
আসসালামু আলাইকুম! প্রিয় সদস্যবৃন্দ,
আমাদের কমিউনিটিতে আপনাকে স্বাগতম! আমরা সবসময় চাই আমাদের মেধাবী সদস্যরা তাদের জ্ঞান শেয়ার করার পাশাপাশি কিছু আর্থিক সুবিধাও পান। এই লক্ষ্যেই আমরা নিয়ে এসেছি "ভিউ আর্নিং সিস্টেম"।
আজকের এই ব্লগে আমি খুব সহজ ভাষায় বুঝিয়ে দিবো কিভাবে আপনি আপনার লেখা ব্লগ টিউন এবং প্রশ্ন থেকে নিয়মিত টাকা আয় করতে পারবেন। সম্পূর্ণ সিস্টেমটি স্বয়ংক্রিয়। আপনাকে শুধু মানসম্মত কন্টেন্ট তৈরি করলেই হবে, বাকিটা সিস্টেম নিজেই করে দিবে!
খুব সহজ কথায়, আপনার লেখা প্রতিটি ব্লগ টিউন এবং প্রতিটি প্রশ্নে যখনই কেউ ভিজিট করবে, তা আমাদের সিস্টেমে গণনা করা হবে। যখন আপনার কোনো কন্টেন্টের ভিউ নির্দিষ্ট একটি সংখ্যা (মাইলস্টোন) পার করবে, তখনই আপনি পেয়ে যাবেন আসল টাকা। এই টাকা সরাসরি আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে এবং আপনি চাইলে তা উইথড্র করে নিতে পারবেন।

মনে রাখবেন: প্রতিদিন একই ব্যক্তি একই টিউনে একাধিকবার ভিজিট করলেও ভিউ গণনা করা হবে মাত্র ১ বার। এটি সম্পূর্ণ ইউনিক ভিউ ভিত্তিক সিস্টেম।
আমরা দুই ধরনের কন্টেন্টের জন্য আলাদা রেট সেট করেছি:
বোনাস: শুধু টিউন ভিউ না, আপনার সব টিউন মিলিয়ে টোটাল ভিউ এর উপরও আলাদা বোনাস পাবেন! প্রতি ২০০ টোটাল ভিউতে পাবেন আরও ৩ টাকা।
ভবিষ্যতে বাড়ানো হবে।
টাকা আয় করতে হলে ভিউ তো লাগবেই! নিচের টিপসগুলো ফলো করলে আপনার কন্টেন্টের ভিউ দ্রুত বাড়বে:
আপনার ড্যাশবোর্ডে লগইন করলেই ডান পাশে একটি "ভিউ আর্নিং স্ট্যাটস" উইজেট দেখতে পাবেন। সেখানে দেখাবে:
এছাড়াও "ভিউ অ্যানালিটিক্স" পেইজে গিয়ে আপনি প্রতিটি টিউনের বিস্তারিত ভিউ রিপোর্ট দেখতে পারবেন।
আরো পড়ুনঃ -কিভাবে আমাদের সাইটে ব্লগ, প্রশ্ন ও উত্তর তৈরি করবেন – সম্পূর্ণ গাইড
প্রশ্ন ১: ভিউ গণনা কি সাথে সাথে হয়?
উত্তর: জি, কেউ আপনার টিউন দেখলেই সাথে সাথে ভিউ যোগ হয় এবং ব্যালেন্স আপডেট হয় (মাইলস্টোন পূর্ণ হলে)।
প্রশ্ন ২: একই লোক বারবার রিফ্রেশ করলে কি ভিউ বাড়বে?
উত্তর: না। প্রতিদিন একই ডিভাইস/আইপি থেকে একটি টিউনে ১ বারই ভিউ গণনা করা হয়। এটি চিটিং প্রতিরোধ করার জন্য।
প্রশ্ন ৩: পুরনো টিউনের ভিউ কি গণনা হবে?
উত্তর: জি, এই সিস্টেম চালু হওয়ার পর থেকে আপনার সব টিউনের ভিউ গণনা শুরু হয়েছে। আগের ভিউ গণনা করা হয়নি।
প্রশ্ন ৪: সবচেয়ে কম কত টাকা উইথড্র করা যায়?
উত্তর: মোবাইল ব্যাংকিং (bKash/Nagad) এর জন্য ৫০ টাকা, মোবাইল রিচার্জের জন্য ২০ টাকা।
প্রশ্ন ৫: টাকা পেতে কতদিন লাগে?
উত্তর: সাধারণত ১-৩ কার্যদিবস।
এই ভিউ আর্নিং সিস্টেমটি আমাদের কমিউনিটির গুণগত মান বাড়াতে এবং সক্রিয় লেখকদের উৎসাহিত করতে তৈরি করা হয়েছে। আপনি যত ভালো এবং তথ্যবহুল কন্টেন্ট তৈরি করবেন, তত বেশি ভিউ পাবেন এবং তত বেশি আয় করতে পারবেন।
তাহলে আর দেরি কেন? আজই একটি দুর্দান্ত ব্লগ লিখুন অথবা আপনার জিজ্ঞাসা শেয়ার করুন!
কোনো জিজ্ঞাসা থাকলে টিউমেন্টে জানাতে পারেন।
আমি sajedul islam। Admin, Forumbd24.com, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।