‘টেকটিউনস সনিক টিউনার’ টেস্ট টাস্ক রিকোয়েস্ট

টেস্ট টাস্ক রিকোয়েস্ট

১. আপনি টেকটিউনস সনিক টিউনার হিসেবে কেন কাজ করতে চান?
উত্তর: সনিক টিউনার হিসেবে কাজ করতে চাই কারণ এমন অনলাইন, ইন্টারনেট, আইসিটি এসব নিয়ে লিখতে, জানতে, পড়তে, ব্যবহার করতে ভালো লাগে। আর সবচেয়ে বড় কারণ টাকার জন্য।

২. উইন্ডোজ, লিন্যাক্স, ম্যাক, অ্যান্ডোয়েড, আইফোন কোন ডিভাইস আপনার রয়েছে এবং সেগুলোর অপারেটিং সিস্টেমের ভার্সন নম্বর কত?
উত্তর: অ্যান্ড্রয়েড, ভার্সন ১৫। উইন্ডোজ, অপারেটিং সিস্টেমের ১১।

৩. উইন্ডোজ, লিন্যাক্স, ম্যাক, অ্যান্ডোয়েড, আইফোন কোন কোন প্ল্যাটফর্মের স্ক্রিনসট যোগের কাজ আপনি করতে পারবেন?
উত্তর: উইন্ডোজ, অ্যান্ডোয়েড।

৪. টেকটিউনস সনিক টিউনার হিসেবে যে যে কারিগরি দক্ষতা প্রয়োজন তার কোন কোন গুলো আপনার আছে এবং সেগুলোর পারদর্শীতা আপনার কী রকম?
উত্তর: টেকটিউনস সনিক টিউনার হিসেবে কাজ করার জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের কারিগরি স্কিল আমার রয়েছে।

আমি নিয়মিত উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি। নিজে থেকেই ও.এস ইনস্টল, বুটেবল পেনড্রাইভ তৈরি করা এবং ভার্চুয়াল মেশিনে কাজ করতে পারি। এই ক্ষেত্রে আমার দক্ষতা ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্সড লেভেল।

অ্যান্ড্রয়েড বিষয়ে আমার ভালো ধারণা আছে। রুট, কাস্টম রম, বুটলোডার ও রিকভারি মোড নিয়ে একাধিকবার কাজ করেছি। তাই এই অংশে আমার স্কিল ইন্টারমিডিয়েট লেভেল।

ইমেজ এডিটিং কাজেও আমি বেশ অভ্যস্ত। ক্যানভা এবং ফোটোপিয়া দুই জায়গাতেই নিয়মিত কাজ করি। অ্যাসপেক্ট রেশিও, ক্রপ, ক্যানভাস রিসাইজ, এবং ইমেজ রিসাইজ নিয়ে দক্ষভাবে কাজ করতে পারি। এই অংশে আমার স্কিল অ্যাডভান্সড লেভেল।

স্ক্রিনশট এবং অ্যানোটেশন নিয়েও নিয়মিত কাজ করি। উইন্ডোজের স্নিপিং টুল ও লাইটশট ব্যবহার করে স্ক্রিনশট নেওয়া, প্রয়োজনীয় অংশে মার্ক বা হাইলাইট দেওয়া এই কাজগুলো আমি সহজে ও নির্ভুলভাবে করতে পারি।

সবশেষে, ল্যাঙ্গুয়েজ কারেকশন স্কিল দিক থেকেও আমি আত্মবিশ্বাসী। বাংলা লেখায় বানান, ব্যাকরণ ও বাক্যগঠনের ভুল শনাক্ত করে ঠিক করতে পারি, এবং লেখাকে আরও প্রাঞ্জল ও পাঠযোগ্য করে তুলতে পারি। এই ক্ষেত্রে আমার দক্ষতা অ্যাডভান্সড লেভেল।

৫. আর্টিকেলে স্ক্রিনসট যোগ করা কাজের কোন কোন পূর্ব অভিজ্ঞতা আপনার রয়েছে?
উত্তর: আমি টেকটিউনসে বেশ কয়েকটা আর্টিকেল লিখেছি। লেখার সময় নিজে স্ক্রিনশট নিয়েছি, ক্রপ করেছি, আর আর্টিকেলে ঠিকভাবে বসিয়েছি। এতে আমার স্ক্রিনশট কাজের ভালো অভিজ্ঞতা হয়েছে।


দেখা
16
উত্তর
উত্তর দিন
32 মিনিট 2 সেকেন্ড আগে