কি কি থাকছে বাংলাদেশে তৈরি DOEL NETBOOK/NOTEBOOK (দোয়েল নেটবুক) এ ?

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আজ সকালে গেলাম বাংলাদেশ উদ্ভাবনী মেলায় । সেখানে গিয়ে দেখা হলো বাংলাদেশে তৈরি দোয়েল নেটবুকের সাথে। অনেকদিন থেকেই ভাবছিলাম কেমন হবে দেখতে দেশে তৈরি এই নেটবুক? আজ তার দেখা মিললো। আশা করা যাচ্ছে আগামি বছরের মধ্যেই এটি আমাদের হাতে চলে আসবে। দাম হবে ১২০০০ থেকে ১৪০০০ টাকা। এবার আসুন এক ঝলকে দেখে নেই কি কি থাকছে এই নেটবুকে।

  • ১) ১০.১ ইঞ্চি মনিটর
  • ২) ইন্টেল আ্যাটম N455 ১.৬৬ গিগার্হাজ প্রসেসর
  • ৩) ১ গিগাবাইট র্যা ম DDR3
  • ৪) ২৫০ গিগাবাইট মেমোরি
  • ৫) WiFi
  • ৬) 2 USB Port
  • ৭) 1.3 Mega Pixel ওয়েব ক্যামেরা
  • ৮) Three cell Battery দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ
  • ৯) Three in one card reader
  • ১০) দাম ১২০০০ টাকা থেকে ১৪০০০ টাকার মধ্যে হবে
  • ১১) ডিফল্ট অপারেটিং সিস্টেম লিনাক্স (তবে এখানে উইনডোস ৭ দেখানো হয়েছে)

চিত্র - ১

চিত্র – ২

চিত্র - ৩

চিত্র - ৪

যদি আসলেই দামটা ১৪০০০ টাকার মধ্যে হয় তাহলে ভাল। কিন্তু এর বেশি হলে মনে হয়না খুব একটা কাজে আসবে কারণ এখন মার্কেটে ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে প্রায় ছয় ঘন্টা ব্যাকআপ ও LED Screen সহ নেট বুক পাওয়া যাচ্ছে। যদিও মেলায় এটাকে নোটবুক বলা হয়েছে কিন্তু আমার এটাকে নেটবুক মনে হয়েছে তাই আমি এখানে এটাকে নেটবুক বলেছি। ভুল হলে ক্ষমা প্রার্থী।

আমি You Tube এ এর একটি ভিডিও আপলোড করেছি , ইচ্ছে হলে নিচের লিংক থেকে দেখে নিতে পারেন।

You Tube VDO Link (ইউটিউব ভিডিও লিংক)

Level 0

আমি আবদুল বাকী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হুজুগে বঙালী, প্রথম প্রথম এটার খুব চাহিদা থাকবে, ঠিক টেলিটক সীমের মত। পরে আর কোন চাহিদ থাকবে না। 🙂
তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

    এটার দায়িত্ব কিন্তু আমাদের উপরই বর্তায়। আমাদের অংশটুকু আমাদের করতে হবে – এই পণ্যটি অপছন্দ হলেও কিনতে হবে যে যেখানে আছি।

    আর পারলে মাল্টিন্যাশনাল কোম্পানীগুলোকেও চান্সে গছিয়ে দিতে হবে। 😉

    আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

    Level 0

    এই বেটা দেশীয় জিনিস সম্পর্কে এত বাজে চিন্তা করিস ক্যান?

অনেক ধন্যবাদ – বাংলাদেশী পণ্য হিসাবে আমি বলব বেশ ভাল, দামও ১২,০০০/- এর মধ্যে রাখলে ভাল হবে।

হ্যা, এটা আ্যাটম মোবাইল প্রসেসর যেহেতু ইউজ করছে, তাই একে নেটবুক বলাই ভাল।

অফটপিক: যাদের কাছে দেখলেন (টে.শি.স এর কর্মচারী মনে হয়), তাদের জেরা করার নমুনা দেখে মনে হচ্ছিল পুলিশী জেরা। এই একটা সমস্যা আমাদের দেশে – একটা পণ্যের ছবি তোলা যেন মহাপাপ!

Level New

শেয়ার করার জন্য ধন্যবাদ

Level 0

শুনে ভাল লাগল। ধন্যবাদ

একটা লাপির শখ আনেক দিন থেকেই, কিনাটা কি বুদ্দিমান এর লক্ষন হবে?

    ভাই মনে হয় না যে লাভবান হবেন!

