কেন AdSense থেকে প্রত্যাশিত ইনকাম হয় না?

আমাদের অনেকেরই এমন সাইট আছে, যারা আশা করেছিল AdSense থেকে শত শত ডলার ইনকাম করবে।
অনেকের টার্গেট ছিল—মাসে অন্তত ২০০–৩০০ ডলার আর্ন করলেই চলবে।

কিন্তু বাস্তবতা হলো,
মাস শেষে ১০–২০ হাজার ট্রাফিক থাকা সত্ত্বেও ইনকাম হচ্ছে মাত্র ৫–১০ ডলার
এটা দেখে যে কেউই হতাশ বা ডিপ্রেশনে চলে যেতে পারে—এটাই স্বাভাবিক।

তাহলে প্রশ্ন হলো, এমনটা কেন হচ্ছে?
চলুন, কারণগুলো পরিষ্কারভাবে জেনে নেই।

মূল সমস্যা কোথায়?

আমরা সাধারণত প্রফেশনালদের ভিডিও বা স্ক্রিনশট দেখে সিদ্ধান্ত নেই যে আমরাও AdSense থেকে ভালো ইনকাম করবো।
কিন্তু নতুনরা সবচেয়ে বেশি যে ভুলটা করে, সেটা হলো ভুল নিশ (Niche) সিলেক্ট করা

অনেকে ভাবে—

  • আমি ভালো আর্টিকেল লিখতে পারি না

  • তাই নিউজ, গসিপ, ডাউনলোড টাইপ নিশে কাজ করবো

  • এখানে লেখা সহজ

  • দ্রুত র‍্যাংক পাওয়া যায়

কিন্তু সমস্যাটা এখানেই।

এই নিশগুলোতে কেন ইনকাম কম?

এই ধরনের নিশে সাধারণত—

  • ইউজার সাইটে বেশি সময় থাকে না

  • অন্য পেজ ভিজিট করে না

  • অ্যাডে ক্লিক করার ইচ্ছাও থাকে না

ফলে যা হয়—

  • Bounce Rate বেড়ে যায়

  • CTR কমে যায়

  • AdSense ইনকাম প্রায় শূন্যে নেমে আসে

তখন সাইট ওনার ভাবে—

“এত ট্রাফিক আসছে, কিন্তু ইনকাম কিছুই হচ্ছে না!”

সঠিক নিশ হলে কী হতো?

যদি শুরুতেই এমন নিশ সিলেক্ট করা হতো—

  • যেটা মানুষ আগ্রহ নিয়ে পড়ে

  • যেখানে ইউজার সময় কাটায়

  • একাধিক পেজ ভিজিট করে

তাহলে খুব সহজেই সেই সাইট থেকে ভালো ইনকাম করা সম্ভব হতো।

এই টিউনে আমাদের মূল বিষয় হলো—

👉 কিভাবে AdSense এর ইনকাম বাড়ানো যায়

AdSense এর বিকল্প: Adsterra

গত ৩ মাসে

  • Adsterra থেকে ইনকাম: প্রায় ১০০ ডলার

  • AdSense থেকে ইনকাম: মাত্র ৩০ ডলার

এতে বোঝাই যাচ্ছে যে,
ভুল বা লো-কোয়ালিটি নিশের জন্য Adsterra অনেক বেশি বেটার

AdSense + Adsterra একসাথে ব্যবহার করা যাবে?

হ্যাঁ, ১০০% যাবে।

আমি নিজে আমার সাইটে ৩ মাস ধরে AdSense ও Adsterra একসাথে ব্যবহার করছি,
এখন পর্যন্ত একটাও সমস্যা হয়নি

👉 আমার লাইভ সাইট উদাহরণ:

Adsterra থেকে ইনকাম করার পদ্ধতি

  1. সাইন আপ করুন

  2. স্টেপ বাই স্টেপ প্রোফাইল কমপ্লিট করুন

  3. আপনার সাইট অ্যাড করুন

  4. নিচের মতো অ্যাড প্লেসমেন্ট দিন:

Recommended Ad Sizes

  • 720×90 → Header

  • 350×250 → Sidebar

ডাউনলোড সাইট হলে

  • Social Bar Ad ব্যবহার করুন

  • Body ট্যাগের ভিতরে বসান

 

কোন ট্রাফিকে বেশি ইনকাম হবে?

  • English / Europe / US Traffic → খুব ভালো ইনকাম

  • ⚠️ India / Bangladesh Traffic → ইনকাম হবে, তবে তুলনামূলক কম

 

তাহলে করণীয় কী?

চিন্তা করবেন না 🙂
আপনারা যদি সাপোর্ট দেন, আমি আরও একটি এমন নেটওয়ার্ক শেয়ার করবো—
যেটা যেকোন দেশের ট্রাফিক থেকেই ভালো ইনকাম দেয়

Adsterra Payment Details

  • Minimum Withdrawal: মাত্র $5

  • Payment Method: WebMoney

  • Payment Cycle: মাসে ২ বার

    • ১–৩ তারিখ

    • ১৬–১৮ তারিখ

এত কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ❤️ আমি যা যা বলেছি, ঠিকভাবে সেটআপ করে ১০ দিন ওয়েট করুন— আশা করছি, AdSense এর তুলনায় অনেক ভালো রেজাল্ট পাবেন

 

Level 1

আমি মেশকাত শরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস