
হ্যালো শিক্ষার্থী বন্ধুরা! তোমরা সবাই কেমন আছো? আশাকরি সকলেই ভালো আছো। আমাদের সকলের হাতে এখন স্মার্ট ফোন রয়েছে। আমরা সেগুলো বিভিন্ন কাজে ব্যবহার করেছি। যেমন: Facebook চালানো, Messenger এ চ্যাট করা, YouTube এ ভিডিও দেখা, TikTok এ রিলস দেখা ইত্যাদি। আমরা এইসব করে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করে যাচ্ছি। যেহেতু আমরা বর্তমানে শিক্ষার্থী তাই আমাদের পড়াশোনার দিকে মনোযোগ দিতে হবে। তোমরা কি কখনো ভেবে দেখেছো? আমরা যদি আমাদের এই স্মার্ট ফোনটিকে পড়াশোনার কাজে ব্যবহার করি, তাহলে কেমন হবে?
বর্তমান সময়ে শিক্ষার্থীরা মোবাইল ব্যবহার করে তাদের পড়াশোনাকে আর সহজ করে তুলেছে। তাই আজকে আমরা এই টিউনে মোবাইল ফোনের এমন কিছু অ্যাপস এর কথা জানবো যেগুলো ব্যবহার করে আমরা আমাদের পড়াশোনাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। চলো, দেরি না করে শুরু করা যাক।
প্রথমে আমরা যে অ্যাপটিকে রেখেছি তা সম্পর্কে হয়তো সকলেই জানো। এটি একটি এআই টুল। ChatGPT ব্যবহার করে তোমরা পড়াশোনাকে আরো সহজ করতে পারো। চ্যাট জিপিটিকে তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারো, সে সকল প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। এছাড়াও তোমরা এটি দিয়ে কুইজ তৈরি করতে পারো এবং সেসব কুইজে উত্তর দিয়ে তোমার জ্ঞান আরো বৃদ্ধি করতে পারো। তোমরা এই টুলটি দিয়ে তোমাদের বইয়ের যেকোন বিশাল গল্প, প্রবন্ধ বা অন্য যে কোন কিছুর মধ্য থেকে যেসব বিষয় গুরুত্বপূর্ণ সেগুলো নির্বাচন করে পড়তে পারবে। এর ফলে অল্প সময়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আয়ত্ত করা সম্ভব। তোমরা Google Play Store বা App Store থেকে অ্যাপটি ইন্সটল করতে পারো।
ধরো, তোমার কাছে একটি ক্লাসের নোট নেই। এখন তুমি কি করবে? নিশ্চয়ই তোমার বন্ধুর কাছ থেকে তার নোটটি নিয়ে সেটার ছবি তুলে নিবে। এখন বলতো যদি ওই নোটটির আমরা পিডিএফ পেয়ে যেতাম তাহলে কেমন হতো? অবশ্যই দারুন হতো। এই কাজটি তোমরা CamScanner ব্যবহার করে করতে পারবে। CamScanner দিয়ে আমরা যেকোনো ছবিকে পিডিএফ এ রূপান্তর করতে পারি। তাই আর দেরি না করে এখনই অ্যাপ স্টোর থেকে এটি ইন্সটল করে নাও।
আমার মত তোমাদের অনেকের হয়তো এই গণিত বিষয়টি নিয়ে চিন্তা। কোন অংকটা কিভাবে করব তা বুঝতে পারি না। Photomath অ্যাপটি দিয়ে তোমরা অংকের সমাধান বের করে ফেলতে পারবে কয়েক সেকেন্ডের মধ্যে এবং তা তোমাদের লাইন বাই লাইন দেখানো হবে। তোমরা এই অ্যাপটি দিয়ে প্রথমে অংকের ছবি তুলবে, এরপর সে তোমাকে সমাধান দিয়ে দেবে। এই অ্যাপটি তোমরা Google Play Store বা App Store এ পেয়ে যাবে।
আমরা অনেক পড়ি কিন্তু পরীক্ষার হলে গিয়ে উত্তর দিতে পারি না। এটার কারণ হচ্ছে আমরা জানি না পরীক্ষার হলে প্রশ্ন কিভাবে আসে। এটা জানার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। Chorcha অ্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নে পরীক্ষা দিতে পারব। আরেকটি সুখবর হলো এখন তোমরা চর্চা অ্যাপের মাধ্যমে অন্যদেরকে চ্যালেঞ্জ করতে পারবে এবং তাদের সাথে কম্পিটিশন করতে পারবে। চ্যালেঞ্জ করার ফলে তোমরা আরো উৎসাহ পাবে এবং পড়াশুনার প্রতি আরো মনোযোগী হবে।
তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের টিউনটি এই পর্যন্তই। আশাকরি অ্যাপগুলো তোমাদের পড়াশোনার কাজে লাগবে এবং তোমরা স্মার্টফোনের সঠিক ব্যবহার নিশ্চিত করবে। আবার দেখা হবে অন্য কোন নতুন টিউনে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আমি মোহাদ্দেস আলী। দশম শ্রেণি, মাদ্রাসা আবু বকর সিদ্দিক (রা:), রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 মাস 3 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম মো: মোহাদ্দেস আলী। আমি মাদ্রাসা আবু বকর সিদ্দিক (রা:) এ দশম শ্রেণিতে অধ্যায়ন করছি। আমি বিজ্ঞান বিভাগের ছাত্র। আমি একজন পেশাদার কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে চাই। এজন্য আমি টেকটিউনসে একজন টিউনার হিসেবে যোগদান করেছি।