
প্রিয় টেকটিউনস রিডার, কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।
আজকের যুগে, আমরা প্রায় সবাই-ই Online এ কোনো না কোনোভাবে জড়িত। আমাদের Email Account থেকে শুরু করে Social Media, Online Banking, Shopping Site - সবকিছুতেই User Name এবং Password ব্যবহার করি। কিন্তু শুধু User Name আর Password দিয়ে কি Security নিশ্চিত করা যায়? একদমই না! Hackers রা দিন দিন আরও চালাক হয়ে উঠছে, তাই Account Security আরও Tight করা দরকার। আর ঠিক এই জায়গাতেই কাজে আসে Double Authentication (2FA).
আমি জানি, Double Authentication এর কথা শুনে অনেকেই একটু ঘাবড়ে যান। মনে হয়, এটা খুব ঝামেলার কিছু। কিন্তু বিশ্বাস করুন, Ente Auth এর মতো App ব্যবহার করলে Security বাড়ানোটা কোনো ব্যাপারই না!
আজকে আমি Ente Company র একটি Product নিয়ে কথা বলব, যেটা আপনার Online Account গুলোকে Hackers দের হাত থেকে বাঁচাবে - আর সেটা হলো Ente Auth।

Ente Auth হলো একটি Open Source Double Authentication (2FA) App। Open Source মানে হলো, এই App এর Source Code সবার জন্য Available, যে কেউ দেখতে এবং Improve করতে পারবে। ফলে Security নিয়ে কোনো Hidden Concern থাকার সুযোগ নেই।
Ente Auth মূলত Verification Code তৈরি করে। যখন আপনি কোনো Website বা App এ Login করবেন, তখন User Name আর Password দেওয়ার পরে Ente Auth আপনাকে একটা Code দিবে। এই Code টা Website এ Input করলেই আপনি Account এ Access করতে পারবেন। Hacker রা আপনার Password জেনে গেলেও, এই Extra Security Layer ভেদ করতে পারবে না। এটা অনেকটা আপনার Account এ Security Guard রাখার মতো, Password হলো চাবি, আর Ente Auth হলো Guard!
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই App টি End-to-End Encryption (E2EE) Support করে। তার মানে আপনার Data আপনার Device এই Encrypt হবে, এবং শুধুমাত্র আপনিই Decrypt করতে পারবেন। মাঝখানে কেউ Data Access করতে পারবে না।
অফিসিয়াল ওয়েবসাইট @ Ente Auth


১. প্রথমে Ente Application টা Download করুন।
২. Ente Auth Website (https://ente.io/auth/) এ গিয়ে Download Link টা খুঁজে বের করুন। আপনার Device অনুযায়ী Version Download করুন।

৩. App টা Open করার পর Account Register করুন। Register করার পর Cloud End-to-End Backup করতে পারবেন। তবে Account Register করা বাধ্যতামূলক নয়। আপনি চাইলে "Use Without Backups" Option ও Select করতে পারেন। সেক্ষেত্রে Data Local Device এই Store থাকবে।

৪. Settings থেকে Language পরিবর্তন করে নিতে পারেন। যদিও App টিতে শুধু Simplified Chinese Language রয়েছে।

৫. অন্য 2FA App থেকে Data Import করতে চাইলে “Import Code” Option টি Select করুন। এরপর Instruction Follow করে Data Import করুন।


আশাকরি, Ente Auth আপনাদের Online Security আরও জোরদার করতে সাহায্য করবে। নিরাপদে থাকুন, ভালো থাকুন।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 684 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 67 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)