
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন।সবাই কে আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার ৩য় টিউনটি শেয়ার করছি। আফটার ইফেক্ট নিয়ে কাজ করছি ইন্সআল্লাহ্ কাজ করে যাব, নতুন করে এইটা নিয়ে আসলে বলার কিছুই নেই, কারন যা বলার সেইটা আমার প্রথম টিউনেই বলে দিয়েছি। যাই হোক এই পর্বে আমারা, আমার করা একটি কাজ নিয়ে কথা বলব। কাজটি খুব মজাদার হবে আশা করি, চলুন ভিডিও টি দেখে আসি আগে।
https://www.youtube.com/watch?v=1QiSongiQQc&hd=1 এইখান থেকেও দেখতে পারেন
কি অবাক হচ্ছেন??? হাহাহাহাহাহা 🙂 আসলে সত্যি বলতে এইটা আফটার ইফেক্টেই করা, খুব বেশি ভাল ক্যামেরা ছিল না বলে কাজটা হয়তবা দেখতে একটু বাজেই লাগছে, তার উপর রাতেই হটাত করে বুদ্ধি আসল, যেই কথা সেই কাজ। এই রকম কাজ করতে হলে আপনাকে অবশ্যই ক্যামেরা একটা স্যান্ড এর উপর রেখে করতে হবে যাতে ক্যামেরা না নডে, আমি হ্যান্ডি ব্যবহার করে অভ্যস্ত, চেষ্টা করি সব কিছুই হ্যান্ডি করতে। এইত গেল ক্যামেরা কিভাবে সেট করবেন এই কথা, তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সাথে যে অভিনয় করবে তাকে একটু পারদর্শী হতে হবে অভিনয়ে, মানে হচ্ছে যখন আপনি ছুরিটা ছুরবেন তখন আপনার অভিনেতা এমন একটা অভিব্যক্তি দিবে যেন ছুরিটি তার হাতে গেঁথে গেছে, এইবার সে freeze হয়ে থাকবে এবং তার অভিব্যক্তি একি রকম থাকবে, তারপর আপনি আস্তে করে তার হাতের উপরে আসল ছুরিটি বসিয়ে দিয়ে চলে আসবেন, যখনি ছুরিটি বসে যাবে তখন অভিনেতার অভিব্যক্তি পরিবর্তন এমন হবে যেন ছুরিটি তার হাতের নিচে বসে গেছে, মাঝখানের অংশটুকু মানে, আপনি যে ছুরিটি বসিয়ে চলে আসলেন অই অংশটুকু এডিট করার সময় কেটে দিবেন, ব্যাস কাজ শেষ 🙂
যাই হোক ভিডিওটি যদি ভাল লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন :)। আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ্ হাফেজ।
আমি মাহি আল রশিদ মাহি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
osthir