








আজকের এই টিউনটি টেকটিউন কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি ।আপনারা কয়েকজন হয়ত জানেন কয়দিন আগে আমার পুরানো একটা টিউনে যেকেউ খুব নোংরা একটি কাজ করেছে ,এবং আমার ই-মেইল আইডি ও হ্যাক করেছে । ভীষণ কষ্ঠ পেয়েছি ।জানিনা কে এমন করেছে । কিন্তু কতৃপক্ষ আমাকে হেল্প করার কারনেই আবার টিউন নিয়ে হাজির হলাম ।
আজকে সবার জন্য অন্যরকম একটা টিউন নিয়ে এসেছি যেটা টেকটিউনের জন্য মনে হয় নতুন ।জানিনা আমার মত ক্ষুদ্র টিউনার কতটা সুন্দর করে করতে পেরেছি সেটা আপনারাই ভাল বলতে পারবেন । তবে এই project টি করতে ভীষন কষ্ঠ করেছি । আসলে বাহিরের দেশের বিভিন্ন ব্লগে ওরা অসংখ্য সফটওয়্যারের কালেকশন নিয়ে dvd কিংবা cd বানায় ।তাদের এত সুন্দর সুন্দর cd, dvd দেখে খুব ইচ্ছা জাগছিলো যে আমি নিজেরমত ডিজাইন করে আমাদের টেকটিউনের জন্য একটি অটো ডিভিডি বানাবো ।কিন্তু সবাই ডাউনলোড করতে পারবেনা তাই আমি আমাদের প্রয়োজনীয় ৫০টি সফটওয়্যারের latest version নিয়ে টেকটিউনের সবার জন্য একটা auto cd বানিয়েছি ।
যেটাতে সবগুলো সফটওয়্যারই auto run হবে , windows এর জন্যই প্রযোজ্য , ও offline সেটাপ দিতে পারবেন ।এটার সবচাইতে সেরা দিক হচ্ছে CD টি যখন আপনি open করবেন তখন আপনার কাছে মনে হবে অনলাইনে বসেই আপনি সফট ইনস্টল দিচ্ছেন ও নিয়মাবলী পড়ছেন । কেননা সিডিটি আমি এমনভাবে সাজিয়েছি যেখানে সফটওয়্যারের সাথে থাকছে প্রতিটি সফটওয়্যার কোন কোন কাজ করে তার বর্ণনা ।
এতগুলো সফটওয়্যার ও সফটওয়্যারের বর্ণনা দিতে গিয়ে আমাকে প্রচুর কষ্ঠ করতে হয়েছে এবং কিছু সফটে আমি আমাদের টেকটিউনের কয়েকজন টিউনারের কিছু লিখা ও স্কীণশট নিয়েছি এবং আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ ।কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রবাসী ভাই,হাসিব,মামুন,ফাহিম আহমেদ,হাছান যোবায়ের (আল ফাতাহ),নাবিল আমিন,আলমাস,ঘুমন্ত জাহাঙ্গীর,রুহূল আমিন, আরিফ নিজামী ,সাইমুন, lucky fm, আশিক, কমল, Esshan, ahosansadat,সবার প্রতি ।চলুন পুরো CD টির পুরো স্কীনশট দেখে নিই ।














650mb এই সিডিটি আমি ৪টি পাট আকারে spilt করেছি এবং আপলোড করেছি ।
Part 1
part – 2
part - 3
part - 4
যারা সিডিটি ডাউনলোড করবেন তারা সব part ডাউনলোড শেষে hj spilt সফটটি open করে join এ ক্লিক করে input file option এ ক্লিক করে ডাউনলোড করা ৪টি ফাইল থেকে just প্রথম part টি দেখিয়ে start option এ ক্লিক করলে আপনার ফাইলগুলো সব জোড়া লেগে একটি ফাইল হয়ে যাবে । 3o6kb hj spilt সফটটি যাদের নেই তারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ।
এরপর আপনি join করা ফাইলটিতে ডাবল ক্লিক করলে winrar এ open হবে এবং ৩টি ফাইল পাবেন ।
আপনি দ্রুত সিডিটি দেখতে চাইলে তিনটি ফাইল থেকে just autorun.exe ফাইলে ক্লিক করুন তাহলে সামান্য সময়ের মধ্যে extract হয়ে সিডিটি শো হয়ে যাবে ।ইনস্টল সফটওয়্যারে ক্লিক করলে উপরের স্কীনশট এর মত autocd show হবে আর আপনি আপনার প্রয়োজনমত সফট ইনস্টল করুন বা নিদেশিকা পড়ুন ।
আর যদি এত দ্রুত না করে একসাথে স্হায়ীভাবে extract করতে চান ও cd তে রাইট করতে চান তাহলে winrar এর তিনটি ফাইলের উপর drag করে রাইট ক্লিক extract to specific folder option এ ক্লিক করে কোথায় ফাইলগুলো extract হবে তা দেখিয়ে দিন ।ব্যস কাজ শেষ । just extract শেষে folder open করুন আর autorun.exe তে ক্লিক করে উপভোগ করুন সিডিটি কম্পিউটারে অথবা cd তে রাইট করে ।
সিডিটি বানাতে খুবই কষ্ঠ করেছি ।এটার পিছনে যা সময় দিয়েছি এই সময়ে বেশ কিছু টিউন করা যেত ।যাক নতুন কিছু সৃষ্ঠি করার মজাই আলাদা আমি জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে । যদি আপনাদের ভাল লাগে তাহলে প্রত্যেক বছরে সবার প্রয়োজনীয় নূতন নূতন সফটওয়্যার নিয়ে নূতন নূতন ডিজাইনে প্রতি বছর সিডি তৈরী করবো আমাদের টেকটিউনের জন্য ।এ ব্যাপারে টেকটিউনের সবাইর গঠণমূক মন্তব্য আশাকরছি ।
“ধন্যবাদ সবাইকে”

আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 616 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............
ধন্যবাদ শুরু——————————————————————————————————————————————–শেষ