
যারা গ্রাফিকস ডিজাইন বা ছবি তৈরির কাজ করেন, তাদের জন্য চমৎকার খবর। বিশ্ববিখ্যাত সফটওয়্যার ক্যানভা তাদের পুরোনো ধাঁচের অভিজ্ঞতাকে বদলে দিতে সম্প্রতি উন্মোচন করেছে এক নতুন এআই সংস্করণ। এটি কেবল একটি আপডেট নয়, বরং পুরো ডিজাইন প্রক্রিয়াকেই সহজ, দ্রুত ও সৃজনশীল করে তুলবে।
ছবি সংগ্রহ ও এআই নির্ভর ছবি তৈরির প্ল্যাটফর্ম হিসেবে ক্যানভা ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়। সংস্থাটির গ্লোবাল হেড অব প্রোডাক্ট রবার্ট কাওয়ালস্কি সম্প্রতি জানিয়েছেন, দক্ষিণ এশিয়া ক্যানভার চতুর্থ বৃহত্তম বাজার। গত চার মাসেই এই অঞ্চল থেকে প্ল্যাটফর্মটিতে এক কোটির বেশি ইমেজ ডিজাইন করা হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতেই তারা নিয়ে এসেছে ক্যানভা এআই ২.০।
বিশ্লেষকরা মনে করছেন, এই আপডেট গ্রাফিকস শিল্পে এক নতুন যুগের সূচনা করবে। নতুন সংস্করণে যুক্ত হয়েছে ক্যানভার ফ্রন্টিয়ার এআই ল্যাব, যা ছবিকে আরও বাস্তবধর্মী ও দৃশ্যত সমৃদ্ধ করবে। রবার্ট কাওয়ালস্কির ভাষ্যমতে, এই নতুন আপডেট যেকোনো ডিজাইনের সৃজনশীলতাকে বহুগুণ বাড়িয়ে দিতে সক্ষম।
নতুন সংস্করণে বেশ কিছু বিশেষ সুবিধা যুক্ত হয়েছে। যেমন:
ম্যাজিক চার্ট ও ক্যানভা শিট: ডিজাইনের সময় তথ্য উপস্থাপনকে আরও সহজ করবে।
কোড সুবিধা: প্রযুক্তিগত কাজে নতুন মাত্রা যোগ করবে।
বহুভাষিক কমান্ড: শুধু ইংরেজি নয়, ব্যবহারকারীরা নিজেদের পছন্দের ভাষায় নির্দেশ দিয়ে ছবি তৈরি করতে পারবেন। এই সুবিধা বেশ কয়েকটি ভাষায় পাওয়া যাবে।
ক্যানভা এআই ২.০-তে যুক্ত হয়েছে ‘লিভিং মেমোরি’। এটি কী কাজ করে? আগে আপনি কোনো ডিজাইন বানিয়েছিলেন, সেটি স্ক্যান করে এটি মেমোরিতে সংরক্ষণ করে রাখতে পারে। পরে আবার সেই ডিজাইনের প্রয়োজন হলে সহজেই ব্যবহার করতে পারবেন। এটি সময় সাশ্রয়ের একটি অসাধারণ কৌশল।
নতুন সংস্করণ নির্মাণে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সবচেয়ে বড় সুখবর হলো, এআইয়ের এই উন্নত সব সুবিধা পেতে ব্যবহারকারীদের জন্য ফ্রি মডেলটিই আপাতত বহাল রাখা হয়েছে। অর্থাৎ, আগের মতোই সাবস্ক্রিপশন ছাড়া ছবি ডাউনলোডের সুযোগ থাকছে। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, যেকোনো ব্যবহারচাই ইচ্ছেমতো এই সুবিধা নিতে পারবেন।
বিশ্বব্যাপী ক্যানভার ব্যবহারকারীর সংখ্যা এখন কোটির বেশি। এই নতুন সংস্করণ ফ্রিল্যান্সার, পেশাদার গ্রাফিক ডিজাইনার ও শিক্ষার্থীদের জন্য দারুণ সুবিধা বয়ে আনবে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার বিপুলসংখ্যক ডিজাইন প্রেমীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
আমি মো তানজিল সিরাজ সিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 দিন 14 ঘন্টা যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 13 টিউনারকে ফলো করি।