দুইটি মজার অনলাইন ফুটবল গেমস

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসালামু আলাইকুম।

শুধু দুইটা পিচ্চি অনলাইন গেম নিয়ে টিউন করা উচিৎ কিনা জানি না। তবে গেমদুটি একটু ভিন্নধর্মী। তো, আমি আজকে যেই দুইটি গেম শেয়ার করতে যাচ্ছি সেগুলোর নামটা প্রথমে বলে নিই।

১। 4x4 Soccer

২। Goalkeeper Premier

তো এখন তাহলে গেম দুইটি সম্বন্ধে একটু জেনে নিই।

4x4 Soccer

আগেই বলেছি গেমদুটো একটু ভিন্নধর্মী। এই গেমে আপনাকে ১৬টি দলের মধ্যে প্রিয় দল নির্বাচন করে ফুটবল খেলতে হবে। প্রতি অর্ধ দুই মিনিট করে। আর প্রতি দলের খেলোয়াড় হিসেবে থাকবে ২টি করে মানুষ নয়, গাড়ি। একটি গাড়ির কন্ট্রোল থাকবে আপনার হাতে। অ্যারো কি দিয়ে গাড়ি চালাতে পারবেন। আর হ্যান্ডব্রেক ctrl. খেলতে আশা করা যায় একটু ভিন্ন স্বাদ পাবেন।

গেমটি খেলুন: অফিসিয়াল সাইটে, গেম রাজ্যে

Goalkeeper Premier

 

এই গেমে আপনি খেলবেন একজন গোল কিপারের ভূমিকায়। আপনার পছন্দের ক্লাব সিলেক্ট করে নিয়ে রেডি করে নিন গ্লোভস, আর আটকে দিন প্রতিপক্ষের শটগুলো। গোল আটকালে পাবেন গ্লোভস, আর তিনটি গ্লোভস টানা পেলেই আপনার দল পাবে একটি গোল।

গেমটি খেলুন: মাই ফুটবল গেমস, গেম রাজ্য

আমি জানি না গেম দুটো আপনাদের ভালো লেগেছে কিনা বা কতটা ভালো লেগেছে। তবে আশা করছি ভালোই লেগেছে। যদি ভাল না লাগে তবে টিউমেন্টে জানাবেন কি ধরণের গেম আপনাদের বেশি পছন্দ। আর ভাল লাগলে তাও টিউমেন্টে জানাবেন।

আমাদের ব্লগে ঘুরে আসার দাওয়াত রইল।

আল্লাহ হাফেজ।

Level 0

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস