
প্লেস্টেশন ৪ (PS4) গেমারদের জন্য দারুন এক সুখবর! আপনার কনসোলটি যদি ১৩.০০ (13.00) বা তার নিচের ফার্মওয়্যারে থাকে, তবে এখন আর কোনো জটিল পিসি সফটওয়্যার বা কঠিন প্রক্রিয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র কনসোলের Web Browser ব্যবহার করেই কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন PS4 Jailbreak।
নতুন এবং অত্যন্ত সহজ পদ্ধতিটি ধাপে ধাপে দেখানো হয়েছে। তাদের জন্য বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই কমপ্লিট গাইডলাইন। এই টিউটোরিয়াল অনুসরণ করে খুব সহজেই কনসোলে GoldHEN লোড করা সম্ভব। জেলব্রেক সম্পন্ন হলে গেমাররা 60fps প্যাচ, থার্ড-পার্টি অ্যাপস, গেম মড এবং বিভিন্ন চিট কোড (যেমন- Bloodborne গেমে আনলিমিটেড হেলথ বা স্ট্যামিনা) ব্যবহারের মতো প্রিমিয়াম সব সুবিধা উপভোগ করতে পারবেন।
এই নতুন Web Browser এক্সপ্লয়েটটি মূলত 7.00 থেকে 13.00 ফার্মওয়্যার ভার্সনের জন্য কাজ করে। তবে 13.00 ভার্সনে এটি সবচেয়ে বেশি স্থিতিশীল। তাই যাদের কনসোল পুরোনো ভার্সনে আছে, তাদের পেনড্রাইভের মাধ্যমে 13.00 তে আপডেট করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভিডিওতে দেখানো হয়েছে জেলব্রেক করার পর গেমের ভেতরে Share বাটন চেপে ধরে কিভাবে অনায়াসেই চিট মেনু (Cheat Menu) আনা যায়। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, এটি একটি 'Tethered Jailbreak'। অর্থাৎ, কনসোল রিস্টার্ট বা অফ করলে জেলব্রেক চলে যাবে। কিন্তু ভয়ের কিছু নেই, ইন্টারনেট ব্রাউজারে গিয়ে নির্দিষ্ট সাইটটিতে পুনরায় প্রবেশ করলেই মাত্র ১০-২০ সেকেন্ডে আবার জেলব্রেক চালু হয়ে যাবে।
PS4 Jailbreak করার Step-by-Step গাইড
নির্দেশিত পদ্ধতি অনুযায়ী সম্পূর্ণ নিরাপদে আপনার PS4 জেলব্রেক করতে নিচের ধাপগুলো সতর্কতার সাথে অনুসরণ করুন:
ধাপ ১: অটোমেটিক আপডেট ও ইন্টারনেট বন্ধ করা প্রথমেই কনসোলের 'Settings' থেকে 'Network'-এ গিয়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন (Disconnect) করুন। এরপর 'System' অপশন থেকে 'Automatic Downloads'-এ গিয়ে সবগুলোতে থাকা টিক চিহ্ন তুলে দিন। নোটিফিকেশন বারে কোনো সিস্টেম আপডেট পেন্ডিং থাকলে সেটি ডিলিট করে দিন।


ধাপ ২: ফার্মওয়্যার ভার্সন চেক ও আপডেট (প্রয়োজন হলে) আপনার PS4-এর ফার্মওয়্যার ভার্সন 13.00-এর বেশি হওয়া যাবে না। যদি 13.00-এর নিচে থাকেন, তবে পিসি থেকে 13.00 ফার্মওয়্যারের আপডেট ফাইলটি ডাউনলোড করে একটি USB ড্রাইভ বা পেনড্রাইভে নিন। (পেনড্রাইভটি অবশ্যই exFAT বা FAT32 ফরম্যাটের হতে হবে)।
পেনড্রাইভের ভেতরে PS4 নামের একটি ফোল্ডার তৈরি করুন।
তার ভেতর UPDATE নামের আরেকটি ফোল্ডার বানান। সেখানে ডাউনলোড করা ফাইলটি রেখে ফাইলের নাম পরিবর্তন করে PS4UPDATE.PUP দিন (সব বড় হাতের অক্ষরে)। এবার কনসোলে পেনড্রাইভটি লাগিয়ে অফলাইন সিস্টেম সফটওয়্যার আপডেট করে নিন।
ধাপ ৩: ইন্টারনেট ও কাস্টম DNS সেটআপ কনসোল রিস্টার্ট হওয়ার পর সেটিংসে গিয়ে ইন্টারনেট কানেক্ট করুন। তবে 'Easy' সেটআপের বদলে 'Custom' সিলেক্ট করুন।
IP Address দিন 'Automatic'।
DHCP দিন 'Do Not Specify'।
DNS Settings দিন 'Manual'। এখানে Primary DNS হিসেবে 45.56.67.85 অথবা 62.210.38.117 বসিয়ে দিন। এটি মূলত সনির সার্ভার ব্লক করে দেবে, ফলে ভুল করেও আপনার কনসোল অটো-আপডেট হবে না।

ধাপ ৪: Web Browser ক্লিনআপ কনসোলের ইন্টারনেট ব্রাউজার (Web Browser) ওপেন করুন। ব্রাউজারটি হালকা রাখার জন্য 'Options' বাটন চেপে Settings থেকে Cookies, Website Data, Browsing History এবং Frequently Used Pages সম্পূর্ণ ক্লিয়ার (Clear) করে ফেলুন।

ধাপ ৫: জেলব্রেক লোড (GoldHEN) সবশেষে ব্রাউজারের URL বারে গিয়ে টাইপ করুন: gamerhack.github.io/g2all। সাইটটি লোড হওয়ার পর স্ক্রিনে কিছু নোটিফিকেশন আসবে। ১০ থেকে ২০ সেকেন্ড অপেক্ষা করলেই লেখা আসবে "GoldHEN is loaded"।

ব্যাস! আপনার PS4 সম্পূর্ণভাবে জেলব্রেক হয়ে গেছে! এখন আপনি কনসোলের সেটিংসে GoldHEN অপশনটি দেখতে পাবেন এবং যেকোনো সাপোর্টেড অ্যাপ্লিকেশন ও গেম উপভোগ করতে পারবেন।
আমি নাজমুল ইসলাম আবির। Senior Executive, Digital Marketing & eSports, GIGA-BYTE Technology Co., Ltd., Dhaka, Bangladesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।