    এটা মার্কেটে আশার পরে বিবেচনা করবেন। কারন এটা কবে মার্কেটে আসবে সেটা এখোনো ঠিক হয়নি। আর যখন মার্কেটে আসবে তখন হয়তো দেখা যাবে এর থেকে আর সামান্য কিছু টাকা ভরলে আপনি এর ডাবল কনফিগারেশন পাবেন কারন এর ব্যাকআপ মাত্র দুই ঘন্টা

অপারেটিং সিস্টেম টা মনে হয় উইন্ডোজ সেভেন, আর কি বোর্ডের লেআউট টা অপরিচিত লাগল। যাই হোক কনফিগারেশন ও দাম অনুযায়ী জিনিসটা খারাপ না।

Level 0

ভাইয়া যাই হোক জিনিস টা ভাল

দামের কথা বিবেচনা করলে এই টাকায় এই কনফিগের প্রসেসর, র‍্যাম, হার্ডডিস্ক, ওয়াই-ফাই, ওয়েবক্যাম, কার্ডরিডার সুবিধা থাকাটা খুবই সন্তোষজনক। শুধু ৩ সেলের ব্যাটারী ছাড়া সবকিছুই ভালো। নতুন অবস্থাতে যদি মাত্র ২ঘন্টা ব্যাকআপ দেয়, তাহলে বছরখানেক বাদে ব্যাকআপ ১ঘন্টায় নেমে আসার সমূহ সম্ভাবনা 🙁 …তারপরও দেশি জিনিষ বলে কথা, টেশিসের পণ্য খারাপ হবেনা আশা করি। একটা কেনার ইচ্ছা আছে 🙂

    Level 0

    আপনার কথার সাথে সম্পূর্ণ সহমত পোষণ করছি।

    দাম যদি ১৪০০০ টাকার মধ্যে থাকে তো ভাল। কিন্তু এর বেশি হলে আমি অন্তত কিনবো না কারন এর থেকে সামান্য কিছু টাকা ভরলে আমি এর থেকে ভাল কনফিগারেশন পাবো যেমন ব্যাটারি ব্যাকআপ এবং এল ই ডি মনিটর

ভালো কথা, দেখি এখানে উইন্ডোজ ৭ দেওয়া। এটা কি জেনুইন? ১৪০০০ এ জেনুইন পাওয়া যাবেনা হয়ত। লিনাক্স দিতে পারতো।

এরকম দামের মধ্যে থাকলে হয়।তাহলে চিন্তা ভাবনা করে কিনব। ধন্যবাদ শেয়ার করার জন্য !

আমার একটা প্রশ্ন
এই নেটবুকের ঠিক কোন অংশটি বাংলাদেশের তৈরী? আমার তো মনে হয় শুধু সীলটাই এদেশের তৈরী।

    আমার ও তা তাই মনে হচ্ছে, তবে কখন বাজারে ছাড়া হবে তার কোন ঠিক নেই।

    ঠিক কথাই বলেছেন আর ১ টা জিনিস আছে সেটা হল carring BAG হাহাহাহাহাহাহাহাহাহা

    জাই হক ভাইয়া আসসেম্বলিং হয়তো বাংলাদেশ এ…। এটাই কম কি ? আমাদের দেশি ব্রান্ড বলে কথা

    Level 0

    ভাই এটা যে বাংলাদেশে জোড়া-তালি লাগানো হয়েছে, তাই বা কম কিসে ?

    মনে হয় সীলটাই এদেশের কারণ ব্যাগ দিবে এরকম কিছু শুনি নাই

Level 2

দেখা যাক

Level 2

.

wait & c ~~~~~~~~~~~~ধন্যবাদ শেয়ার করার জন্য

ভাই এক্সপি চলবে ত নাকি আবার

আমাদের কাছে কবে নাগাত পৌছবে…তখন দেখা যাবে এই দামে এর থেকে ভাল কিছু পাওয়া যাবে।

দেখা যাক ……সময় ই ভাল উত্তর দিবে……।তবে আমরা বাঙালি চেষ্টা করলে ভাল কিছু করতে পারি……।ইনশাআল্লাহ পারবো ……আর দোয়েল যেন টেলিটক এর পথ না ধরে শুধু এই টুকু আশা করি……

    Level 0

    আমরাও তাই আশা করি। এখন দেখা যাক দোয়েল টেলিটক এর পথ ধরে না ওয়ালটন এর ………

কী-বোর্ডতো দেখছি ফোনেটিক। কাগু গোষ্বা করবেনাতো?

