আমি গত প্রায় ৬ দিন হলো টেকটিউনস ফেসবুক গ্রুপে টিউন শেয়ার করেছি। কিন্তু সেগুলো সেখানে Pending অবস্থায় আছে। আমি ডেস্কে প্রশ্ন করায় আমাকে বলা হলো, আমার নাকি ট্রাসটেড টিউনারশীপ একটিভ নেই। কিন্তু আমার ট্রাসটেড টিউনার শীপ একটিভ করতে গেলে তো অবশ্যই ফেসবুক গ্রুপে টিউন শেয়ার করা জরুরি। কেননা আমাকে আবার টিউন সাবমিট ও করতে হবে।
তাই অনুগ্রহপূর্বক আমার টিউন গুলো ফেসবুক গ্রুপে Approve করুন এবং সেই সাথে পূর্বের মতো আমার Post গুলো ফেসবুক গ্রুপে ইনস্ট্যান্ট শেয়ার করার ব্যবস্থা করে দিন। ধন্যবাদ
আপনি নিয়মিত সঠিকভাবে টেকটিউনসে অ্যাক্টিভ থেকে টিউন করতে ব্যর্থ হওয়ায় আপনার ট্রাস্টের টিউনারশীপ সিস্টেম থেকে অপসারিত হয়েছে।
ইন্যাক্টিভিটি টেকটিউন সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে ডিটেক্ট হয় এবং বেশি পরিমাণ ইন্যাক্টিভিটির জন্য টেকটিউন সিস্টেম থেকে তা স্বয়ংক্রিয়ভাবে অপসারিত হয়।
ট্রাস্টের টিউনারশীপ সিস্টেম থেকে অপসারিত হলে টেকটিউনসের ফেসবুক গ্রুপে টিউন সাবমিট এক্সেস ও টেকটিউনসে টিউন থাম্বনেইল এর টেমপ্লেটের এক্সেস ও সিস্টেম থেকে অপসারিত হয়।