HTC Android 2.3 চালিতো সেট Root করে ফেলুন খুব সহজেই

    অনেক দিন পর টিউন করতে বসলাম। আসলে সময় পাই না। এখন সময় হলো কারন পা কেটে তিনটা সেলাই নিয়ে শুয়ে আছি। ল্যাপটপ আর টি ভি দেখা ছাড়া আর কিছু করার নেই। এবার কাজের কথায় আসি, Android ফোন কিভাবে Root করতে হয় এবং কেন করবেন তা অদৃশ্য ভাইয়ের টিউন থেকে পাবেন

    আসুন এবার দেথে নেই রুট করতে আমাদের কি কি লাগবে।

    ১) ফুল চার্জ দেয়া একটি আনলক এবং রুট বিহীন HTC ফোন
    ২) একটি ফুল চার্জ দেয়া ল্যাপটপ ( কারন মাঝপথে কারেন্ট চলে গেলে বিপদ)
    ৩) যে ফোনটি রুট করবেন তার ডেটা কেবল।
    ৪) ভাল মানের ইন্টারনেট কানেকশন ( Wimax হলে ভাল হয় )
    ৫) আর তিনটি সফটওয়ার যা আমরা ডাউনলোড করে নিবে।
    ৬) আপনার মোবাইলের মেমোরি কার্ডে 1 GB খালি জায়গা

    এবার শুরু করা যাক।

    প্রথমে এখান থেকে S-OFF & Recovery Tool 0.4pre4 ‍softwere টি ডাউনলোড করে নিন আপনার উইনডোজ লাপটপের জন্য । আপনার ব্রাউজার ওপেন রাখবেন কারন এখানে থেকে পরে আমরা এই সফটওয়ার চালানোর জন্য বেটা Key নিবো। নিচের ছবি দুটো আপনাদের আরও সাহায্য করবে।

এবার আপনার কম্পিউটারে HTC এর কোন সফটওয়ার ইন্সটল থাকলে আগে তা আনইন্সটল করুন। এবং এখান থেকে HTC fastboot drivers টি ডাউনলোড করুন এবং কম্পিউটারে ইন্সটল করুন। নিচের ছবিটি আপনাকে আরও সাহায্য করবে।

এবার এখান থেকে ফাইলটি ডাউনলোড ও আপনার মোবাইলের মেমোরি কার্ডে কপি করে পেস্ট করুন।

এবার আপনার মোবাইল USB debugging mode অন করতে হবে।Settings -> Applications -> Development -> USB debugging

USB debugging mode অন করে আপনার মোবাইলটি বন্ধ করে দিন। এবং Volume down Key চেপে ধরে Power Bottom চাপ দিন। নিচের ছবির মতো স্ক্রিন আসবে। এখান থেকে H boot Version দেখে নিন এবং কোথাও লিখে রাখুন । ব্যাটারি খুলুন এবং পুনোরায় লাগিয়ে সেটটি চালু করুন।

আপনার কম্পিউটারের সাথে কেবল দিয়ে আপনার মোবাইলটি কানেক্ট করুন। এবং S-OFF & Recovery Tool 0.4pre4 সফটওয়ারটি চালু করুন। এখান থেকে সিরিয়াল নং নিন এবং ওপেন রাখা ব্রাউজারে দিয়ে দিন অন্যান্য তথ্যসহ। কারন এখন আপনার হাতে সব তথ্য এসে গেছে এবং Genarate Key Press করুন। এখান থেকে আপনি Beta Key পাবেন এবং নিচের ছবির মতো দিয়ে Enter চাপুন। এবার আপনার কাছে জানতে চাওয়া হবে আপনি কোন রিকভারি সফটওযার ইনস্টল করতে চান কিনা, আপনি Y দিয়ে ইন্টার চাপুন । একটু অপেক্ষা করুন Done লেখা আসলে মোবাইলটি খুলে ফেলুন এবং মোবাইলটি রি-স্টার্ট করুন।

Volume down Key চেপে ধরে Power Bottom চাপ দিন । Volume Key ব্যবহার করে Recovery তে এসে truck ball দিয়ে কনফার্ম করুন। সেটটি রিকভারি মুডে নতুন করে চালু হবে। এবার Volume Key ব্যবহার করে Backup & Restore এ এসে Power bottom প্রেস করে Backup এ এসে truck ball দিয়ে কনফার্ম করুন। ১৫ মিনিট লাগবে ব্যাকআপ নিতে। হয়ে গেলে Powern Botton ব্যবহার করে Re boot এ এসে truck ball দিয়ে কনফার্ম করুন। সেটটি পুনারায় চালু হবে। এখানে নিচের নিওমগুলো মনে রাখবেন।

Volume key উপর নিচে মুভ করার জন্য
Power bottom পিছনে যাবার জন্য
Truck ball কোন কিছু সিলেক্ট করার জন্য

আসুন এবার সেটটিকে রুট করে ফেলি। সেটটি বন্ধ করে রিকভারি মুডে চালু করুন। এবং নিচের ছবির মত আপনার মোবাইলের কপি করা ফাইলটি ইনস্টল করুন।
ইনস্টল হয়ে গেলে সেটটি পুনরায় চালু করুন। আপনার এপলিকেশন ফোলডারে ঢুকে দেখে নিন Super user logo এসেছে এবং বুঝে নিন আপনার HTC Rooted mobile set.

