তখনকার টেকটিউনস- আর এখনকার টেকটিউনস এবং আমরা

টিউন বিভাগ খবর
প্রকাশিত

টেকটিউনস পড়ি ২০১২ সাল থেকে। পড়তে পড়তে ফ্রিল্যান্সিং, ব্লগিং এর প্রতি আগ্রহ তৈরি হয়। যারা নতুন তাদের টাকা আয়ের প্রতি আলাদা আগ্রহ থাকে। আমারও ছিল। অন্যের সাফল্য দেখলে আমাদের নিজেদের ভেতর সাফল্য পাবার আকাঙ্খা জাগে।

টেকটিউনস পড়তে পড়তে তো অনেকেই নিজেরাই টেক ব্লগ বানিয়ে ফেলেছে। তারা সাফল্য লাভ করেছে। কিন্তু এখন টেকটিউনসকে আগের মত মনে হয় না।

এর অনেক কারণ থাকতে পারে। আগে অনেক ভাল ভাল টিউনার ছিলেন। এখন অনেকেই কোথায় যেন হারিয়ে গেছেন।

তাফসির আহমেদ এস ই ও নিয়ে কি চমৎকার টিউন করতেন। তিনি কোথায়  হারিয়ে গেছেন তা  আল্লাহ পাক জানেন।

শাকিল আরেফিন ভাই এর কি খবর উনিই জানেন।

একজন রাশেদ হাসান আকাশ ভাইয়ের  গুগল এড সেন্স এর উপর নিজের অভিজ্ঞতাভিত্তিক লেখা আমাকে অনেক অনুপ্রাণিত করেছিল।

কোথাই হাসান যোবায়ের আল ফাতাহ? তার অনেক কাল আগের একখান লেখা টেকটিউনস এ প্রথমে নজরে পড়ে। উনিও এখন উধাও।

কাউকে কাউকে অবশ্য এখনও ভালো লেখা লিখতে দেখা যাই। আর তিনি হলেন একরাম ভাই।

মানুষ সাফল্য পেলে হয়ত নানা কাজে ব্যস্ত হয়ে যায়। এজন্য সবসময় তাদেরকে দোষ দেয়া যায় না। সময়ের প্রয়োজনে কেউ যাবে আবার নতুন কেউ আসবে। কিন্তু তাই বলে কি টেকটিউনস এর মান কমে যাবে?

কি জানি আমার হয়ত ভুল হতে পারে। আগে বেশ কড়াভাবে  টিউন নীতিমালা অনুসরণ করা হত। এখন তো আলতু ফালতু, আজে বাজে লিখেই টিউনার হতে পারে। টেকটিউনস এর নিয়ন্ত্রণকারীরা মাঝে মাঝে কোথায় যে থাকেন !!

অনেকেই অশ্লীল আর পচা টিউন করে পার পেয়ে যাচ্ছে কিনা তা দেখা উচিত।

টেকটিউনস এর প্রতি একটা টান অনুভব করি। তাই এখনও টেকটিউনস  পড়ি। বাংলাদেশে টেক ব্লগ তো কম তৈরি হল না। তারপরও ফিরে আসি। যদি কোন ভালো টিউন পাই।

সবাই ভালো থাকবেন। আমার ভুল হলে মাফ করবেন।

 

 

 

 

Level 0

আমি শেখ এম্রান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

টেকটিউন এর মান অনেক খারাপ হয়ে গিয়েছে। কিছুদিন পরে এই আসাটাও বন্ধ হয়ে যাবে।

এই দোষ সম্পূর্ন মডারেটরের। ওনারা যদি ঠিকমত মডারেট করত তাহলে ফালতু টিউন পার পেত না। এখন যে ফালতু টিউন পার পায় তাই ই না সেগুলো আবার হট টিউনসেও উঠে যায়। আগে টেকটিউনে আসলে কিছু না কিছু শিখতে পারতাম কিন্তু এখন আসলে টিউন দেখে মেজাজ খারাপ হয়।

কখনো কল্পনাও করিনি টেক টিউন্স এতোতা ফালতু হয়ে যাবে……

টেক টেক টিউন্সের এই অবস্থা দেখে খুবই খারাপ লাগে 🙁

আমিও আপনারে মত টেকটিউনস পরিবারের প্রথম দিকের সদস্য।মিস করি সেই দিনগুলোকে যখন প্রতিটা টিউন এ অবাক হতাম।তবে আমার মনে হয় টেকটিউনস আর আগের মত সেই জৌলুস ফিরে পাবেনা।সবাইকেই তো ব্যাবসা করতে হয়।আর আমার দেখার সুযোগ হয়েছে এই সাইট এর এডমিন এর পোস্ট দেখার,সেই পোস্ট টা যেখানে বলা হয়েছিলো সম্প্রতি টেকটিউনস এর অপারেশনাল খরচ বেড়ে যাওয়ার কারনে এড এবং সব সবধরনের পোস্ট যুক্ত হবে।এডমিন যদি এমন ঘোষণা দেয় তাহলে আসলেই কিছু করার নাই।তবে এখনো ভালো ভালো টিউনার আছেন যারা চেস্টা করতেছেন মানুষকে কিছু শিখানোর।তাদের জন্য ই এখনো টিটি তে আসি।নাহলে কবেই ভুলে যেতাম!!!!!!!!!!

Level 2

Me same 2 u তবে সিনিয়র টিউনাররা প্রফেশনাল হয়েগেছে, তাই তাদের খুব একটা দেখা যায় না।

আর ইকরাম ভাইয়ের কথা বলেছেন উনিতো মহা ব্যস্ত 21 তারিখের টিউনের মন্তব্য করেছিলাম যার রিপ্লে এখনও পাই নাই। এভাবে টিউন করার কোন মানে হয়, মনে হয় উনিও কপি পোস্ট করেন। নিচের লিংকে দেখেন আমার কমেন্ট এর রিপ্লে এখনও দেন নাই অথছ টিউন করেছেন ৩ দিনেরও বেমি হল।
https://www.techtunes.io/freelancing/tune-id/396129

    I am giving your answer here. Microworkers is a good site. I also earn a little money from Microworkers. So, you can rely on Microworkers.

ঠিক বলেছেন,আগের মত এখন আর নেই।

ঠিক বলেছেন ভাইয়া, আগে নিয়মিত আসতাম এখন আর ভালো লাগে না। যে যেমন পারে হিজি-বিজি লেখে। লেখার মান কমে গিয়েছে, যতদূর মনে পরে এডমিন সোর্ড ফিশ কে নিয়ে অনেকদিন আগে একটা ঝামেলা হয়েছিল, তারপর থেকেই দেখি সব হারিয়ে যাচ্ছে পুরোনো টেকটিউন্সের। আগে আমি নিজেও কত্ত পোস্ট লিখেছি, এখন আর লিখিনা কারন কেউ তাতে সাগ্রহই প্রকাশ করে না। তখন যাকে বলে টেকটিউন্সের এডিক্ট ছিলাম, এখন তো দশ মাসে একদিন আসি।

আপনার সাথে পুরোপুরি একমত। টেকটিউন্স এখন অনেক বেশী ফালতু টিউন্সে ভরে যায়।