
অনেকেই অনেক আগের থেকে ল্যাপটপ/পিসি তে ওয়াটসঅ্যাপ ব্যবহার করছেন Blustacks দ্বারা। আবার অনেকে শুনেছেন যে ল্যাপটপ/পিসি তে ওয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। কিন্তু কখনও তারা ব্যবহার করেন নি। যারা Blustacks দ্বারা ল্যাপটপ/পিসি তে ওয়াটসঅ্যাপ ব্যবহার করেছেন তারা তো নিশ্চই জানেন যে Blustacks দ্বারা ওয়াটসঅ্যাপ চালানোর জন্য কত ঝামেলা পোহাতে হয়। আমি ও চালিয়েছিলাম। কিন্তু ওইভাবে চালাতে চালাতে বিরক্ত হয়ে যাবার কারনে কয়েকদিনের পরেই চালানো বাদ দিয়ে দেই। Blustacks দিয়ে ওয়াটসঅ্যাপ চালানোর জন্য যে পরিমান এমবি খরচ করেছিলাম, তা দিয়ে ২টা মুভি ডাউনলোড করতে পারতাম। তার কিছুদিন পরই অন্যভাবে চালানো শুরু করলাম। আজ তা আপনাদের সাথে শেয়ার করবো। এইভাবে চালানোর জন্য আপনার "গুগল ক্রোম " ব্রাউজারটি দরকার হবে। যাদের নেই তারা ডাউনলোড করে ইন্সটল করে নিন।
এবার নিচের লিঙ্কটি কপি করুন।
এরপর গুগল ক্রোম ওপেন করে অ্যাড্রেস বার এ গিয়ে লিঙ্কটি পেস্ট করুন।
এমনটা দেখাবে। এবার "ADD TO CHROME" এ ক্লিক করেন।
এবার "ADD EXTENSION" এ ক্লিক করেন।
এখন ওয়াটসঅ্যাপ ওপেন হবে। এমন একটা পেজ আসবে।
এবার মোবাইল দিয়ে ওয়াটসঅ্যাপ এ ঢুকুন। মেনুতে গিয়ে "WhatsApp Web" এ ক্লিক করুন।
এবার কোডটি উপরের মত করে স্ক্যান করুন।
কাজ শেষ। এবার আরামসে ওয়াটসঅ্যাপ চালাতে থাকুন।
ওয়াটসঅ্যাপ ক্লোজ করে দিলে আবার ওপেন করার জন্য ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। এরপর অ্যাড্রেস বার এর পাশে একটি ওয়াটসঅ্যাপ আইকন পাবেন। সেটিতে ক্লিক করলেই ওয়াটসঅ্যাপ আবার ওপেন হবে।
অনেকেরই আমার কথাগুলো বুঝতে সমস্যা হতে পারে। তাদের জন্য আমি নিচে আমারই একটি টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিচ্ছি।
আমি আকিল আশরাফুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুক আইডি লিঙ্কঃhttps://web.facebook.com/akil.ashraful আমার ইউটিউব আইডি লিঙ্কঃ https://www.youtube.com/akilashraful গুগল প্লাসঃ https://plus.google.com/+akilashraful/
good.go beyone i am behind you.