হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ইউজারনেম সুবিধা, গোপন থাকবে ফোন নম্বর

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

হোয়াটসঅ্যাপে এখন পর্যন্ত ফোন নম্বরের মাধ্যমেই একে অপরকে বার্তা, ছবি ও ভিডিও পাঠানো যেত। নম্বর ব্যবহার করে সহজেই যেকোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুঁজে বের করাও সম্ভব ছিল। কিন্তু ফোন নম্বর উন্মুক্ত থাকায় অনেক সময় অপরিচিত ব্যক্তিরা সরাসরি কল বা বার্তা দিয়ে ব্যবহারকারীদের বিরক্ত করতেন। এই সমস্যার সমাধানে নতুন ‘ইউজারনেম’ সুবিধা চালু করার উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ।

ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য এই ফিচারটি উন্মুক্ত করে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই নতুন ব্যবস্থায় ব্যবহারকারীরা ফোন নম্বর না ভাগ করেই অন্যের সঙ্গে বার্তা বিনিময় করতে পারবেন। মানে, একটি নির্দিষ্ট ইউজারনেমের মাধ্যমে যে কেউ অন্যকে খুঁজে বার্তা দিতে পারবেন, কিন্তু ব্যক্তিগত ফোন নম্বর লুকানো থাকবে। এতে অপরিচিত ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ করলে নম্বর প্রকাশের ঝুঁকি কমে যাবে। অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই প্ল্যাটফর্মেই এই সুবিধা ব্যবহার করা যাবে।

এই ফিচার চালু হলে ব্যবহারকারীদের জন্য নিজস্ব একটি অনন্য ইউজারনেম তৈরি করতে হবে। একই ইউজারনেম একাধিক ব্যক্তি ব্যবহার করতে পারবেন না। তাই পছন্দের নামটি আগেই অন্য কেউ নিয়ে থাকলে ভিন্ন একটি নাম বেছে নিতে হবে। ইউজারনেম তৈরিতে কিছু নিয়ম মানতে হবে। এতে অন্তত একটি অক্ষর থাকা বাধ্যতামূলক। সঙ্গে সংখ্যা, ডট (.) ও আন্ডারস্কোর (_) ব্যবহার করা যাবে। তবে খুব ছোট বা অতিমাত্রায় বড় ইউজারনেম অ্যাপটি গ্রহণ নাও করতে পারে।

Level 0

আমি মো তানজিল সিরাজ সিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 দিন 9 ঘন্টা যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস