ট্রাসটেড টিউনার হিসেবে একটি টিউন থেকে কী দুইবার আর্নিং টেকটিউনস ক্যাশে জমা হতে পারে?

ট্রাস্টেড টিউনার

আমি একজন নতুন ট্রাসটেড টিউনার। আমি ট্রাসটেড ব্যাজ পাওয়ার পর একটি টিউন করেছি। একটি টিউন থেকে একবার টেকটিউনস ক্যাশ জমা হওয়ার পর, পরবর্তীতে কী সেই টিউন থেকে আবার কোনো সময় আর্ন টেকটিউনস ক্যাশে যোগ হতে পারে? অর্থাৎ একটি টিউন থেকে কী দুইবার আর্নিং টেকটিউনস ক্যাশে জমা হতে পারে?


দেখা
316
উত্তর
1
5 বছর 5 মাস আগে

একটি টিউন থেকে কী দুইবার আর্নিং, টেকটিউনস ক্যাশে যোগ হওয়ার বিষয়টি টেকটিউনস ট্রাসটেড টিউনার গাইডলাইন এ ‘টেকটিউনসের ‘ট্রাসটেড টিউনার’ হিসেবে আপনি এখন থেকে টেকটিউনস থেকে যে সুবিধা গুলো পাবেন’ হেডিং এর 5 নং পয়েন্ট এর অধীনে উল্লেখ করা আছে।

5. ‘ট্রাসটেড টিউনার’ হিসেবে প্রকাশিত ১ টি টিউনের জন্য ১ বারই ‘টেকটিউনস ক্যাশ’ জমা হয়। ১ টি টিউনের জন্য ১ বারের এর অধিক ‘টেকটিউনস ক্যাশ’ জমা হয় না।

এছাড়া টেকটিউনসের আর্নিংস উইথড্রো জন্য আপনাকে ম্যানুয়ালি কোন রিকোয়েস্ট করতে হয় না। ‘টেকটিউনস ক্যাশ উইথড্রো’ পলিসি অনুযায়ী পেমেন্ট প্রসেস হয়।