ফিরিয়ে নিন ভুল করে পাঠানো ই-মেইল

→Send বাটনে চাপ দিতেই মনে পড়ে গেল ই-মেইলে যে ফাইলটি যুক্ত (অ্যাটাচড) করার কথা তা আদতে করা হয়নি। কিংবা বন্ধুর জন্য লেখা ই-মেইলে ভুল করে বসের ঠিকানা জুড়ে দিয়েছেন। ই-মেইল তো অনেকটা মুখের কথার মতোই—একবার বেরিয়ে গেল তো ফেরত নেওয়ার আর সুযোগ নেই। তবে ই-মেইল সেবাদাতাটি যদি জিমেইল হয়, তাহলে পাঠানো বার্তাটি ফিরিয়ে নেওয়ার জন্য অন্তত কিছুটা হলেও সময় পাবেন। ‘Undo Send’ নামের সুবিধার মাধ্যমে ভুল করে পাঠানো ই-মেইল তাৎক্ষণিকভাবে মুছে ফেলা বা থামিয়ে দেওয়ার সুযোগ পাওয়া যায়। জিমেইল ল্যাবসে বছর ছয়েক আগে সুবিধাটি যোগ করা হলেও তা ছিল পরীক্ষামূলক। সে সময় এই সুবিধা নিজের জন্য যোগ করে থাকলে অবশ্য নতুন করে কিছু আর করতে হবে না। যদি নতুন করে যোগ করতে চান, তবে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

জিমেইলে ঢুকুন (লগ-ইন)।পর্দার ওপরের দিকে ডান কোনায় গিয়ার আইকনে ক্লিক করুন।Settings নির্বাচন করুন।General ট্যাবের নিচে Undo Send অংশে যান।Enable Undo Send-এ ক্লিক করুন।পাশের তালিকা থেকে ৫, ১০, ২০ বা ৩০ সেকেন্ড সময় নির্বাচন করে দিন।পর্দার নিচে Save Changes বোতামে ক্লিক করে নতুন সেটিংস সংরক্ষণ করুন।

এরপর প্রতিবার কোনো ই-মেইল পাঠানোর পরে ‘Your message has been sent’ লেখার পাশে Undo বোতাম দেখতে পাবেন।
সূত্র: পিসি ম্যাগ

জ্ঞানের উৎস, আলোর সন্ধানী, রহস্য সমাধান কারী, লাইফ স্টাইল ও স্বাস্থ্য বিষয়ক শিক্ষা মূলক জ্ঞানের ম্যাগাজিন @ http://www.alorsondhani.ga

Level 0

আমি এরফান আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবই তো বুঝলাম কিন্তু সবাইকে ঞ্জান দেওয়ার আগে নিজের সাইটে বিঞ্জাপন দেওয়াটা কি মানানসই বলে মনে হয়।

বিজ্ঞাপন না দিলে উৎসাহ পাব কোথা থেকে? টেকটিউনসে কি এড দেওয়া নায়? ভালো জিনিস পেতে একটুতো কষ্ট করতেই হবে। তাছাড়া এমন কোনো খারাপ এড দেই নি আমি যাতে দর্শকরা বিভ্রান্তিতে পরে। যার ভালে লাগবে সে ক্লিক করে তার পছন্দমত জিনিস এ যাবে। আমার সাইটে কোনো পপআপ এড দেওয়া নাই। সিম্পল এড অনলি।

    হ্যাঁ, ভাই। একমত। এডমিনরা স্পন্সরড টিউনস সহ বিভিন্ন এড দিয়ে ভরে রাখসে। তা থেকে প্রচুর টাকাও পায়। আর কেন পায়? আমাদের জন্য। তাহলে আমরা একটু এড দেওয়ার অধিকার অবশ্যই রাখি। ফাও ফাও অন্যকে টাকা দিবো কেন?

There have no ads in my blog http://www.alorsondhani.ga