    হু মামনীয় হাসিনার বিরুদ্ধে মামলা করে দিতে পারে, তখন উনি মহাজোটের সাথে মিলিত হয়ে হরতাল ডাকতে পারেন 😀

    হা হা হা

    সরকারি ভাবে হরতাল, আইডিয়া খারাপ না। রমজানের আগে মনে হয় হরতালেই যাবে। কাগু দেখলেই কাম সারছে। দাড়ান তারে একটা খোচা দেই।

Level 0

vhaloi dekhte

Level 0

এটাই এত দিন জানতে চেয়েছিলাম।আপনাকে অনেক ধন্যবাদ।আমি এটা একটা কিনবই।

পরবর্তিতে এটার যে সমস্যা হবে সেটা হলো এর সার্ভিসিং ।কারন সরকারি মাল তো।কোনো সমস্যা হলে তারা ধুনফুন শুরু করবে।

আমার আক খান প্রস্ন আসে… বিশকাপ আমাদের দেসে হয়েছিল…কেউ কেউ ৩ দিন লাইন এ দাড়িয়ে টীকেট কীণেছীলো…।। কেউ টিকিতের গন্ধ শুকে ক্ষান্ত ছিল… দোয়েল এর ক্ষেত্রে এই রকম না হয়…… লাপতপ বের হচ্ছে ঠিক ই , কিন্তু আমরা কি তার ভাগ পাব ???? আমি ব্যাপক সন্ধিহান…

    Level 0

    আমার মনে হয়। খুব বেশি লাভ হবে না। এইটা কেনার জন্য হয় তো গুস অ দিতে হতে পারে। লটারি সিস্টেম এ দিলে এইটা সাধারন মানুস পাবে। তা না হলে এইটা তে আগে ভাগ বসাবে বি টি সি এল এর কর্মকর্তা রা।

    Level 0

    আপনার ধারনা সঠিক হওয়ার সম্ভাবনা আমার কাছে ৯৯%, যেমনটা হয়েছিল টেলিটক সিম বাজারে আসার সময়। 🙂

    ভাই ভাগ হয়তো পাবেন, তবে এটা বাজারে আসতে আসতে আপনার এটা কেনার ইচ্ছা থাকবে কিনা সেটাই হচ্ছে কথা

Level 0

ভাইজান সবাই তো অনেক কথা বললেন , সিডি/ ডিভিডি রোম আছে কি না বলবেন প্লিজ ?

Level New

২৪,০০০ টাকা দামের আরও একটি প্রোডাক্ট টেসিস বের করবে যা নাকি বিশ্বমানের হবে,শুরু হিসেবে একেবারে খারাপ না। তবে সর্বসাধরন যেনো এর সুফলতা পায় সেটাই দেখার বিষয়।

নোট বুকটি দেশে প্রস্তুত নাকি দেশে এসেম্বল করা?

দেশে প্রস্তুত আর এসেম্বল এক অর্থ বোঝায় না।

    আশা করি আমাদের সরকার এর পার্থক্য জেনে আমাদের আসল সত্য জানাবে।

    Level 0

    অবশই দেশে আসেম্বলেড । আমাদের দেশে ইণ্টেল এর প্রসেসর বানানোর ফ্যাব নাই। তবে এইটা একটা শুভ সূচনা।

    ল্যাপটপ টা যেহেতু বাংলাদেশ এ বানান এবং ব্র্যান্ড অখ্যাত, তাই এইটাতে বিভিন্ন আকর্ষণীয় ফিচার সংযোজন প্রয়োজন যেটা বাংলাদেশ এ জনপ্রিয় হবে, যেমন হাতে ঘুরিয়ে ক্ক্র্যাংক চার্জার যদি রাখা যেত যেটা বিদ্যুত্‍ সংযোগ ছাড়া ল্যাপটপ টা কে চার্জ করতে পারে, এবং, কিছুটা উন্নত মডেল, যেটাতে নিজস্স 3জি বা WIMAX মোডেম আছে। এমনকি টেসিস ল্যাপটপ টা বাংলা লায়ন বা কিউবি এর সংযোগ সহ আরও সুলভে দিতে পারে, যাতে বাধ্যতা মূলক ভাবে 12 মাস ইন্টারনেট সংযোগ নিতে হবে।

    আমাদের দেশের ভাল প্রোডাক্ট হয় ঠিক, কিন্তু মার্কেটিং এর কৌশলে দুর্বলতা এর জন্য পন্য ভালো চলতে পারে না। টেলিটক তার উদাহরণ।

4 GB er game kelte parbo to?

    4 GB খেলতে পারবেন কিনা জানিনা তবে, দাবা আর তাস খেলতে পারবেন।

ভালো লাগলো। তবে প্রদর্শণীর কর্মকর্তার আচরণ যা শোনা গেল তা শোভণীয় নয়। ধন্যবাদ

সমস্যা নাই , এইটা মার্কেটে আসতে আসতে এসার এর দাম ১৪ হাজার এ আসবে , তখন বাংলাদেশের ৩ঘন্টা ব্যাকাপের দরকার হবে না , এসার ৬ ঘন্ট দিবে