বদলে গেল ক্রোমের এআই মোড: বড় আপডেট আনল গুগল

গুগল তাদের জনপ্রিয় ক্রোম ব্রাউজারে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মোডে বড় ধরনের আপডেট এনেছে, যা ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।

গত ২০ এপ্রিল এই নতুন ফিচার উন্মোচন করা হয়। এর ফলে অনলাইনে তথ্য খোঁজা কিংবা কেনাকাটার সময় ব্যবহারকারীদের আর বারবার এক ট্যাব থেকে অন্য ট্যাবে যাওয়ার প্রয়োজন হবে না।

প্রাথমিকভাবে এই সুবিধা যুক্তরাষ্ট্রের ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। গুগলের মতে, নতুন এই পরিবর্তনের মাধ্যমে ওয়েব ব্রাউজিং হবে আরও দ্রুত, সহজ এবং ব্যবহারবান্ধব।

নতুন আপডেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন হলো ‘স্প্লিট-স্ক্রিন’ ফিচার। এই সুবিধায় এআই মোডে কাজ করার সময় কোনো লিংকে ক্লিক করলে সেটি নতুন ট্যাবে না খুলে পাশাপাশি আলাদা উইন্ডোতে দেখা যাবে। ফলে একই স্ক্রিনে ওয়েবসাইট দেখা এবং এআইয়ের সহায়তায় বিশ্লেষণ করা সম্ভব হবে। এতে বারবার আগের পেজে ফিরে যাওয়ার ঝামেলা কমবে এবং কাজের গতি বাড়বে। বিশেষ করে তথ্য তুলনা বা গভীর বিশ্লেষণের ক্ষেত্রে এটি বেশ কার্যকর হবে বলে মনে করছে গুগল।

এছাড়া এআই মোডে যুক্ত হয়েছে ‘মাল্টি-মোডাল’ সার্চ ফিচার, যা অনুসন্ধানকে আরও উন্নত করেছে। এখন থেকে ব্যবহারকারীরা ব্রাউজারে খোলা ট্যাব, ছবি বা পিডিএফ ফাইল থেকেও সরাসরি তথ্য নিয়ে একসঙ্গে সার্চ করতে পারবেন।

নতুনভাবে যুক্ত ‘প্লাস’ অপশনের মাধ্যমে সার্চ বক্সে ক্লিক করে সাম্প্রতিক ছবি বা ফাইল অনুসন্ধানে যোগ করার সুযোগও থাকবে। এর ফলে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে জটিল প্রশ্নের দ্রুত সমাধান পাওয়া সহজ হবে।

গুগলের দাবি, ব্যবহারকারীদের তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণের কাজকে আরও সহজ ও কার্যকর করতেই এসব পরিবর্তন আনা হয়েছে। এতে নির্দিষ্ট ওয়েবসাইটের তথ্য নিয়ে প্রশ্ন করা এবং তার সঙ্গে পাওয়া উত্তর মিলিয়ে দেখা আরও সুবিধাজনক হবে।

সব মিলিয়ে ক্রোম ব্রাউজারকে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করার লক্ষ্যেই এই নতুন আপডেটগুলো আনা হয়েছে। ধাপে ধাপে বিশ্বের অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন বলে জানিয়েছে গুগল।

Level 1

আমি মো তানজিল সিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 দিন 12 ঘন্টা যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 13 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস