মোবাইলে ই-মেইল check করার জন্য ব্যবহার করুন Mail for Exchange

অনেকদিন থেকেই ভাবছিলাম Mail for exchange নিয়ে একটা টিউন করবো। আমি অবশ্য জানিনা এটা নিয়ে এর আগে কেউ লিখেছে কিনা, যদি লেখা হয়ে থাকে তাহলে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

এবার আসুন কাজের কথায় চলে আসি। Mail for exchange মূলত একটি মোবাইলের জন্য Push mail service তবে এর আরও কিছু সুবিধা আছে। যেমন এর মাধম্যে আপনি আপনার মোবাইলের মধ্যের সমস্ত তথ্য যেমন ক্যলেন্ডার, ফোনবুক আপনার e-mail server এ রেখে দিতে পারবেন। আসুন নিচে এক ঝলক দেখে নেই কি কি সুবিধা পাবো এর মাধ্যমে।

১)Push mail ( আপনার মেইল আসার সাথে সাথেই আপনাকে জানিয়ে দেয়া হবে)
২)অফ টাইম সেট করার সুবিধা, যেমন ঘুমের সময় কোন মেইল সে আপনাকে পাঠাবেনা যাতে আপনার ঘুমের অসুবিধা না হয়।
৩) আপনার মোবইলের ক্যালেন্ডার ও ফোনবুক এর ব্যকআপ আপনার মেইন ই-মেইল সার্ভারে রেখে দিবে এবং একটু পর পর তা আপডেট হবে।
৪)অফ টাইম অর্থাৎ আপনি যখন কোন মেইল দেখতে পারছেননা যেমন ঘুমের সময় তখন সে আপনার হয়ে মেইল প্রেরককে জানিয়ে দেবে যে আমি তার মেইল এই মুহূর্তে দেখতে পারছেননা। (out office assistance)
৫) Follow up Flag অর্থাৎ যে মেইলটা নিয়ে আপনাকে পরে কাজ করতে হবে সে নির্বাচন করা
প্রথমে এই অভির সাইট ( http://www.ovi.com ) থেকে আপনার মোবাইল এর মডেল নং দিয়ে Mail for Exchange download ও install করে নিন। আপনার যদি ovi একাউন্ট না থাকে তাহলে একটা খুলে নিন আর এটা একদম ফ্রি।

এখানে আমি gmail এর সেটিং দেখালাম। প্রথমে আপনি আপনার gmail account থেকে POP UP from now select করে নিন। তা নাহলে আপনার পুরোনো সমস্ত মেইল লোড হয়ে যাবে।
এবার install করা সফটওয়ারটি ওপেন করুন এবং নিচের ছবি অনুযায়ী সেট করে নিন।প্রথমে এটি ওপেন হবার পর আপনার কাছে একটি প্রফাইল সেট করার কথা বলবে; আপনি yes বলার সাথে সাথে নিচের ছবির মত চলে আসবে

এবার এখানে আপনার পুরো ইমেইল এবং পাসওর্য়াড দিন। Domain এর জায়গা খালি (none) রাখুন এবং option থেকে save করুন নিচের ছবির মত।

এবার left key চেপে connection এ চলে আসুন।এবং নিচের ছবির মত সব সেট করে নিন।exchange server এ m.google.com ও অন্যান্য সেটিং ছবির মত করে। এবার right key দুবার চেপে sync schedule এ চলে আসুস নিচের ছবির মত।

এখানে Peak time ও off Peak time এ কতক্ষন পর পর মেইল চেক হবে সেটা সিলেক্ট করুন।

এখানে আপনার working day select করুন।

এখানে server wins select করুন

এবার right key চেপে চেপে calendar, contact ও task নিচের ছবির মত সেট করে নিন।

এবার আবার right key চেপে চলে আসুন e-mail এ আর সেট করে নিন নিচের ছবির মত। এখানে আপনি কোন signature use না করলে No select করবেন।

এবার শেষবারের মত right key চেপে চলে আসুন out office এ আর সেট করে নিন আপনার out office assistant. আর যদি প্রয়োজন না হয় তাহলে no করে option থেকে save করে চলে আসুন।

এবার আসুন আপনার মেসেস অপশনে। আর নিচের ছবির মত ব্যাবহার করুন ই-মেইল এবং প্রয়োজনে মেইল ফলোআপ করুন।

এতে শুধু আপনার ইন্টারনেটের র্চাজই কাটা যাবে অন্য কোন খরচ নয়। ভাল সার্ভিস পেতে আপনার মেমোরি র্কাডকে ইমেইলের মেমোরি হিসেবে ব্যবহার করুন। কোথাও ভুল হলে ক্ষমা করে দেবেন আর সমস্যা হলে জানাবেন।

Level 0

আমি আবদুল বাকী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

পুরান জিনিস এবং শুধুমাত্র নকিয়ার জন্য, নকিয়া ছাড়াও অন্য মোবাইলের জন্য ইমোজ ব্যাবহার করে দেখতে পারেন, ফ্রি এবং ফাস্ট। http://www.emoze.com/en/support/downloads.

    Level 2

    পুরান জিনিস বলে অবহেলা করা উচিত না । পারলে আপনি নতুন কিছু এড করেন ।

    ভাই আসলে কি , এই পুরোনো জিনিসগুলোও আমরা অনেকে জানিনা। তবে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

    Level 0

    @hmshasib : ভাই পুরান জিনিস বলে আমি কিন্তু অবহেলা করছিনা, আমি বলেছি এইটা সুধুমাত্র নকিয়া বা সিম্বিয়ান ওএস এর জন্য, নকিয়া ছাড়াও অন্য অনেক মোবাইল আছে এবং তাদের ট্রেন্ড নকিয়ার চেয়ে ভালো এখন। আর "পারলে আপনি নতুন কিছু এড করেন" কিন্তু এড করাই আছে, "ইমোজ " নামক এই সফটটি এবং তার ডাওনলোড লিঙ্কও কিন্তু আমি দিয়ে দিয়েছি, মনে হচ্ছে আপনি আমার পুরা কমেন্টটি পড়েন নি। ধন্যবাদ।

ধন্যবাদ

ভাই আমার নকিয়া ৩১১০ মডেলে এটা হবে কী।ধন্যবাদ

    ভাই আমি অত্যন্ত দুখিঃত এটা মনে হয় আপনার সেটে হবেনা।

m.google.com এ মোবাইল দিয়া ঢুকেন, তারপর gmail এ যান, এখান থেকে gmail ডাউনলোড করেন। যেকোনো জাভা মোবাইলে চলে।

    ভাই যে কোন জাভা মোবাইলে চললেও সেখানে পুশ মেইল অপশন নাই। তাই একটা মেইল আসার সাথে সাথে আমি জানতে পারছিনা যতক্ষন না পর্যন্ত আমি নিজে মেইল চেক করছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Nokai X3 00 সেটে কাজ করবে কি না?

    ভাই আমি অত্যন্ত দুখিঃত এটা মনে হয় আপনার X3 সেটে হবেনা।

জানা ছিলো ভাল করেছেন আনেকের কাজে লাগবে।অনেক ধন্যবাদ আপনাকে ।

ভাই ovi.com এ ঢুকে তো পাচ্ছিনা ফোন থেকেও না পিসি থেকেও না। আমার ফোন nokia 6303i. এটা তে কি কাজ করবে? করলে সফটওয়্যার টা শেয়ার দিয়ে দিয়েন।

বড় কাজের জিনিস দিলেন ভাই,
তাই আপনাকে কৃতজ্ঞতা জানাই।