ফরেক্সে ব্রোকার কিভাবে নির্বাচন করবেন

 

আমরা লক্ষ্য করলে দেখব যে মাকেটে অনেকগুলো ফরেক্স ব্রোকার রয়েছে । আপনি যদি নতুন হন তাহলে সঠিক ব্রোকার নির্বাচন করা আপনার জন্য খুবই কঠিন হয়ে পড়ে।

ব্রোকার খুজে বের করা খুবই সহজ হবে, আপনি যদি জানেন আপনাকে কোন কোন বিষয়গুলোকে ব্রোকর খুজার ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে।

নিম্নের বিষয়গুলোর মাধ্যমে আপনার প্রয়োজন অনুযায়ী একটি ভাল ব্রোকার খুজে নিতে পারবেন-

১ম ধাপ:- ব্রোকারের নির্ভরযোগ্যতা পরীক্ষা করা

..................................................................

১) ব্রোকার রেগুলেশন- প্রথমে দেখতে হবে আপনার পছন্দের ব্রোকারের কোন রেগুলেশন আছে কিনা, যেমন- National Futures Association (NFA), Commodity Futures Trading Commission (CFTC), Financial Service Authority (FSA)। এই পদক্ষেপটা নেয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাকে জানতে হবে আপনার ব্রোকারের পিছনে কোন সংস্থা আছে কিনা যা আপনার ব্রোকারকে সঠিক নিয়ম-কানুন মেনে চলতে সাহায্য করবে এবং আপনার ফান্ডকে নিশ্চয়তা প্রধান করবে । রেগুলেশন নেওয়া ব্রোকারগুলোকে রেগুলেটেড ব্রোকার বলে।

২) দেশ- দ্বিতীয় ধাপে দেখতে হবে আপনার ব্রোকার কোন দেশে নিবন্ধিত (রেজিস্ট্রার) করা আছে। এর মাধ্যমে জানতে পারবেন ব্রোকার কোন দেশে তার কাজ-কর্ম চালাতে আগ্রহী। তৃতীয় বিশ্বের তুলনায় ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া ইত্যাদিতে নিবন্ধিত (রেজিস্ট্রার) থাকলে অধিকতর ভাল সুবিধা পাওয়া যায়। রেজিস্ট্রার নেওয়া ব্রোকারগুলোকে রেজির্স্টাড ব্রোকার বলে।

২য় ধাপ:- আপনার প্রয়োজন অনুযায়ী ব্রোকার পছন্দ করা

..............................................................................

১) লিভারেজ- আপনার ব্রোকার আপনার প্রয়োজন অনুযায়ী লিভারেজ দিচ্ছে কিনা দেখুন।

২) স্প্রেড- আপনার ব্রোকার ফিক্সড অথবা ভেরিয়েবল স্প্রেড দিচ্ছে কিনা দেখুন। আপনার প্রয়োজন অনুযায়ী স্প্রেড নিবাচন করুন।

৩) ট্রেডিং প্লাটফর্ম- আপনার ব্রোকারের মেটাট্রেডার প্লাটফর্ম  আছে কিনা দেখুন। তারা আর কোন কোন ধরনের প্লাটফর্ম সাপোট করে তা চেক করে দেখুন এবং এতে আপনার প্রয়োজনীয় প্লাটফমটি আছে কিনা দেখুন।

৪) একাউন্ট ধরণ- সব ব্রোকার প্রায় বিভিন্ন ধরনের একাউন্ট সাপোট করে থাকে। আপনার বাজেটের মধ্যে কোন একাউন্ট আছে কিনা দেখুন।

৩য় ধাপ:- ব্রোকার পরীক্ষা করা

............................................

১) ডেমো একাউন্ট- ডেমো একাউন্ট খুলে ব্রোকারের সুযোগ-সুবিধা পরীক্ষা করতে হবে। সেখানে যদি কোন অসংগতি ও অসুবিধা দেখা যায় তাহলে ব্রোকার সাপোটে যোগাযোগ করতে হবে। এর মাধ্যমে তাদের সাপোট সর্ম্পকেও ধারণা পাওয়া যাবে।

২) সাপোট- ব্রোকার আপনার স্থানীয় ভাষা সমথন করে কিনা দেখুন। সাপোট যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় সব প্রশ্নের উওর জেনে নিন।

৩) ডিপোজিট এবং উই্দড্রো- ব্রোকার আপনার পছন্দ অনুযায়ী ডিপোজিট এবং উই্দড্রো পদ্ধতি ব্যাংক কিংবা অন্য কোন পদ্ধতি সাপোট করে কিনা তা নিশ্চিত হোন এবং ডিপোজিট এবং উই্দড্রো করতে সর্বোচ্চ ও সর্বনিম্ন কত সময় লাগে তা জেনে নিন।

বাংলাদেশ ফরেক্স গ্রুপ:- Forex Mentor Bangladesh (FXMBD)

Level 0

আমি fxmentorbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ এতো সুন্দর একটা টিউন উপহার দেওয়ার জন্য।

Level 0

আপনাকেও ধন্যবাদ, টিউনটি পড়ার জন্য ।

Level 0

সুন্দর টিউন, তথ্যনির্ভর তবে ডিলিং ডেক্স – এর ব্যপারটা উল্লেখ করলে মনেহয় আরও সুন্দর হতো।

Level 0

Donnobad, tuen-er jonno,

Bhai, Bangldesh-e ki forex banned?

http://www.bangladesh-bank.org/mediaroom/notice/cautionary%20notice_fepd_20131104.pdf

Bhai, bepar-ta boslamna

    Level 0

    @mana: na. kinto onumodon nai.
    forex somporke govt-er clear kono darona nai.

ফরেক্স ব্রোকার সিলেকশনে আরো একটি গুরুত্তপুরন টিউনঃ http://www.bdforexpro.com/topic/115-ফরেক্স-ব্রোকার-রেগুলেশন-রেফারে/

প্রিয় ট্রেডারগণ, আমার মনে হয় সবাই এক বাক্যে এটা মেনে নিবে যে সব ফরেক্স ব্রোকারের থেকে ইন্সটা ফরেক্স ব্রোকারের সুযোগ-সুবিধা বেশি………
আর এই কারনেই ইন্সটাফরেক্স শুধু এশিয়ার এক নন্বর ফরেক্স ব্রোকার নয়, সারা বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য ও জনপ্রিয় ব্রোকার। নিচে এ ব্রোকারের সুযোগ-সুবিধাগুলো দেওয়া হল
অনুগ্রহ করে এই লিংকটি দেখুন : https://www.instaforex.com/bd/why_choose_us

সবাইকে ধন্যবাদ