খুব সহজে আপনি নিজে নিজেই করে ফেলুন USA ফ্রি অ্যাপল আইডি (Apple ID) কোন ক্রেডিট কার্ড ছাড়াই

পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি, আসসালামু আলাইকুম। টেকটিউনস এ আপনাকে স্বাগতম, আশাকরি আমার এই টিউনটি সবার ভাল লাগবে এবং সবাই উপকৃত হবেন।

Apple ID ছাড়া কোন অ্যাপস সেটা ফ্রী হলেও ইন্সটল করা যায় না। আর বাংলাদেশের এড্রেস দিয়ে Apple ID বানানো যায় না। এই টিউন দেখে আমেরিকার  US Store এর জন্য Apple ID বানাতে পারবেন যে কোনো দেশে থেকেই। অন্য কোন দেশের জন্য অ্যাপেল আইডি বানাতে চাইলে এই নিয়ম দেখে লাভ নেই। সবগুলো স্টেপ খুব ভালভাবে দেখুন। অবশ্যই ইন্টারনেট লাগবে। টিউন থেকে কোন কিছু নিজে বদলায়া বা না দিয়ে অ্যাপেল আইডি বানালে অ্যাপেল আইডি হয়ত হবে কিন্তু পরে ক্রেডিট বা ডেবিট কার্ড চাইবে, তাই দয়া করে সকল অংশ ভাল করে ফলো করে করবেন।

Step 1: প্রথমে আপনি App Stores অথবা iTunes থেকে কোন Apple ID যদি Sign In থাকে তাহলে তা Sign Out করে নিন। Apple ID তে ক্লিক করলেই Sign Out অপশন আসবে। কারণ কোন আইডি Sign In থাকলে নতুন আইডি বানানো যাবে না। এখানে Create New Apple ID অপশন আছে যা দিয়ে Apple ID বানাতে যাবেন না। তাহলে আপনার Credit or Debit Card এর ইনফর্মেশন চাইবে। যদি অ্যাপেল আইডি সাইন ইন না থাকে তাহলে পরের স্টেপ দেখুন।

iTunes পাবার জন্য (এই লিঙ্কে ক্লিক করুন)

Step 2: আপনার iTunes এর App Store অ্যাপস ওপেন করে Search এ গিয়ে যেকোনো ফ্রী অ্যাপসের নাম লিখে সার্চ দিয়ে ঐ অ্যাপস এর Free তে(Free লেখা না থাকলে হবে না) টাচ করে Install App এ টাচ করলে কয়েকটা অপশন আসবে তা থেকে Create New Apple ID তে ক্লিক করুন। একটু পরেই iTunes Store চলে আসবে, Continue ক্লিক করে নিবেন।

                                                                     

Step 3: এখানে আপনার নিজের ইমেইল এড্রেস দিন যেটা আগে কখনো অ্যাপেল আইডি বানানোর জন্য ব্যবহার করা হয় নি (সেই ইমেইল এর পাসওয়ার্ড জানা থাকতে হবে যাতে কোন ইমেইল পাঠালে দেখতে পারেন) এবার Apple ID এর জন্য নতুন পাসওয়ার্ড (যার মধ্যে একটা বড় হাতের এবং একটা ছোট হাতের English Letter এবং একটা নাম্বার থাকতে হবে) দিন। পরের লাইনে ঐ একই পাসওয়ার্ড আবার দিন। এবার আপনি আপনার মত করে নিজের সঠিক ইনফর্মেশন গুলো দিন যাতে করে পরবর্তীতে কোন ঝামেলা না হয় এবং সকল ইনফর্মেশন আপনার মনে রাখতে হবে।
সকল ইনফর্মেশন দেয়ার পরে Continue ক্লিক করুন।

                                                                      

Step 4: এখানে Country or Region যদি  United States না থাকে তাহলে পুনরায় সিলেক্ট করে নিতে হবে, যদি United States না থাকে তাহলে এই নিয়মে অ্যাপেল আইডি বানাতে পারবেন না। কারণ যে দেশ থাকবে সেই দেশের এড্রেস দিতে হবে। অন্য দেশ থাকলে তা বদলিয়ে United States সিলেক্ট করে নিন। এরপরে NONE লেখা ঘড়টি সিলেক্ট করে নিতে হবে | google সার্চ করে US এর যেকোনো ভ্যালিড ঠিকানা নিলেই হবে।

                         

Step 5: এবার আপনি যে ইমেইল এড্রেস দিয়ে অ্যাপেল আইডি খুলেছেন তা ওপেন করুন। দেখবেন আপনার ইমেইলে অ্যাপেল থেকে একটা ইমেইল এসেছে। সেই ইমেইল ওপেন করে Verify Now এ ক্লিক করলে আপনাকে যে পেজে নিয়ে যাবে বা যে পেজ ওপেন হবে তাতে আপনি যে ইমেইল দিয়ে অ্যাপেল আইডি বানাইছেন সেই ইমেইল এড্রেস আর অ্যাপেল আইডির জন্য যে পাসওয়ার্ড বানিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে Verify করলেই হয়ে গেল আপনার নতুন অ্যাপল আইডি। এখন App Store অ্যাপস থেকে একটা ফ্রী অ্যাপস ইন্সটল করে দেখেন অ্যাপেল আইডি দিয়ে অ্যাপস ইন্সটল করতে পারছেন কিনা।

যারা এতেও ভালো বুজতে না পারেন  অথবা এত বড় টিউন পড়ার মত সময় নাই তারা নিচের টিউটোরিয়াল টি দেখতে পারেন, অনেক সহজ উপায়ে অ্যাপল আইডি তৈরি করা যাবে।

Level 0

আমি সফিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Nice Tune Bro….

Amar akta…Singapore, Thailand or Malaysia er apple id dorker…..fake address diea kono vhabei id khulte partesi na….amak please ektu help koren…ki kore ami akti Singapore, Thailand or Malaysia er apple id pete pari….Thanks

    USA এর মতো একই ভাবে চেষ্টা করে দেখতে পারেন…
    আর Fake Address দিয়ে কোন ID খুলতে পারবেন না…
    google সার্চ করে US এর মতো অন্য যেকোনো ভ্যালিড ঠিকানা নিলেই হবে…

It works.

Nice tune