টিউন ভিউ দিন দিন কম দেখাচ্ছে

টিউন রিপোর্ট

আমি একজন ট্রাস্টটেড টিউনার। এ যাবদ আমার ২২ টি টিউন প্রকাশিত হয়েছে। আমার প্রকৃত টিউন ভিউ এখন ১২৬, ০০০ এর বেশি। কিন্তু প্রফাইলে দেখাচ্ছে ১১, ৯৩৪ এর মত যা খুবই নগণ্য। প্রথম দিকে ঠিকমত টিউন ভিউ দেখালেও  কয়েক মাস হল লক্ষ্য করছি যখনই কোন নতুন টিউন প্রকাশিত হয় তখন টিউন ভিউ না বেড়ে আরও কম দেখায়।  আমার টিউন ভিউ যখন ৮০, ০০০ এর মত ছিল তখন দেখচ্ছিল ৩৩, ০০০ এর মত। এটা নিয়ে আমি দু'বার এর আগে লিখেছি কিন্তু এখন পর্যন্ত কোন সমাধান পাইনি। প্রযুক্তি বিষয়ক ব্লগে এ রকম সমস্যা থাকাটা মোটেও বাঞ্ছনীয় নয়।

আশা করছি কর্তৃপক্ষ এই দিকে বিশেষভাবে নজর দিবেন এবং এই সমস্যার সমাধান করবেন। ধন্যবাদ।

 


দেখা
473
উত্তর
3

আমাদের অবগত করার জন্য অনেক ধন্যবাদ। বিষয়টি Techtunes Code Ops টিমের কাছে Higher Priority দিয়ে Notify করা হয়েছে। আশা করা যায় বিষয়টি সমাধান হবে এবং আপনাকে এখানে আপডেট দেওয়া হবে।

এ সমস্যাটি ঠিক করা হয়েছে। মোট টিউন ভিউ এখন ঠিক ভাবে কাউন্ট হচ্ছে। তবে মোট টিউন ভিউ রিয়েল টাইম নয়। তবে প্রতি টিউনের টিউন ভিউ রিয়েল টাইম। মোট টিউন ভিউ বেশ কিছু সময় পর পর সিস্টেম Cache থেকে আপডেট হয়।

সমস্যাটি সমাধান করার জন্য অনেক ধন্যবাদ।