এই পদ্ধোতিতে নিচের সেট গুলো রুট করা যাবে এবং কে কে করতে পারলেন সেটা জানার অপেক্ষায় রইলাম। সমস্যা হলে জানাবেন; চেষ্টা করবো সাহায্য করার জন্য।

HTC Desire (bravo) 0.93.0001, 1.02.0001
HTC Desire CDMA (bravoc) 1.06.0000
HTC Wildfire (buzz) 1.01.0001
HTC Aria (liberty) 1.02.0000
HTC Incredible S (vivo) 1.09.0000 and 1.13.0000
HTC Droid Incredible 2 (vivow) 0.97.0000 (Gingerbread only!)
HTC Desire S (saga) 0.98.0000 and 0.98.0002
HTC View (express) 1.09.0000 and 1.13.0000
HTC Flyer (flyer) 1.10.0000, 1.11.0003
HTC Sensation (pyramid) 1.17.0006, .0008, .0011 and .0012, 1.18.0000
HTC Evo 3D (shooter) 1.30.0000 and 1.40.0000
HTC EVO 3D GSM (shooteru) 1.49.0007, 1.49.0008
HTC Thunderbolt (mecha) 1.04.0000, 1.05.0000
HTC EVO 4G (supersonic) 2.15.0001, 2.16.0001
HTC myTouch Slide 4G (doubleshot) 1.44.0007

Revolutionary will permanently unlock NAND write protection by default on the following phones:

HTC Sensation (pyramid)
HTC Evo 3D (shooter)
HTC EVO 3D GSM (shooteru)
HTC myTouch Slide 4G

Level 0

আমি আবদুল বাকী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Ami ( HTC Desire HD ) use kori ……… Amar phn er jonno Help chai vai
kindlY help koren
Amar phn er jonno ki kora jai ?????????

আপাতত আমার কাছে কোন সমাধান নাই। আপনি নেটে ঘেটে দেখতে পারেন। আশা করি পেয়ে যাবেন।

একটা অ্যানড্রয়েড যদি কিনে দিতেন তাহলে খুব উপকার হয় 🙂

    @মিনহাজুল হক শাওন: মার্কেটে ৩০,০০০ টাকার মধ্যে সেট পেয়ে যাবেন। আর সেকেন্ড হ্যান্ট সেটের অভাব নাই। ১৫০০০-২০০০০ টাকার মধ্যেই পাবেন।

Level 0

vai amr htc sensation use kori setar betary chrg temon thake na 8hr er moto … screen er lower part hot hoy … tokhon betary tempeture 38= hoye jay … apnar khetrew ki same .. naki amr set e prob … janale upokrito hobo vai dhonnobad

    @PAVEL3: আমি ডিসায়ার ব্যবহার করি , আমার আপনার চেয়েও কম চার্জ থাকে , আর পুরো সেটটাই গরম হয়ে যায়। এটা কোন সমস্যা না , এটাই স্বাভাবিক , কারন এ ধরনের সেট ব্যাবহার অনেক বেশি। আপনার কম্পিউটার কি গরম হয়না? তারপরও নেটে ঘেটে দেখতে পারেন আরও বিস্তারিত জানতে পারবেন।

Level 0

Mr Baki,

Can you help to me make root sony ericsson xperia mini for sd card browse or phone memory card browse. If you have solution pls give me miscall in my phone or mail me
Your nice co-operation will be highly appreciated

Thanks
kajal
01713242554
[email protected]

ভাই, আমার htc smart এর কি কন ব্যাবস্থা কর যায়। বড় শখ android ইউস করব।

Level 0

Dear Mr Baki,

Yeah , i got solution from net yesterday. Thanks

Kajal

Level 0

আবদুল বাকী vai ami amr sensation factory reset dichi er fole sob notun kore file market theke download korte hocche proyojoniyo application gulo install dichi jegula ami use kori but mojar kotha holo amr set e ekhon onkkhon chrg thake 24hr er o beshi tai faltu application gula avoid kore apnar o kaje dite pare dhonnobad vai

Level 2

ভাই আপনার টিউন আমার খুব ভাল লাগে এবং আমি অনেক উপকারও পাই আপনি কি আমাকে একটা সাহায্য করবেন?প্লিজ………আমি HTC Touch2 ব্যাবহার করি।এটা windows mobile কিন্তু আমি android এতে চালাতে চাই কিভাবে করব বুঝতে পারছি না দয়া করে সাহায্য করেন

    @Ni: ভাই, আমার জানা মতে windows mobile এ android চালানো যায় তবে সেক্ষেত্রে ডুয়েল বুট হবে। আপনার মোবাইলের ইনটারনাল মেমোরি কমে যাবে এবং ধীর গতি হয়ে যাবে। আপনি বরং একটি android ফোন কিনে ফেলতে পারেন।

ধন্যবাদ ভাই। আমি আমার HTC Desire Mobile Phone root করতে পেরেছি।

আবদুল বাকী ভাই বাংলা ফন্ট ইন্সটল করবো কিভাবে? একটু বলে দিতেন যদি।

ভাই soney ericsson xperia mini pro কিভাবে root করবো…। plz help

Level 0

@Ni : Bhai apne ekhane android korar link paben. Ami nije Windows mobile ke, Android koresi. Darun cholse. “http://www.jayceooi.com/2011/01/07/how-to-install-nand-android-on-htc-hd2-with-clockworkmod-recovery-video/”

Level 0

vai amar htc desire hd ami ki parbo????

না, করতে পারবেন না।

Level 0

VAI TAHOLE AMI KI VABE KORTE PARBO?????

Level 0

vai htc wildfire a3333 kivabe root korbo???android version 2.2.1??????janale khub help hoi..

Level 0

Very good tune but my phone is HTC Desire HD how I can root it please help me.