আসালামু আলাইকুম Tuner ভাই-বোনেরা।
সবারই একটা কমন সমস্যা ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায় 😭। আজকে আমি ৫টি সহজ টিপস দিবো যেগুলা ফলো করলে তোমার ফোনের চার্জ আগের থেকে ২ গুন বেশি থাকবে। এক টাকাও খরচ হবে না।
চলো শুরু করি -
*১. ব্যাকগ্রাউন্ড অ্যাপ অফ করুন*
অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলে চার্জ খায়।
*Setting > Apps > Battery > Background restriction* থেকে অপ্রয়োজনীয় অ্যাপ অফ করে দিন।
*২. স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে দিন*
ডিসপ্লেই সবচেয়ে বেশি চার্জ খায়।
*Auto Brightness* অন করুন অথবা ম্যানুয়ালি 40-50% রাখুন।
*৩. লোকেশন এবং ব্লুটুথ অফ রাখুন*
GPS, Bluetooth, WiFi এগুলা অন থাকলে চার্জ দ্রুত শেষ হয়।
কাজ না থাকলে এগুলা অফ রাখার অভ্যাস করুন।
*৪. ডার্ক মোড ব্যবহার করুন*
যাদের AMOLED ডিসপ্লে আছে তারা অবশ্যই *Dark Mode* অন করবেন।
এতে 20-30% পর্যন্ত চার্জ বাঁচে।
*৫. Battery Saver Mode অন করুন*
চার্জ 30% এর নিচে নামলে সাথে সাথে *Battery Saver* অন করে দিন।
এটা নোটিফিকেশন এবং ব্যাকগ্রাউন্ড কাজ বন্ধ করে দেয়
এই ৫টি টিপস রেগুলার ফলো করলে দেখবেন দিনে ১ বার চার্জ দিলেই হবে।
টিপসগুলা কেমন লাগলো টিউমেন্টে জানাতে ভুলবেন না।
আর এমন টিপস পেতে আমার প্রোফাইল ফলো করে রাখুন ❤️
ধন্যবাদ।
আমি Ruhan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুণ টিপস! ফোনের ব্যাটারি দীর্ঘ সময় ভালো রাখতে শুধু চার্জিং নয়, স্ক্রিন ব্রাইটনেস, ব্যাকগ্রাউন্ড অ্যাপ এবং Battery Saver ব্যবহারের দিকেও নজর দেওয়া উচিত। এমন তথ্য সত্যিই কাজে লাগে।