
টেকটিউনসের সম্মানিত টিউনার ও পাঠক বন্ধুরা, সবাইকে সালাম ও শুভেচ্ছা! আশাকরি সবাই প্রাত্যহিক জীবনের ব্যস্ততার মাঝেও প্রযুক্তির সাথেই আছেন। আজ আপনাদের জন্য দারুণ মজার এবং একই সাথে বুদ্ধিমত্তা বাড়ানোর মতো একটি অনলাইন গেম ও টুলের সাথে পরিচয় করিয়ে দিতে হাজির হলাম।
আপনারা যারা অনলাইন ওয়ার্ড পাজল বা শব্দ মেলানোর খেলা পছন্দ করেন, তারা নিশ্চয়ই বিশ্বখ্যাত Wordle গেমটির নাম শুনেছেন। কিন্তু অফিশিয়াল ভার্সনে দিনে মাত্র ১টি শব্দ মেলানোর সুযোগ থাকে এবং নিজের মনের মতো কোনো শব্দ দিয়ে বন্ধুদের চ্যালেঞ্জ করার সুযোগ থাকে না। আজ আমি আপনাদের এমন একটি প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দেব, যার মাধ্যমে আপনি নিজের পছন্দের শব্দ দিয়ে কাস্টম ওয়ার্ড গেম বানিয়ে বন্ধুদের চ্যালেঞ্জ জানাতে পারবেন!
কথা বলছি দারুণ একটি অনলাইন প্ল্যাটফর্ম Custom Wordle নিয়ে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই ওয়েবসাইটটি কাজ করে এবং কেন এটি অন্যসব সাধারণ পাজল গেমের থেকে আলাদা।
Custom Wordle হলো একটি ফ্রি অনলাইন ব্রাউজার-ভিত্তিক গেম ও ইউটিলিটি প্ল্যাটফর্ম। এর মূল ফিচার হলো—এখানে আপনি নিজে যেকোনো নির্দিষ্ট শব্দের (Word) ওপর ভিত্তি করে একটি ইউনিক কাস্টম ওয়ার্ডল পাজল তৈরি করতে পারবেন এবং তার একটি বিশেষ সিক্রেট লিংক তৈরি করে বন্ধু, সহকর্মী বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন।
কাস্টম গেম মেকিং: আপনার মনের মতো যেকোনো দৈর্ঘ্যের সঠিক শব্দ ইনপুট দিয়ে মুহূর্তের মধ্যেই একটি ইউনিক পাজল গেম লিংক তৈরি করতে পারবেন।
আনলিমিটেড প্লে: অফিশিয়াল ওয়ার্ডলের মতো প্রতিদিন ১টি গেমের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না। যত ইচ্ছা তত পাজল বানান এবং খেলুন।
হ্যার্ড মোড (Hard Mode): সাধারণ খেলোয়াড়দের পাশাপাশি যারা কঠিন চ্যালেঞ্জ পছন্দ করেন, তাদের জন্য এতে রয়েছে Hard Mode। এই মোডে আগের ট্রাইয়ে পাওয়া সমস্ত ক্ল্যু (Letter Hints) পরবর্তী ট্রাইয়ে অবশ্যই ব্যবহার করতে হয়।
পার্সোনাল স্ট্যাটিস্টিক্স: আপনার গেমের পারফরম্যান্স, জয়-পরাজয়ের হার এবং উইন স্ট্রাইক (Win Streak) রিয়েল-টাইমে লোকাল ডিভাইসে সেভ থাকে।
ক্লিন ও রেসপনসিভ ডিজাইন: সাইটটি অত্যন্ত ফাস্ট, কোনো ডিস্টার্বিং বিজ্ঞাপণ বা ঝামেলা ছাড়াই মোবাইল ও পিসি উভয় ডিভাইসে স্মুথভাবে কাজ করে।
কাস্টম পাজল তৈরি করা একেবারেই সহজ। নিচে ধাপগুলো দেওয়া হলো:
প্রথমে আপনার ব্রাউজার থেকে Custom Wordle ওয়েবসাইটে প্রবেশ করুন।
গেম সেটআপ করার সকল অপশন সহ একটি পপ আপ আসবে, ইনপুট বক্সে আপনার পছন্দের শব্দটি টাইপ করুন (যেমন: ৫, ৬ বা যেকোনো অক্ষরের অর্থপূর্ণ ইংরেজি শব্দ)। শব্দ দেওয়া হয়ে গেলে Generate Link বাটনে প্রেস করুন। টুলটি সাথে সাথে আপনার ওই কাস্টম গেমের জন্য একটি ইউনিক লিংক তৈরি করে দেবে।

এখন Copy Link-এ ক্লিক করে লিংকটি কপি করে আপনার বন্ধুদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ায় পাঠিয়ে দিন!

টিউনার টিপস: বন্ধু, ক্লাসরুমের সহপাঠী কিংবা অফিসের কলিগদের সাথে ব্রেন-স্টর্মিং করার জন্য কাস্টম ওয়ার্ডল দারুণ একটি মাধ্যম। বিশেষ করে কোনো নির্দিষ্ট থিম (যেমন: টেকনোলজি, আইটি টার্মস ইত্যাদি) নিয়ে বন্ধুদের সাথে গেমিং কম্পিটিশন করার জন্য এটি অসাধারণ!
অবসর সময়ে ব্রেনকে একটু শার্প করতে কিংবা বন্ধুদের সাথে নতুন উপায়ে আনন্দ ছড়িয়ে দিতে Custom Wordle গেমটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর কোনো অ্যাকাউন্ট খোলা বা সাইন-আপ করার দরকার নেই বলেই এটি ব্যবহার করা অত্যন্ত চমৎকার।
টিউনটি কেমন লাগলো তা নিচে টিউমেন্ট করে জানাতে ভুলবেন না। কাস্টম পাজল বানিয়ে বন্ধুদের সাথে শেয়ার করা শুরু করুন আজই! দেখা হবে পরবর্তী কোনো টিউন নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং টেকটিউনসের সাথেই থাকুন!
আমি রকি ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 মাস 3 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
It's ShowTime!