ওয়েভ ডেভলপমেন্ট চেইন টিউন (HTML) পর্ব ০১

এইচটিএমএল (HTML) এর অর্থ হচ্ছে Hyper Text Markup Language. এটা কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়,মার্কআপ ল্যাংগুয়েজ।

ওয়েব ডেভেলপার হতে হলে এই ল্যাংগুয়েজ টি সবার আগে ভালভাবে শিখতে হবে।তবে এটা শেখা খুব সহজ। এটা শিখলেই আপনি একটা ওয়েব পেজ তৈরী করতে পারবেন। এরপর যদি সিএসএস শেখেন তাহলে ঐ পেজটিতে আরেকটু প্রান দিতে পারবেন তারপর জাভাস্ক্রিপ্টের পালা, জাভাস্ক্রিপ্ট শিখে এর এপ্লিকেশন করলে আপনার ঐ ওয়েব পেজটি ডাইনামিক হওয়া শূরু হল। সবশেষে পিএইচপি ও ডাটাবেস শিখলে আপনি পূর্নাঙ্গ ডেটাবেস ভিত্তিক ওয়েবসাইট তৈরী করতে পারবেন।

প্রথমিক পর্যায়ে HTML শেখার জন্য আমরা যেকনো ধরনের একটা প্লেইন টেক্সট এডিটর ব্যবহার করব। যেমন নোট প্যাড। কিন্তু পারেন উইন্ডোজের ডিফল্ট যে নোটপ্যাড টি থাকে সেটা দিয়ে কোড করে কোন মজা বা সুবিধা কিছুই পাবেননা। তবে এরকমই একটা হালকা নোটপ্যাড আছে নাম "Notepad++" এখানে প্রচুর সুবিধা পাবেন এবং এটা প্রফেশনাল কোড লেখার জন্য নি:সন্দেহে ব্যবহার করতে পারেন। এখান থেকে ডাউনলোড করুন Download

 এইচটিএমএল শিখতে যেগুলি ভালভাবে জানা দরকার: 

  • এইচটিএমএল এলিমেন্ট (Element)
  • এইচটিএমএল ট্যাগ (Tag)
  • এইচটিএমএল অ্যাট্রিবিউট (Attribute)

যখন আপনি এইচটিএমএল ডকুমেন্ট উপর হতে নিচ , ডান হতে বামে সব সময় আপনি ট্যাগ দেখতে পাবেন। এটি এমন ভাবে প্রদর্শিত হবে যেন paragraph দেখতে paragraph এর মতো, টেবিল দেখতে টেবিল এর মতো। HTML ট্যাগ দুটি ট্রাইঅ্যাঙ্গূলার ব্রাকেট এবং একট শব্দের সমষ্টি।

ট্যাগঃ

যখন আপনি এইচটিএমএল ডকুমেন্ট উপর হতে নিচ , ডান হতে বামে সব সময় আপনি ট্যাগ দেখতে পাবেন। এটি এমন ভাবে প্রদর্শিত হবে যেন paragraph দেখতে paragraph এর মতো, টেবিল দেখতে টেবিল এর মতো।

HTML ট্যাগ একটা লেস দেন একটা গ্রেটার দেন এবং একট শব্দের সমষ্টি।

এবার দেখুন <html> <b> <pre> ইত্যাদি এগুলোর প্রত্যেকটা একটা করে HTML ট্যাগ।

ট্যাগ এর প্রধান তিনটি অংশ আছে।

ক. শুরু করার ট্যাগ(opening tag)

খ.ধারনকৃত অংশ(contents)

গ.শেষ করার ট্যাগ (closing tag)।

এইচটিএমএল ট্যাগ সঠিক ভাবে না লিখলে আপনি কোন ওয়েব পেজ এর গঠন করতে পারবেন না।

ট্যাগ এর বর্ণ ছোট হাতের অক্ষর হওয়া উচিত। HTML ট্যাগগুলো সধারনত জোড়ায় জোড়ায় বসে।

একটি জোড়ায় প্রথম ট্যাগটি হল opening tag এবং শেষ ট্যাগটি হল closing tag

একটি উদাহরণ দখুন এখানেঃ

<html>
<body>

<h1>My First Heading</h1>

<p>My first paragraph.</p>

</body>
</html>

বিস্তারিতঃ

<html>(opening tag) এবং </html> (closing tag) এই ট্যাগ একটি HTML ওয়েব পেজ কে বোঝাচ্ছে

<body>(opening tag) এবং </body> (closing tag) এর মাঝের অংশটুকু ওয়েব পেজের দশ্যমন অংশটুকু বোঝায়।

<h1>(opening tag) এবং </h1> (closing tag) এর মাঝের অংশটুকু একটা হেডিং

<p>(opening tag) এবং </p> (closing tag) অংশটুকু একটা paragraph

আজ এতটুকু আবার কালকে দেব

Level 0

আমি webxpert। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টিউন করার আর টপিক পাইলেন না । নতুন কিছু নিয়ে করার চেষ্টা করেন ।

Level 0

ভাই এডভান্স কিছু নিয়ে টিউন করেন | এমন টিউন অনেক অনেক আছে ,