আপনার কম্পিউটারের একটি চরম বিরক্তির কারণ অনেক অনেক ফাঁকা ফোল্ডার পড়ে থাকা এবং ডুপলিকেট ফাইল এর সমাহার। আপনার অজান্তেই এক সময় আপনার পিসি ভর্তি হয়ে যায় অনেক ফাঁকা ফোল্ডারে এবং এক ফাইলের একাধিক ডুপলিকেটে। কিন্তু সেগুলোর পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন আপনি কোন সফটওয়্যার এর সাহায্য ছাড়া কোন কুল কিনারা করতে পারবেন না। আজ শেয়ার করছি একটি প্রিমিয়াম সফটওয়্যার এর ৩০ দিনের ট্র্যায়াল ভার্সন। শুধু সফটওয়্যার নয়। শেয়ার করছি কিভাবে আপনার পিসি থেকে এই সফটওয়্যার দ্বারা সব অযথা ফাঁকা ফোল্ডার এবং ডুপলিকেট ফাইলগুলো ডিলেট করবেন।
প্রথমেই ডাউনলোড করে নিন নিচ থেকে

ডাউনলোড হয়ে গেলে ঝটপট ইন্সটল দিয়ে নিন। এখন চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে।
ফাঁকা ফোল্ডারগুলো ডিলেট করব কিভাবে?
সফটওয়্যারটি চালু করুন।
এবার Advanced Tools অপশনে গিয়ে Remove Empty Folders অপশন ক্লিক করুন।
এখন একটি বক্স আসবে। সেখানে আপনাকে ড্রাইভ গুলো সিলেক্ট করে দিতে হবে কোন ড্রাইভ গুলোতে সে ফাঁকা ফোল্ডার খুজবে। তাই যে যে ড্রাইভে ফাঁকা ফোল্ডার খুঁজতে চান সেগুলো সিলেক্ট করে Scan Now বাটন ক্লিক করুন।
চলে আসবে ফাঁকা ফোল্ডার লিস্ট। সেখানে সবগুলো সিলেক্ট করে Delete Checked Folders বাটন ক্লিক করুন।
ব্যস, ডিলেট হয়ে যাবে আপনার সিলেক্ট করা ফাঁকা ফোল্ডার গুলো এক নিমিষেই।
ডুপলিকেট ফাইলগুলো ডিলেট করব কিভাবে?
পূর্বের নিয়মে সফটওয়্যার থেকে Advanced Tools > Remove Duplicates অপশনে যান।
আবারো পূর্বের মত একটি বক্স আসবে সেখানে ড্রাইভ সিলেক্ট করে দিন এবং Scan করুন।
চলে আসবে রেজাল্ট। যে ফাইলগুলোর ডুপ্লিকেট কপি আপনার কম্পিউটারে ছিল সেগুলো পাবেন রেজাল্টে সাথে কিন্তু মূল ফাইলটিও থাকবে। তাই একটি কপি বাদে বাকি যে কয়টা কপি বের হয়েছে তা সিলেক্ট করে Delete Checked Files ক্লিক করে ডিলেট করে দিন।


![বিভিন্ন কালার দিয়ে রাঙিয়ে দিন আপনার পিসির ফোল্ডার গুলোকে [২ টা সফটওয়্যার ] বিভিন্ন কালার দিয়ে রাঙিয়ে দিন আপনার পিসির ফোল্ডার গুলোকে [২ টা সফটওয়্যার ]](https://dnc.techtunes.io/tDrive/tuner/asifiqbalrm/415513/2015-12-28_011720.jpg)

![Android ফোনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার কালেকশন। [পর্ব ২] আজ নিয়ে নিন আপনার প্রিয় Android ফোনের জন্য সেরা ৬+ টি সফটওয়্যার। আপনাদের প্রয়জনের কথা ভেবেই আজকের কালেকশন। দেখে নিন আপনার কোণটি দরকার Android ফোনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার কালেকশন। [পর্ব ২] আজ নিয়ে নিন আপনার প্রিয় Android ফোনের জন্য সেরা ৬+ টি সফটওয়্যার। আপনাদের প্রয়জনের কথা ভেবেই আজকের কালেকশন। দেখে নিন আপনার কোণটি দরকার](https://dnc.techtunes.io/tDrive/tuner/asifiqbalrm/475942/2016-12-17_232702.jpg)
Download করে দেখি কেমন। তবে “আপনার কম্পিউটার থেকে লাথি দিয়ে বিদায় ……. ” এটা আবার কেমন কথা। শেষমেশ কম্পিউটারে লাথি?