণ যদি একবারে শেয়ার করতেন তাহলে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেড়ে যেত [আমার মতে]।

এতো ভালো একটা টিউনকে কারা না বুঝে মাইনাস দিলো ? বুঝলাম না

    উনার বর্ণনাতে সামান্য কিছু ত্রুটি আছে । উনি পরমাণুর গঠনকে সৌরজগতের মতো বলেছেন এটা ভুল মতবাদ যা রাদারফোর্ডের মতবাদ নামে পরিচিত । আর উনি পরমানুকে ও বস্তু বলেছেন আবার ইলেকট্রন প্রোটন ও নিউট্রনকেও বস্তু বলেছেন । আর নিউটন নিস্ক্রয় নয় ইহা হবে চার্জ নিরপেক্ষ বা চার্জ হীন ।

    he described the whole fact for the beginner who hav little knowledge about dis kinda fact. If an atom is to be described accordingly it itz original construction the whole fact will b seemed as a prescribed book. And about neutron? Being widout chrge means being neutral in one sense.