Google এর কিছু অসাধারণ ট্রিক্স

টিউন বিভাগ গুগল
প্রকাশিত
Level 0
দশম শ্রেণি, মাদ্রাসা আবু বকর সিদ্দিক (রা:), রংপুর

আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমরা আমরা চলে আসলাম আবারও একটি নতুন টিউনে। আজকের এই টিউনে আমরা গুগলের কিছু রহস্য সম্পর্কে জানবো যা তোমরা আগে কখনও শোনো নি।

বর্তমান সময়ে আমরা প্রতিদিনই Google ব্যবহার করি। কোনো তথ্য খোঁজা, পড়াশোনা করা, ভিডিও দেখা কিংবা প্রয়োজনীয় সমস্যার সমাধান — সবকিছুর জন্যই আমাদের প্রথম পছন্দ Google। কিন্তু অনেকেই জানো না, সাধারণ সার্চ ইঞ্জিনের বাইরে Google-এর ভেতরে লুকিয়ে রয়েছে অসংখ্য মজার, অবাক করা এবং একেবারে গোপন কিছু ফিচার ও ওয়েবসাইট। Google শুধু তথ্য খোঁজার মাধ্যম নয় বরং এটি ব্যবহারকারীদের জন্য তৈরি করেছে বিভিন্ন Secret Tricks, Fun Experiments এবং Hidden Features, যেগুলো ব্যবহার করলে মুহূর্তেই বদলে যেতে পারে পুরো Google স্ক্রিন। কখনো স্ক্রিন ঘুরে যাবে, কখনো Google পানির নিচে চলে যাবে, আবার কখনো মনে হবে আপনার সার্চ ইঞ্জিনে ফাঙ্গাস ছড়িয়ে পড়েছে!

এই টিউনে আমরা জানবো Google-এর এমন কিছু অসাধারণ ও লুকানো ফিচার সম্পর্কে, যেগুলো দেখলে তুমিও যেমন অবাক হবে, তেমনি বন্ধুদের দেখিয়ে চমকও দিতে পারবে। চলো শুরু করি।

১. Do a Barrel Roll - ৩৬০ ডিগ্রি ঘুরে যাওয়া স্ক্রিন

প্রথমে যে ট্রিকসটি রাখা হয়েছে এটা সম্পর্কে জানলে তোমরা অবাক হয়ে যাবে। এ সম্পর্কে অধিকাংশ মানুষ জানেন না। এই ট্রিকসটি করলে তোমরা দেখতে পাবে গুগলের পেজ ৩৬০ ডিগ্রি ঘুরতে যাবে। এই ট্রিকসটি করার জন্য তোমরা গুগলে গিয়ে সার্চ করবে: do a barrel roll। তাহলেই দেখতে পাবে মজা।

২. Google Gravity - ভেঙ্গে পড়া সার্চ পেজ

আমরা সাধারণত Google খুললে একটি সুন্দর ও স্থির সার্চ পেজ দেখতে পাই। কিন্তু তুমি কি জানো, Google-এর এমন একটি মজার ও অবাক করা ট্রিকস রয়েছে যেখানে পুরো Google পেজের নিয়ন্ত্রণ করতে পারবে? এই বিশেষ ফিচারটির নাম হলো Google Gravity

তুমি গুগলে যাও এবং সার্চ কর: Google Gravity। এরপর প্রথম ওয়েবসাইটে প্রবেশ করো। এখন স্ক্রিনে একটি টাচ কর। এরপর দেখতে পারবে গুগলের সব অপশন নিচে ভেঙ্গে পড়ে যাচ্ছে। এখন তুমি এগুলোকে হাত দিয়ে নাড়াচাড়া করতে পারবে। এবং এটা তোমাদের বন্ধুদেরকে দেখিয়ে তাদের অবাক করে দিতে পারবে।

৩. Askew - বাঁকা হয়ে যাওয়া সার্চ রেজাল্ট

যখন google এ কোন কিছু সার্চ করি। তখন সার্চ রেজাল্ট আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপিত হয়। এখানে একটি গুগলের মজাদার ট্রিকস লুকিয়ে আছে। একবার ভাবো তো যদি সার্চ রেজাল্ট টা একটু বাঁকা হয়ে প্রদর্শিত হয়, তাহলে দেখতে কেমন হবে? এই ট্রিকসটি করার জন্য আমাদের গুগলে সার্চ করতে হবে: askew। তাহলেই দেখতে পাবে এই মজাদার ট্রিকসটি।

৪. Flip a Coin - ডিজিটাল কয়েন দিয়ে টস করার উপায়

আচ্ছা বন্ধুরা! আমার ধরো, আমরা বন্ধুরা মিলে একটা ক্রিকেট খেলার আয়োজন করেছি। সবকিছু রেডি এখন শুধু টস করা বাকি আছে। এখন সবাই নিজেদের পকেট খুঁজে দেখল কারো কাছে কয়েন নেই। তাহলে এখন কিভাবে টস হবে? এখন যদি তুমি এই ট্রিকসটি জানো তাহলে তুমি মোবাইল ফোন দিয়ে টস করতে পারবে। এবং তোমার বন্ধুদের কে অবাক করে দিতে পারবে। কিভাবে করবে চলো সেটা দেখাই, গুগলে গিয়ে সার্চ করবে: Flip a Coin। তাহলে দেখতে পারবে টস করা হচ্ছে,

আবার টস করতে চাইলে, নিচের "আবার টস করুন" এ ক্লিক করো। তাহলে আবার টস হবে।

৫. Set Timer - ঘড়ি ছাড়াই সময়ের হিসাব

ধরো, তুমি আর তোমার বন্ধুরা এক জায়গায় বসে আছো। হঠাৎ একজনের মাথায় একটা প্লান এলো যে, কে তাড়াতাড়ি দৌড়ে ওইখানে পৌঁছাতে পারবে। এখন সমস্যা হল কারো কাছে ঘড়ি। এখন কিভাবে বুঝা যাবে যে, কে কত কম সময়ে দৌড়ে গিয়েছে? এই ট্রিকসটি করার জন্য গুগলে গিয়ে সার্চ করবে: set timer। এরপর টাইমার সেট করে দেবে।

এই ধরনের আরো ট্রিকস জানতে চাইলে টিউনমেন্ট করে জানাতে পারো

বন্ধুরা, আজকের ট্রিকসগুলো তোমাদের কেমন লাগলো? তো আজকের এই টিউনটি এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোন টিউনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সকলেই। আল্লাহ হাফেজ।

Level 0

আমি মোহাদ্দেস আলী। দশম শ্রেণি, মাদ্রাসা আবু বকর সিদ্দিক (রা:), রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 মাস 3 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম মো: মোহাদ্দেস আলী। আমি মাদ্রাসা আবু বকর সিদ্দিক (রা:) এ দশম শ্রেণিতে অধ্যায়ন করছি। আমি বিজ্ঞান বিভাগের ছাত্র। আমি একজন পেশাদার কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে চাই। এজন্য আমি টেকটিউনসে একজন টিউনার হিসেবে যোগদান করেছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস